পরিচর্যা সভার তালিকা
মার্চ ১৩ থেকে যে সপ্তাহ শুরু
গান ১১৮
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।
১৫ মি: “আমরা সুসমাচার প্রচার করি।” এক মিনিটেরও কম সময় নিয়ে খুব অল্প কথায় ভূমিকা করে, সরাসরি প্রশ্নোত্তর আলোচনায় চলে যান। প্রচারে গিয়ে লোকেদের কাছে জ্ঞান বই দেওয়ার সময় তার থেকে কোন্ ভাল বিষয়গুলো দেখানো যেতে পারে তা বলুন।
২০ মি: “২০০০ সালের এপ্রিল মাসকে কি আমরা এক বিশেষ মাস করতে পারি?” (অনুচ্ছেদ ১-১১) প্রশ্নোত্তর। গত কয়েক মাসের মধ্যে যে মাসে মণ্ডলীতে সবচেয়ে বেশি ভাইবোনেরা সহায়ক অগ্রগামীর কাজ করেছেন সেই সংখ্যা বলুন। যারা এদের মধ্যে আছেন তাদের কয়েকজনকে বলতে বলুন যে প্রচারে গিয়ে বেশি সময় কাজ করার ফলে তারা নিজেরা কোন্ কোন্ উপকার পেয়েছেন। এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীদের সংখ্যা নতুন করে সর্বোচ্চ করার জন্য মণ্ডলীর সকলকে অগ্রগামীর কাজ করতে উৎসাহ দিন। আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ১১৩-১৪ পৃষ্ঠায় দেওয়া গুণাবলি সম্বন্ধে আবার আলোচনা করুন। যারা সহায়ক অগ্রগামীর কাজ করতে চান তারা সভার পরে আবেদনপত্র নিতে পারেন।
গান ১৮৭ এবং সমাপ্তির প্রার্থনা।
মার্চ ২০ থেকে যে সপ্তাহ শুরু
গান ২১
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।
১৫ মি: “আমি কী করতে পারি?” মণ্ডলীর বুকস্টাডি পরিচালক এক বা দুইজন পরিচারক দাসের সঙ্গে এটা আলোচনা করবেন। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কিছু প্রকাশক হয়তো মনে করেন যে মণ্ডলীর কাজে তারা খুব কম সাহায্য করতে পারেন। মণ্ডলীকে শক্তিশালী করার জন্য এবং রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই কীভাবে বিভিন্ন মূল্যবান দান দিয়ে সাহায্য করতে পারি তার কয়েকটা উপায় বলুন। কীভাবে আমরা সবাই ‘শেষ পর্যন্ত যিহোবার কাছে আমাদের প্রচার কাজের ভাল রিপোর্ট’ দিতে পারি তা বলে শেষ করুন।—আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ১০৮-১০ পৃষ্ঠা দেখুন।
২০ মি: “২০০০ সালের এপ্রিল মাসকে কি আমরা এক বিশেষ মাস করতে পারি?” (অনুচ্ছেদ ১২-১৮) প্রশ্নোত্তর। স্মরণার্থক সভায় কীভাবে পরিচিত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো যায় তা সংক্ষেপে নমুনার মাধ্যমে দেখান। ২০০০ সালের ক্যালেন্ডার থেকে এপ্রিল মাস নিয়ে আলোচনা করুন এবং স্থানীয়ভাবে প্রচারে যাওয়ার আগে যে সভার ব্যবস্থা করা হয়েছে তা বলুন। এপ্রিল মাসে যতটা পারা যায় প্রচার করার জন্য সবাইকে বাস্তবসম্মত তালিকা তৈরি করতে বলুন আর এভাবেই মণ্ডলীর প্রত্যেকে প্রচারে যাওয়ার জন্য লক্ষ্য স্থির করতে পারেন। যাদের পক্ষে সম্ভব তাদের সবাইকে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য উৎসাহ দিন এবং সভার পরে আবেদনপত্র নিতে বলুন।
গান ৬৫ এবং সমাপ্তির প্রার্থনা।
মার্চ ২৭ থেকে যে সপ্তাহ শুরু
গান ১১৯
