ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০০ পৃষ্ঠা ১
  • আপনি কি সেখানে থাকবেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি সেখানে থাকবেন?
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবার সাক্ষিদের ২০০৬ সালের “মুক্তি সন্নিকট” জেলা সম্মেলন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৮ সালের “জীবনের জন্য ঈশ্বরের পথ” জেলা সম্মেলনগুলি
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার পবিত্র ব্যবস্থাগুলোর জন্য আপনি কি কৃতজ্ঞ?
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার সাক্ষিদের ২০০৭ সালের “খ্রিস্টকে অনুসরণ করুন!” জেলা সম্মেলন
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০০ পৃষ্ঠা ১

আপনি কি সেখানে থাকবেন?

১ একজন বয়স্ক ভাই যিনি অনেক দিন ধরে সত্যে আছেন একবার বলেছিলেন: “সম্মেলনের প্রথম দিনটাতে যদি আপনি না আসেন, তাহলে আমার মনে হয় আপনি যেন অনেককিছু হারাচ্ছেন!” কেন তিনি এরকম মনে করতেন? কারণ প্রথম দিন থেকেই বিরাট আধ্যাত্মিক ভোজ শুরু হয়ে যায়। (যিশা. ২৫:৬) প্রথম দিন থেকেই সম্মেলনে থাকার মানে হল যে আমরা গীতরচকের মতো করেই ভাবি যিনি বলেছিলেন: “আমি আনন্দিত হইলাম, যখন লোকে আমাকে বলিল, চল, আমরা সদাপ্রভুর গৃহে যাই।”—গীত. ১২২:১.

২ গত বছর “ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য” জেলা সম্মেলনে শুক্রবারে অনেক ভাইবোনেরা আসেননি। আর তাই ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্যের অনেক জরুরি কথা তারা শুনতে পাননি। তারা ভাইবোনদের সঙ্গে মেলামেশা করার সুযোগও হারিয়েছিলেন।

৩ আপনার চাকরিকে বাধা দিতে দেবেন না: কামাই করলে চাকরি চলে যেতে পারে ভেবে অনেক ভাইবোনেরা শুক্রবারে সম্মেলনে আসেন না। কিন্তু অনেক ভাইয়েরা দেখেছেন যে তারা যদি বেশ কিছু সময় আগে থেকে তাদের মালিকের কাছে ছুটি চান, তাহলে ছুটি পেতে তেমন কোন অসুবিধা হয় না। আমাদের একজন অগ্রগামী বোনের কথাই ধরুন। মিটিং আর সম্মেলনে যাওয়ার ব্যাপারে কোন কিছুই তাকে বাধা দিতে পারত না। আর এটা তার মালিকের মনে এতটাই ছাপ ফেলেছিল যে তিনি সেই বোনের সঙ্গে সম্মেলনে এসেছিলেন ও একটা পুরো দিন কাটিয়েছিলেন।

৪ ধরে নেবেন না যে আপনার মালিক আপনাকে কোন মতেই ছুটি দিতে চাইবেন না। আর এটাও ভেবে নেবেন না যে একদিন সম্মেলনে না গেলে কিছু হবে না। আপনার মালিককে বাইবেল থেকে বুদ্ধি করে বুঝিয়ে বলুন যে সম্মেলনে যাওয়া আপনার ধর্ম করার একটা ভাগ। (ইব্রীয় ১০:২৪, ২৫) আর এরপর যিহোবার ওপর পুরোপুরি ভরসা রাখুন যে আপনি যদি আধ্যাত্মিক বিষয়কে আগে রাখেন তিনি আপনার দরকার মেটাবেন।—মথি ৬:৩৩; ইব্রীয় ১৩:৫, ৬.

৫ সবচেয়ে বড় জিনিস হল “যা সত্যিসত্যিই সবচেয়ে ভাল” তার জন্য ভালবাসা থাকা। (ফিলি. ১:১০, ১১, প্রেমের বাণী; গীত. ২৭:৪) আর তা যদি আপনার থাকে, তাহলে আপনি যিহোবার এই ব্যবস্থা থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইবেন না, আপনি সম্মেলনের তিনদিনই যাওয়ার জন্য এখন থেকেই তৈরি হবেন। তাই এখনই ঠিক করে ফেলুন যে আপনি তিনদিনই সেখানে থাকবেন!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার