পরিচর্যা সভার তালিকা
১৪ই আগস্ট থেকে যে সপ্তা শুরু
গান ১১৪
১২ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া ঘোষণাবলি। মণ্ডলীর মে মাসের প্রচারের রিপোর্ট সম্বন্ধে কিছু বলুন। আগস্ট মাসে আর মাত্র দুটো শনি-রবিবার বাকি আছে, তাই মাস শেষ হওয়ার আগে প্রচারে বের হওয়ার জন্য ভাইবোনদের উৎসহ দিন। শনিবার ও রবিবারে কোথায় কোথায় প্রচার হবে সে বিষয়ে আরেকবার বলুন।
১৫ মি: “বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ কর।” এক মিনিটেরও কম সময়ে অল্প কথায় ভূমিকা করে সরাসরি প্রশ্নোত্তর আলোচনায় চলে যান। মণ্ডলীর বুকস্টাডি পরিচালকেরা কীভাবে তাদের গ্রুপের জন্য প্রচারের ব্যবস্থা করবেন সে বিষয়ে আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ৪৪-৫ পৃষ্ঠায় যে পরামর্শ দেওয়া আছে সেখান থেকে কিছু বলুন। এছাড়া যারা প্রচারে বেরোতে পারছেন না বা সময় মতো রিপোর্ট দিতে পারেন না তাদেরকে সাহায্য করুন।
১৮ মি: স্কুলে গিয়ে তুমি কীভাবে লাভবান হও। একজন বাবা তার ছেলেমেয়েদের সঙ্গে কথা বলেন আর তাদেরকে বোঝান যে স্কুলের শিক্ষা নিয়ে তারা কীভাবে লাভবান হতে পারে। (তারা যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) বইয়ের ১৩৩-৯ পৃষ্ঠা দেখে।) আজকে সমাজের অবস্থা দেখে অনেক যুবক-যুবতী মনে করে যে আজকালকার দিনে স্কুল-কলেজে যাওয়াটা সত্যিই এক কঠিন ব্যাপার। এছাড়া তারা এও মনে করে যে স্কুলে যা শেখানো হয় তা তাদের বাস্তব জীবনে খুব একটা কাজে লাগবে না। কিন্তু স্কুলের শিক্ষা কীভাবে জীবনে কাজে লাগতে পারে বাবা তা যুক্তি দিয়ে ছেলেমেয়েদেরকে বোঝান আর এই বিষয়ে বাইবেল কী বলে তা নিয়েও তিনি তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি ছেলেমেয়েদেরকে মন দিয়ে পড়াশোনা করার জন্য উৎসাহ দেন।
গান ১২৭ এবং শেষ প্রার্থনা।
২১শে আগস্ট থেকে যে সপ্তা শুরু
গান ১৪৩
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। প্রচারে লোকেরা প্রায়ই জিজ্ঞেস করে থাকে যে “ঈশ্বর যদি প্রেমময়ই হন, তাহলে কেন তিনি দুঃখকষ্ট থাকতে দিয়েছেন?” কীভাবে আমরা এর উত্তর দেব তা দেখিয়ে ভাল করে তৈরি একটা নমুনা দেখান। (যুক্তি (ইংরেজি) বইয়ের ৩৯৫-৬ পৃষ্ঠা দেখুন।) এই শনিবার-রবিবারে সবাইকে প্রচারে যেতে বলুন।
১০ মি: “আমাদের সাহিত্যগুলোকে বুদ্ধির সঙ্গে ব্যবহার করুন,” এই বিষয়ের ওপর পরিচর্যা অধ্যক্ষ বক্তৃতা দেবেন। তিনি ১৯৯৯ সালের ডিসেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধের মূল বিষয়গুলো আলোচনা করবেন। ভাইবোনেদেরকে বলুন যে তারা যেন খুব বুদ্ধি খাটিয়ে ও বিবেচনা করে আমাদের সাহিত্যগুলো লোকেদেরকে দেন।
২৫ মি: “আপনি কি শিখে চলেছেন?” প্রশ্নোত্তর আলোচনা।
গান ১৫২ এবং শেষ প্রার্থনা।
২৮শে আগস্ট থেকে যে সপ্তা শুরু
গান ১৬৫
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। সবাইকে জুলাই মাসের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। বুকস্টাডি পরিচালক দেখবেন যে তার গ্রুপের সকলে রিপোর্ট দিয়েছেন কি না যাতে ৬ই সেপ্টেম্বরের মধ্যে তা সোসাইটির কাছে পাঠিয়ে দেওয়া যায়।
১৫ মি: স্থানীয় প্রয়োজন।
২০ মি: “যুবক-যুবতীরা তোমরা সভাগুলো থেকে অনেক কিছু শিখতে পার।” একজন প্রাচীন প্রবন্ধটার প্রশ্নোত্তর আলোচনা করবেন। সভাতে ভালভাবে মন দিতে হলে কী কী করা দরকার তা ৮ অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। এই অনুচ্ছেদ আলোচনা করার সময় সেগুলোর ওপর জোর দিন। (১৯৯৮ সালের ২২শে সেপ্টেম্বর সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ১৯-২০ পৃষ্ঠা দেখুন।) ছেলেমেয়েরা যাতে ছুতোনাতা করে মিটিং কামাই না করে সে ব্যাপারে বাবামায়েদের কড়া নজর রাখা দরকার।—১৯৯৭ সালের ১লা সেপ্টেম্বর প্রহরীদুর্গ এর ২৫ পৃষ্ঠা দেখুন।
গান ১৭৬ এবং শেষ প্রার্থনা।
৪ঠা সেপ্টেম্বর থেকে যে সপ্তা শুরু
গান ১৯৬
১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রশ্নবাক্স। যেখানে লোকেদেরকে পাওয়া যায় সেখানেই তাদের কাছে প্রচার করে অনেক ভাইবোনেরা যে ভাল ফল পেয়েছেন তাদেরকে তা বলতে বলুন। যেখানেই লোকেদের পাওয়া যাক না কেন তাদের কাছে প্রচার করার ওপর জোর দিতে আমাদের পরিচর্যা বইয়ের ৯৩-৪ পৃষ্ঠা থেকে কিছু বিষয় বলুন।
১০ মি: আমাদের কাল খুবই গুরুত্বপূর্ণ। একজন প্রাচীন ১৯৯৬ সালের ১৫ই নভেম্বর প্রহরীদুর্গ এর ২২-৩ পৃষ্ঠায় দেওয়া বিষয়বস্তু থেকে বক্তৃতা দেবেন।
২০ মি: “আপনি কি ধৈর্য ধরে সত্যে চলছেন?” বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। ধৈর্য ধরে প্রচার করে ভাইবোনেরা যে আশীর্বাদ পেয়েছেন সবাইকে তা ভেবে দেখতে বলুন। আমরা যদি ধীরে ধীরে ঝিমিয়ে পড়তে থাকি, তাহলে আমাদের নিজেদেরকে মজবুত করা দরকার। ১৯৯৯ সালের ১লা অক্টোবর প্রহরীদুর্গ এর ২০-১ পৃষ্ঠায় ১৭-২১ অনুচ্ছেদগুলো থেকে কিছু বিষয় বলুন। দুই অথবা তিনজন ভাইবোন যারা অনেক বছর ধরে ধৈর্য ধরে সত্যে চলেছেন তাদেরকে স্টেজে ডাকুন ও জিজ্ঞেস করুন যে তারা কীভাবে ধৈর্য ধরছেন।
গান ২০৬ এবং শেষ প্রার্থনা।