ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০০ পৃষ্ঠা ১
  • ‘আমি কী করতে পারি?’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘আমি কী করতে পারি?’
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার মণ্ডলীকে সাহায্য করুন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • প্রত্যেকটি উত্তম কাজের জন্য স্বেচ্ছায় নিজেদের উৎসর্গ করা
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমাদের খ্রিস্টীয় একতা দৃঢ় করায় আপনি অংশ নিতে পারেন—কীভাবে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • মণ্ডলী গেঁথে উঠুক
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০০ পৃষ্ঠা ১

‘আমি কী করতে পারি?’

১ ‘আমি কী করতে পারি?’ কোন সন্দেহ নেই যে ১৮৭০ এর দশকে, চার্লস টেজ রাসেল বাইবেল অধ্যয়ন করার জন্য যে ছোট্ট দল গড়ে তুলেছিলেন সেই ছাত্রদের মনেও এই প্রশ্নটা এসেছিল। ঈশ্বরের ইচ্ছা কী তা যখন তারা ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন তখন তারা নিশ্চয়ই ভেবেছিলেন যে কীভাবে তারা অন্যদেরকে ঈশ্বরের উদ্দেশ্য সম্বন্ধে জানতে সাহায্য করতে পারেন। বাইবেল থেকে তারা যে জ্ঞান লাভ করছিলেন তা সারা পৃথিবীর লোকেদের কাছে ছড়িয়ে দেওয়া সত্যিই একটা বিরাট কাজ ছিল।

২ আমাদের জন্য এটা খুবই আনন্দের যে তারা সেই কঠিন কাজটা করতে পেরেছিলেন। কিন্তু কীভাবে তারা তা করেছিলেন? তারা প্রত্যেকে কাজ করেছিলেন, যদিও তাদের কাজকে আলাদা আলাদাভাবে ক্ষুদ্র বলে মনে হয় কিন্তু তাদের এই কাজের জন্যই আজকে সারা পৃথিবীতে যিহোবার সাক্ষিদের সবাই চেনে। দেশ এবং দ্বীপ মিলিয়ে ২৩৪টা জায়গায় প্রায় ৯০,০০০ মণ্ডলীতে প্রায় ৬০ লাখ যিহোবার সাক্ষি সংগঠিত হয়ে কাজ করছেন এবং সুসমাচার প্রচার করছেন!—যিশা. ৬০:২২.

৩ মনপ্রাণ দিয়ে সমর্থন করুন: যীশু ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই শেষ কালে পৃথিবী জুড়ে সুসমাচার প্রচারের বিরাট কাজ করা হবে আর তাতে আমাদের প্রত্যেকের অংশ নেওয়া অত্যন্ত জরুরি। (মার্ক ১৩:১০) তাই এই কাজ শুধু প্রাচীনেরাই করবেন অথবা প্রচার করার সমস্ত দায়দায়িত্ব শুধু অগ্রগামীদের এমন ভাবা ঠিক নয়। প্রত্যেক উৎসর্গীকৃত খ্রীষ্টানদেরই প্রচার করার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আমরা প্রত্যেকেই কোন না কোনভাবে প্রচার করতে পারি। (১ তীম. ১:১২) আমরা যতটুকুই প্রচার করি না কেন, এর থেকে আমরা নিজেরা যেমন উপকার পাই তেমনই অন্যেরাও উপকার পান।—১ তীম. ৪:১৬.

৪ এছাড়া আরও অন্যান্য উপায়েও আমরা প্রত্যেকে মনপ্রাণ দিয়ে আমাদের খ্রীষ্টান ভাইবোনদের সাহায্য করতে পারি। মণ্ডলীর প্রতিটা সভায় এসে এবং উদ্যোগের সঙ্গে উত্তর দিয়ে আমরা সভাগুলোকে সমর্থন করতে পারি। (গীত. ১২২:১, ৮, ৯) নৈতিক দিক দিয়ে শুদ্ধ থেকে আমরা মণ্ডলীকে শুদ্ধ রাখতে পারি। পৃথিবী জুড়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী টাকা-পয়সা দিয়েও সাহায্য করতে পারি। এছাড়াও আমরা কিংডম হল পরিষ্কার করতে পারি। যারা নতুন সভাতে আসেন, যুবক-যুবতী আর সেইসঙ্গে বয়স্ক ভাইবোনদের সাহায্য করে আমরা সবাই মণ্ডলীতে উষ্ণ ভালবাসা এবং একতা বাড়াতে পারি।—কল. ৩:১২, ১৪.

৫ তাই আপনি হয়তো নিজেকে জিজ্ঞেস করতে পারেন, ‘আমি কী করতে পারি?’ আপনার একার কাজকে হয়তো ছোট বলে মনে হতে পারে কিন্তু আপনি আপনার কাজ করে এক দৃঢ়, সক্রিয় এবং সুন্দর মণ্ডলী গড়ে তোলায় অংশ নেন। আর এভাবেই আমরা প্রত্যেকে যিহোবার নামকে সম্মানিত করার এক গুরুত্বপূর্ণ কাজে অংশ নিই!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার