ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০০ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১০ই জুলাই থেকে যে সপ্তা শুরু
  • ১৭ই জুলাই থেকে যে সপ্তা শুরু
  • ২৪শে জুলাই থেকে যে সপ্তা শুরু
  • ৩১শে জুলাই থেকে যে সপ্তা শুরু
  • ৭ই আগস্ট থেকে যে সপ্তা শুরু
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০০ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১০ই জুলাই থেকে যে সপ্তা শুরু

গান ৭

১২ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া ঘোষণাবলি। মণ্ডলীর এপ্রিল মাসের প্রচারের রিপোর্ট সম্বন্ধে কিছু বলুন। “পিছনের পৃষ্ঠা দেখুন” নামের বাক্সটা পড়ুন আর পুরনো রাজ্যের পরিচর্যায় দেওয়া ভূমিকাগুলো থেকে আপনার এলাকায় বলা যায় এমন একটা ভূমিকার নমুনা দেখান।

১৫ মি: “আমরা . . . না বলিয়া থাকিতে পারি না।” এক মিনিটেরও কম সময়ে অল্প কথায় ভূমিকা করে সরাসরি প্রশ্নোত্তর আলোচনায় চলে যান। কেন আমাদের প্রচার কাজে লেগে থাকা খুবই জরুরি তার ওপর জোর দিয়ে কিছু বলুন। ১৯৯৭ সালের ১৫ই জানুয়ারি প্রহরীদুর্গ এর ২৩-৪ পৃষ্ঠা থেকে কিছু বিষয় বলুন।

১৮ মি: “সমস্তই যেন মণ্ডলীকে গড়ে তুলবার জন্য করা হয়।” দুজন প্রাচীন প্রবন্ধটা নিয়ে আলোচনা করবেন। প্রবন্ধের প্রত্যেকটা অনুচ্ছেদ ও সেখানে দেওয়া বাইবেলের পদগুলো তারা পড়বেন। এর মধ্যে কোন্‌ কোন্‌ বিষয়গুলো পড়ে, তা তারা আলোচনা করবেন। ব্যাবসা শুরু করা ও অন্য ভাইদের তাতে টাকা লাগাতে বলার আগে ভাইদের যে বিষয়টা নিয়ে ভালভাবে চিন্তা করা উচিত তারা তা বলবেন। এই বিষয়ে ১৯৯৭ সালের ১৫ই মার্চ প্রহরীদুর্গ এর ১৮-১৯ ও ২২ পৃষ্ঠায় যে পরামর্শ রয়েছে তাও তারা আলোচনা করবেন।

গান ১৫ এবং শেষ প্রার্থনা।

১৭ই জুলাই থেকে যে সপ্তা শুরু

গান ২৩

১২ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। অল্পকথায় বলুন যে, যারা আগ্রহ দেখান তাদেরকে কী করে আমরা অনন্তজীবন ব্রোশার থেকে দেখাতে পারি যে ঈশ্বরের নাম জানা ও তাঁর নামকে ব্যবহার করা কতখানি জরুরি।—যুক্তি (ইংরেজি) বইয়ের ১৯৬-৭ পৃষ্ঠা দেখুন।

১৫ মি: “‘খোলা হাতে দান কর এবং তোমাদের ধনসম্পত্তির ভাগ অন্যদেরও দাও।’” প্রশ্নোত্তর। ১৯৯৬ সালের ১লা নভেম্বর প্রহরীদুর্গ এর ২৯-৩০ পৃষ্ঠায় “কেন আমরা দান করি” উপশিরোনামের নিচে যে চারটে কারণের কথা বলা হয়েছে তা বলুন।

