“সমস্তই যেন মণ্ডলীকে গড়ে তুলবার জন্য করা হয়”
১ ভাইবোনেদের জন্য আমরা যা কিছুই করি না কেন তা যেন তাদের ভালর জন্য হয়। তার মানে হল আমরা যা কিছুই করি তা যেন তাদের আধ্যাত্মিক দিকে খেয়াল রেখে করি। আমরা যদি এমন কোন চাকরি বা ব্যাবসা করি যাতে আমাদের কোন জিনিস বিক্রি করতে হয়, তাহলে আমাদের সাবধান থাকা দরকার কারণ আমরা যেন এমন কিছু না করি যাতে আমাদের ভাইবোনরা বিঘ্ন পায়।—২ করি. ৬:৩; ফিলি. ১:৯, ১০.
২ কিছু ভাইয়েরা এমন অনেক ব্যাবসা শুরু করেন যেগুলোতে ঝুঁকি আছে। আর তারা অন্য ভাইবোনদেরকেও এর মধ্যে জড়াতে চান, তাদের ভাবি খরিদ্দার হিসেবে দেখেন। কোন কোন কোম্পানি তাদের প্রতিনিধিদের বলে থাকে যে তাদের সবাইকেই ভাবি খরিদ্দার বলে দেখা উচিত। এমনকি তাদের নিজেদের ধর্মের লোকেদেরও। তাই কিছু ভাইয়েরা অন্য সাক্ষিদের তাদের ঘরে খাওয়াদাওয়ার জন্য ডেকে তাদের ব্যাবসায় যোগ দিতে উসকান। কিছু ভাইয়েরা আবার তাদের ব্যাবসাকে বাড়ানোর জন্য নানারকম জিনিসপত্র, ব্রোশার, অডিও ভিডিও ক্যাসেট ও এমনকি ইন্টারনেটেও তথ্য দেন। কিন্তু খ্রীষ্টানদের জন্য এগুলো করা কি ঠিক? কখনই নয়!—১ করি. ১০:২৩, ২৪, ৩১-৩৩.
৩ ভাইয়েদের সাবধান হওয়া উচিত: কিন্তু এর মানে নয় যে একজন ভাই আরেকজন ভাইয়ের সঙ্গে ব্যাবসা করতে পারবেন না। এটা একজন ভাইয়ের নিজস্ব ব্যাপার। কিন্তু অনেক ভাইরা ব্যাবসার এমন স্কীমগুলো দেখান যা লোভ বাড়ায় আর তারা ভাইদের এতে পার্টনার হতে বা পয়সা লাগাতে বলেন। এই রকম অনেক ব্যাবসা প্রায়ই ডুবে যায় আর কেউ কেউ দেউলিয়া হয়ে যান। যদিও কেউ হয়তো রাতারাতি বড়লোক হওয়ার লোভেই এই ব্যাবসায় পয়সা ঢেলেছেন তবুও ব্যাবসা যদি ডুবে যায়, তাহলে সেই ক্ষতির জন্য তিনি একাই দায়ী নন। যিনি এই স্কীম শুরু করেছিলেন তিনিও ঠিক ততখানিই দায়ী। তাই যে ভাই স্কীম শুরু করেছেন আর অন্য ভাইদের তাতে টাকা লাগাতে বলছেন তার আগের থেকে ভালভাবে চিন্তা করা উচিত যে যদি ব্যাবসা ডুবে যায়, তাহলে এটা ভাইবোনদের আধ্যাত্মিকতা ও টাকাপয়সার দিক দিয়ে কতটা ক্ষতি করবে। যে ভাইয়েরা মণ্ডলীর দায়িত্বে আছেন তাদের বিশেষ করে সাবধান হওয়া দরকার কারণ মণ্ডলীর সবাই তাদের সম্মান করেন ও তাদের ওপর ভরসা করেন। তাই তারা যদি একবার ভাইদের চোখে ছোট হয়ে যান, ভাইরা যদি তাদের ধোকাবাজ বলে ভাবতে শুরু করেন, তাহলে এই ভাইদের তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
৪ আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত যে আমরা যা কিছুই করি না কেন সেই “সমস্তই যেন মণ্ডলীকে গড়ে তুলবার জন্য করা হয়।” (১ করি. ১৪:২৬, প্রেমের বাণী) তাই আমরা এমন কোন কাজ করব না যা মণ্ডলীতে ব্যাবসা করাকে উৎসাহ দেয়। সভাতে এসে মেলামেশা করার সঙ্গে ব্যাবসার কোন সম্পর্ক নেই।—ইব্রীয় ১০:২৪, ২৫.