যে হাতিয়ারগুলো শেখায়, হৃদয় ছুঁয়ে যায় ও মজবুত করে
১ বাইবেল ও যিহোবার সাক্ষিদের বিষয়ে এগুলো লোকেদের খুব ভাল করে শেখায়। এগুলো অনেকের হৃদয় ছুঁয়ে যায় ও তারা সত্যে আসেন। এগুলো ঈশ্বরের সেবকদের বিশ্বাসকে মজবুত করেছে ও তাদের কৃতজ্ঞতা বাড়িয়ে তুলেছে। এগুলো কী? এগুলো হল যিহোবার সাক্ষিদের সংগঠনের তৈরি ভিডিওগুলো। এ পর্যন্ত সংগঠন দশটা ভিডিও তৈরি করেছে। আপনি কি দশটাই দেখেছেন? কবে দেখেছেন? আপনি কি এগুলো নিয়ে প্রচার করেছেন? এই জিনিসগুলো থেকে কীভাবে আপনি আরও বেশি কিছু শিখতে পারেন?
২ ১৯৯৯ সালের ১লা জুলাই প্রহরীদুর্গ এর “পরিবারের সবাই মিলে নিয়মিত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন” প্রবন্ধে বলা হয়েছিল যে “আপনি হয়তো অধ্যয়নে কিছুটা সময় আলাদা রেখে সোসাইটির কোন ভিডিও দেখতে পারেন . . . ও তারপর তা নিয়ে আলোচনা করতে পারেন।” এই পরামর্শ মেনে প্রত্যেক মাসে পরিচর্যা সভায় এক একটা ভিডিও সম্বন্ধে আলোচনা করা হবে। তাই মণ্ডলীতে আলোচনা হওয়ার আগেই ভাইবোনেরা ঘরেতে সেগুলো দেখতে পারেন।
৩ এই মাসে আমরা সোসাইটির প্রথম ভিডিওটা নিয়ে আলোচনা করব যার নাম হল যিহোবার সাক্ষীরা—নামের পিছনে যে সংগঠন। এই ভিডিওটা দেখে নিচে দেওয়া এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করুন:
▪ যিহোবার সাক্ষিদের কোন্ বিশেষ কারণে লোকেরা ভালভাবে চেনে?
▪ বেথেলে যে কাজ করা হয় তার সঙ্গে বাইবেলের কোন্ পদ মিলে যায়?
▪ আপনি বাইবেলের কোন্ দৃশ্য দেখেছেন যা অভিনয় করে দেখানো হয়েছিল, যার ফটো তোলা হয়েছিল ও আমাদের বইপত্রে ছাপানোর জন্য সেই ফটো দেখে ছবি আঁকা হয়েছিল?
▪ আমাদের বইপত্র যেভাবে ছাপানো হয় তার কী আপনার খুব ভাল লাগে?
▪ ১৯২০ থেকে ১৯৯০ সালের মধ্যে সোসাইটি কত বইপত্র ছাপিয়েছে?
▪ ঈশ্বরের লোকেদের কারা বেথেলে সেবা করার জন্য নিজেদের তৈরি করতে পারে?—হিতো. ২০:২৯.
▪ সারা পৃথিবীর যিহোবার সাক্ষিদের জন্য বেথেল পরিবার কীভাবে এক ভাল উদাহরণ?
▪ যত বেশি লোকেদের কাছে পারা যায় সুসমাচার পৌঁছে দেওয়ার জন্য বেথেলে যে কাজ করা হয় তার কী আপনার হৃদয় ছুঁয়ে যায়?
▪ সারা পৃথিবীতে যে কাজ চলছে তার খরচ কোথা থেকে আসে?
▪ আমরা জোরকদমে কোন্ কাজ করি ও কী মনে রেখে?—যোহন ৪:৩৫; প্রেরিত ১:৮.
▪ আমাদের নামের পিছনে যে সংগঠন আছে সে বিষয়ে আপনি কী ভাবেন?
▪ এই ভিডিওটা নিয়ে আপনি কীভাবে প্রচার করতে পারেন?
ডিসেম্বর মাসে আমরা বাইবেল—সঠিক ইতিহাস, বিশ্বাসযোগ্য ভবিষ্যদ্বাণী নামের ভিডিওটা নিয়ে আলোচনা করব।