১৮ মি: কে তোমার আদর্শ হবে? একজন বাবা তার কিশোর বয়সী একজন বা দুজন ছেলেমেয়ের সঙ্গে পারিবারিক অধ্যয়ন করবেন। ইদানীং তিনি লক্ষ্য করেছেন যে ছেলেমেয়েরা নামকরা খোলোয়াড়, চিত্রতারকা, টিভিস্টার ও নামকরা গায়কগায়িকাদের নিয়ে খুব বেশি মাতামাতি করে। এরজন্য তিনি চিন্তিত হন কারণ এইরকম কথাবার্তা বলার মানেই হল যে ধীরে ধীরে জগতের আত্মা ছেলেমেয়েদের মধ্যে ঢুকে পড়ছে। তিনি তাদের সঙ্গে ১৯৯৮ সালের ২২শে মে সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ১২-১৪ পৃষ্ঠায় দেওয়া কিছু বিষয় আলোচনা করেন। ছেলেমেয়েরা বুঝতে পারে যে জগতের এই সব নামিদামি লোকেদের আদর্শ বানানো বিপদ নিয়ে আসে এবং তারা মেনে নেয় যে এই জগতের নাম, যশ খ্রীষ্টানদের কাছে কিছুই নয়। বাবামা, মণ্ডলীর প্রাচীন ও অন্য অভিজ্ঞ ভাইবোনেদের এবং বিশেষ করে যীশু খ্রীষ্টকে তাদের আদর্শ বানালে তার ফল যে কত ভাল হবে সে বিষয়ে তারা আলোচনা করেন।

গান ৩৪ এবং শেষ প্রার্থনা।

২৪শে জুলাই থেকে যে সপ্তা শুরু

গান ৪৫

৫ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মি: ঈশ্বরের পরিচারক হিসেবে নিজেদের যোগ্যপাত্র দেখানো। দুজন পরিচারক দাস ১৯৯৮ সালের ১৫ই ডিসেম্বর প্রহরীদুর্গ এর ১৯-২০ পৃষ্ঠায় এই বিষয়ে দেওয়া বাইবেলের পরামর্শগুলো আলোচনা করবেন। তারা জানেন যে মণ্ডলীতে তাদের দায়িত্ব ঠিকমতো পালন করা খুবই জরুরি আর তাই দায়িত্ব ঠিকমতো পালন করার জন্য কী করা যেতে পারে সে বিষয়ে তারা আলোচনা করেন। তারা বোঝেন যে প্রচার কাজে ভাল উদাহরণ হওয়া দরকার। তারা আলোচনা করেন যে প্রাচীনেরা যখন অন্য ভাইবোনদের সাহায্য করতে চান তখন তারা কীভাবে প্রাচীনদের সাহায্য করতে পারেন। তারা একমত হন যে, সময় ফুরিয়ে আসছে একথাটা ভাইবোনদেরকে বোঝানো ও মণ্ডলীকে আধ্যাত্মিক দিক দিয়ে বেড়ে ওঠায় সাহায্য করার জন্য তাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে।

১০ মি: যে লোকেদের সঙ্গে আমরা দেখা করতে পারি না তাদেরকে চিঠি লিখুন। বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। আজকাল লোকেদের ঘরে পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এইজন্য অনেক ভাইবোনেরা চিঠি লেখেন আর এতে তারা বেশ ভাল ফল পেয়েছেন। চিঠি লেখার আগে এই বিষয়গুলো মনে রাখুন। চিঠি যেন ছোট হয়। চিঠির বিষয়বস্তু যেন বাইবেল থেকে নেওয়া হয় ও তা যেন সম্মানের সঙ্গে লেখা হয়। চিঠিতে নিজের নাম ও ঠিকানা পরিষ্কার করে লিখুন। কিংডম হলের ঠিকানা দিয়ে সভায় আসার জন্য বলুন এবং কখন মণ্ডলীর সভাগুলো হয় তা লিখে জানান। উত্তর আসার জন্য সোসাইটির ঠিকানা দেবেন না। বিদ্যালয় নির্দেশপুস্তক (ইংরেজি) বইয়ের ৮৭-৮ পৃষ্ঠায় ও ১৯৯৬ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্নবাক্সে যে পরামর্শগুলো দেওয়া হয়েছে সেগুলো আলোচনা করুন।