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। সবাইকে মার্চ মাসের প্রচার কাজের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। যারা এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজ করবেন তাদের সবার নাম ঘোষণা করুন। বলুন যে আবেদনপত্র জমা দেওয়ার সময় এখনও আছে। পুরো এপ্রিল মাসের প্রচার কাজের জন্য যে তালিকা তৈরি করা হয়েছে তা বলুন। এই সপ্তাহের শেষে অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে প্রচার করার জন্য সবাইকে উৎসাহ দিন। এপ্রিল মাসে প্রচারে গিয়ে আমরা লোকেদেরকে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা দেব। নতুন কোন সংখ্যা থেকে এমন একটা প্রবন্ধ বেছে নিন এবং এর সঙ্গে মিলিয়ে উপযুক্ত বিষয়বস্তু নিয়ে কথা বলুন যাতে ওই পত্রিকা খুব ভালভাবে লোকেদের কাছে উপস্থাপন করা যায়। প্রত্যেকের সঙ্গে চান ব্রোশার রাখা এবং আগ্রহী ব্যক্তিদের সঙ্গে সেটা দিয়ে বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করা উচিত।
১৩ মি: “অন্যদের কাছে সাহায্য চান।” একজন প্রাচীন বক্তৃতা দেবেন এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা করবেন। বলুন যে কীভাবে আমাদের সকলের সময়ে সময়ে সাহায্যের দরকার হয়। এটা ঠিক যে আমাদের সবার নিজেদের ভার নিজেদের বহন করা উচিত। (গালা. ৬:৫) কিন্তু যখন আমরা নিজেরা কোন সমস্যার সমাধান করতে পারি না তখন আমাদের কোন দ্বিধা না করে মণ্ডলীর এমন ভাইবোনদের কাছে যাওয়া উচিত যারা আধ্যাত্মিকভাবে পরিপক্ব। শ্রোতাদেরকে বলতে বলুন যে কীভাবে তারা অন্যদের প্রেমময় সাহায্য থেকে উৎসাহ পেয়েছেন।
১০ মি: স্থানীয় প্রয়োজন।
১২ মি: ২০০০ সালের বর্ষপুস্তক (ইংরেজি) নিয়ে আলোচনা। শ্রোতাদের সঙ্গে আলোচনা করুন এবং ৩১ পৃষ্ঠা থেকে “১৯৯৯ সালের মোট সংখ্যা” বিষয়টা আলোচনা করুন। সেইসঙ্গে ৩-৫ পৃষ্ঠায় দেওয়া “পরিচালক গোষ্ঠীর কাছ থেকে চিঠি” নিয়ে আলোচনা করুন। কয়েকজনকে বলতে বলুন যে এখানে যে উৎসাহ দেওয়া আছে তা তারা কীভাবে মেনে চলবেন।
গান ১৯৫ এবং সমাপ্তির প্রার্থনা।
এপ্রিল ৩ থেকে যে সপ্তাহ শুরু
গান ৭২
১০ মি: স্থানীয় ঘোষণাবলি এবং প্রচারের অভিজ্ঞতা। স্থানীয় এলাকা থেকে সাম্প্রতিক সময়ের এমন কিছু অভিজ্ঞতা বলুন যা অন্যদেরকে প্রচারে যেতে উৎসাহ দেবে।
১৭ মি: “দানিয়েলের ভবিষ্যদ্বাণী অধ্যয়ন করা।” প্রশ্নোত্তর। সংক্ষেপে বলুন যে বাইবেলের দানিয়েল বই অধ্যয়ন করে আমরা কোন্ কোন্ উপকারগুলো পাব। (দানিয়েলের ভবিষ্যদ্বাণী, ইংরেজি বইয়ের ১ অধ্যায়ের ১৫-১৭ অনুচ্ছেদগুলো দেখুন।) বুকস্টাডি দলের যদি নিজের ভাষায় দানিয়েলের ভবিষ্যদ্বাণী বই না থাকে, তাহলে অন্য একটা ভাষার বই ব্যবহার করুন যা সকলে বুঝবে। মণ্ডলীর প্রত্যেকটা বুকস্টাডিতে আসার জন্য সকলকে উৎসাহিত করুন।
১৮ মি: গুরুতর ভুল করলে আমার কি সেটা মণ্ডলীতে জানানো উচিত? সরাসরি যুবক-যুবতী ভাইবোনদের উদ্দেশ্য করে একজন প্রাচীন আন্তরিকভাবে বক্তৃতা দেবেন। আজকের সমাজে এমন অনেক সমস্যা দেখা দিচ্ছে যা যুবক-যুবতীদের ক্ষতি করে: নৈতিক অধঃপতন, হিংস্রতা বেড়ে চলা, মাদকদ্রব্যের প্রতি আসক্তি এবং কর্ত্তৃপক্ষের প্রতি সম্মানের অভাব। অনেক কিশোর-কিশোরী তাদের ভুল আচরণগুলো লুকিয়ে রেখে দ্বৈত জীবনযাপন করে। পুরো মণ্ডলীর আধ্যাত্মিক মঙ্গলের জন্য এটা হুমকিস্বরূপ। কেউ কেউ গুরুতর ভুল করে তা গোপন করার চেষ্টা করে। তুমি যদি জান যে মণ্ডলীর কোন ভাই অথবা বোন ঈশ্বরের আইনের বিরুদ্ধে কোন গুরুতর পাপ করেছেন, তাহলে তোমার কী করা উচিত? লেবীয় পুস্তক ৫:১ পদে দেওয়া নীতির বিষয়ে আলোচনা করুন। (১৯৯৭ সালের আগস্ট ১৫ সংখ্যার প্রহরীদুর্গ এর ২৭-৩০ পৃষ্ঠা দেখুন।) যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) বইয়ের ৬৮-৯ পৃষ্ঠার বিষয়বস্তু আলোচনা করুন এবং এইরকম ক্ষেত্রে একজন ব্যক্তি কী করবেন তা বলুন।
গান ৬৮ এবং সমাপ্তির প্রার্থনা।