১৫ মি: লোকেদের মনে ছাপ ফেলে এমন কিছু বলে কথাবার্তা শুরু করুন। যুক্তি বইয়ের ৯-১৫ পৃষ্ঠা থেকে দুই অথবা তিনটে ভূমিকা বেছে নিন ও কী করে সেগুলোকে আপনার এলাকায় কাজে লাগানো যেতে পারে তা আলোচনা করুন। ভাইবোনদেরকে জিজ্ঞেস করুন যে “রাস্তায়, পার্কে বা যেখানেই লোকেদের সঙ্গে দেখা হয় সেখানেই তাদের কাছে তারা কী বলে প্রচার করেন?” সময় থাকলে একটা অথবা দুটো নমুনা দেখান।

গান ৫৪ এবং শেষ প্রার্থনা।

৩১শে জুলাই থেকে যে সপ্তা শুরু

গান ৬৬

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। সবাইকে জুলাই মাসের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। এই মাসে লোকেদেরকে ব্রোশার দেওয়ার সময় কোন অভিজ্ঞতা হলে ভাইবোনদের তা বলতে বলুন।

১২ মি: স্থানীয় প্রয়োজন।

১৮ মি: “যিহোবা ধৈর্য ধরছেন বলে কি আপনি কৃতজ্ঞ?” প্রশ্নোত্তর। যিহোবার ধৈর্য সম্বন্ধে কিছু বিষয় বলুন।—অন্তর্দৃষ্টি (ইংরেজি) বইয়ের ২য় খণ্ডের ২৬৩-৪ পৃষ্ঠা দেখুন।

গান ৭৫ এবং শেষ প্রার্থনা।

৭ই আগস্ট থেকে যে সপ্তা শুরু

গান ৮৮

১০ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৭ মি: “আপনি কি খুব লাজুক?” প্রশ্নোত্তর। ১৯৯৭ সালের বর্ষপুস্তক (ইংরেজি) এর ৪৩-৪ পৃষ্ঠা থেকে সাহস বাড়ানোর মতো একটা অভিজ্ঞতার কথা বলুন।

১৮ মি: খুব বুদ্ধি করে তোমার ভবিষ্যৎ ঠিক কর। একজন প্রাচীন এই বিষয়ে বক্তৃতা দেবেন। যুবক-যুবতীরা যাদেরকে ভালবাসে তাদের সঙ্গে এক সুখী ভবিষ্যতের স্বপ্ন দেখে। এমনটা চাওয়া খুবই স্বাভাবিক কিন্তু ভবিষ্যতে সত্যিই সুখী হতে হলে ঈশ্বরের বাক্যে দেওয়া পরামর্শ মেনে চলা খুবই জরুরি। (হিতো. ১৯:২০) উঠতি বয়সী ছেলেমেয়েদের একে অন্যকে খুবই আকর্ষণীয় বলে মনে হয়। কিন্তু তারা যদি নিজেদেরকে বশে না রাখে, তাহলে ফল খুব খারাপ হতে পারে। একজন কিশোর বা কিশোরী যখন কারোর প্রেমে পড়ে ও খুব বেশি মেলামেশা করতে শুরু করে তখন প্রশ্ন ওঠে যে সে তা বুদ্ধি করে করছে কিনা। যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) বইয়ের ২৩১-৫ পৃষ্ঠায় যে পরামর্শ দেওয়া হয়েছে তা আলোচনা করুন। এছাড়া ১৯৯৯ সালের ১৫ই নভেম্বর প্রহরীদুর্গ এর ১৮-২৩ পৃষ্ঠায় দেওয়া মুখ্য বিষয়গুলো আলোচনা করুন যা দেখায় যে একজন যুবক বা যুবতীর ঈশ্বরের প্রতি তার সম্পূর্ণ কর্তব্য পালন করা কতখানি জরুরি। যুবক-যুবতীদের বলুন যে এই বক্তৃতায় যে পরামর্শ দেওয়া হল তারা যেন সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করে আর তাদের মনে যে কোন প্রশ্নই আসুক না কেন যেন বাবামায়ের সঙ্গে আলোচনা করে।

গান ১০১ এবং শেষ প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার