পরিচর্যা সভার তালিকা
জানুয়ারি ১০ থেকে যে সপ্তাহ শুরু
গান ১০৭
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।
১৫ মি: “সমস্ত পৃথিবীতে যিহোবার নাম জানানো।” প্রশ্নোত্তর আলোচনা। আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ৯৩-৪ পৃষ্ঠা থেকে যেখানেই লোকেদের সঙ্গে দেখা হয় তাদের কাছে কীভাবে সাক্ষ্য দেওয়া যায় সেই বিষয়ে বলুন।
২০ মি: রক্ত ছাড়া চিকিৎসার আইনী অধিকারকে বেছে নেওয়া। (প্রেরিত ১৫:২৮, ২৯) একজন পরিপক্ব প্রাচীন চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা কার্ডটায় কী বলা রয়েছে ও সব সময় সেটাকে সঙ্গে রাখার গুরুত্ব সম্বন্ধে আলোচনা করবেন। এই সভার পরে সব বাপ্তিস্মিত প্রকাশকদের একটা করে নতুন চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা কার্ড দেওয়া হবে ও যাদের ছোট ছেলেমেয়ে রয়েছে তাদেরকে তাদের বাচ্চাদের জন্য আইডেনটিটি কার্ড দেওয়া হবে। আজ রাতেই এই কার্ডগুলোকে পূরণ করতে হবে না। আপনি ঘরে বসে ধীরেসুস্থে কার্ডটা পূরণ করে দুজন সাক্ষির সামনে তাতে সই করবেন যারা দেখবেন যে আপনি তাদের সামনেই সই করছেন। কার্ড পূরণ করতে কোন অসুবিধা হলে আপনার বুকস্টাডি পরিচালককে জিজ্ঞেস করতে পারেন। সই করানোর আগে দেখে নিন যে কার্ডটা ঠিক করে পূরণ করা হয়েছে। যে সাক্ষিরা কার্ডে সই করবেন তারা দেখবেন যে ভাইবোনেরা যেন তাদের সামনে কার্ডে সই করেন। এই কার্ডের থেকেই কথাগুলো নিয়ে অবাপ্তিস্মিত প্রকাশকেরা তাদের নিজেদের পরিস্থিতি মতো ও বিশ্বাস অনুযায়ী তাদের নিজেদের ও তাদের ছেলেমেয়েদের জন্য কার্ড বানিয়ে নিতে পারেন। বুকস্টাডি পরিচালকেরা খেয়াল রাখবেন যে তার দলের সমস্ত ভাইবোনেরা যারা কার্ডটা পূরণ করার জন্য সাহায্য চান তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে।
গান ১৫৫ এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ১৭ থেকে যে সপ্তাহ শুরু
গান ১২
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।
১৫ মি: স্থানীয় প্রয়োজন।
২০ মি: “একজন মুসলমানকে আপনি কী বলবেন?” প্রশ্নোত্তর। অন্য ধর্মের লোকেদের সঙ্গে কথা বলার সময় যে খুব বুদ্ধি করে ও ভেবেচিন্তে কথা বলা দরকার তা বলুন। ভালভাবে তৈরি একটা নমুনা দেখান। ইসলাম ধর্ম সম্বন্ধে আরও জানার জন্য, ১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট; যুক্তি (ইংরেজি) বইয়ের ২৩-৪ পৃষ্ঠা এবং ঈশ্বরের জন্য মানবজাতির অন্বেষণ (ইংরেজি) বইয়ের ১২ অধ্যায় দেখুন।
গান ৫৭ এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ২৪ থেকে যে সপ্তাহ শুরু
গান ১১০
১০ মি: স্থানীয় ঘোষণাবলি এবং প্রচারের অভিজ্ঞতা।
১৫ মি: “প্রতিদিন যিহোবার বাক্য পড়ুন!” বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। সব ভাইবোনদের উৎসাহ দিন যাতে তারা ২০০০ সালের প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকা থেকে রোজ দৈনিক পাঠ পড়েন। ৩ ও ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকা থেকে কিছু বলুন। ভাইবোনদের বলতে বলুন যে শাস্ত্রপদ ও মন্তব্যগুলো পড়া যাতে একদিনও বাদ পড়ে না যায় তারজন্য তারা কীভাবে চেষ্টা করেন।
২০ মি: “ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্যের সমস্তকিছুই সত্য হবে!” খুব অল্প কথায় ভূমিকা করে প্রশ্নোত্তর আলোচনায় চলে যান। নতুন বইটা থেকে এমন কিছু বিষয় বলুন যা দেখায় যে আমরা একেবারে শেষ সময়ে বাস করছি।
গান ১৫৭ এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ৩১ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৬
১২ মি: স্থানীয় ঘোষণাবলি। জানুয়ারি মাসের প্রচারের রিপোর্ট জমা দেওয়ার কথা সকলকে মনে করিয়ে দিন। বলুন যে ফেব্রুয়ারি মাসে পারিবারিক সুখ (ইংরেজি) বই অর্পণ করতে হবে। কারও সঙ্গে কথা আরম্ভ করতে গিয়ে কীভাবে এই বইয়ের ১২ পৃষ্ঠায় দেওয়া বাক্সের প্রশ্ন তিনটে কাজে লাগানো যেতে পারে তা দেখিয়ে একটা নমুনা দেখান।
১৫ মি: “চিহ্নিত” করা সম্বন্ধে একটা প্রশ্নের উত্তর। একজন প্রাচীন ১৯৯৯ সালের ১৫ই জুলাই প্রহরীদুর্গ এর ২৯-৩১ পৃষ্ঠার বিষয়বস্তু থেকে বক্তৃতা দেবেন।
১৮ মি: সত্য ধর্মকে চেনার জন্য অন্যদেরকে কীভাবে সাহায্য করবেন। একজন পরিপক্ব পরিচারক দাস ও দুই বা তিনজন দক্ষ প্রকাশক আলোচনা করবেন যে যিহোবার সাক্ষিদের দেখে বা তাদের কথাবার্তা শুনে লোকেদের হয়তো ভাল লাগতে পারে কিন্তু তারা ঠিক করে জানেন না যে অন্য ধর্মের সঙ্গে আমাদের ধর্মের পার্থক্য কোথায়। ১৯৯৫ সালের ৮ই মে সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ২০ পৃষ্ঠায় যে দশটা বিষয় আলোচনা করা হয়েছে তা তারা আরেকবার আলোচনা করবেন। আর তারা বলবেন যে এই বিষয়গুলো জানলে একজন সত্যিকারের আগ্রহী ব্যক্তি কোন্টা সত্য ধর্ম ও কোন্টা মিথ্যা তা চিনে নিতে পারবেন এবং যিহোবার লোকেদের কাছ থেকে শেখা ও তাদের সঙ্গে মেলামেশা করা কতটা জরুরি তা বুঝতে পারবেন।
গান ৬০ এবং সমাপ্তির প্রার্থনা।
ফেব্রুয়ারি ৭ থেকে যে সপ্তাহ শুরু
গান ১১৩
৮ মি: স্থানীয় ঘোষণাবলি।
১৭ মি: “পূর্ব ইউরোপে সত্য উপাসনা ছড়িয়ে পড়ছে।” প্রাচীন প্রশ্নোত্তরের মাধ্যমে প্রবন্ধটা আলোচনা করবেন। সম্প্রতি বর্ষপুস্তকগুলো (ইংরেজি) থেকে তিনি এমন কিছু বিষয় ও অভিজ্ঞতা বলবেন যা সেই দেশগুলোতে ঘটে চলা বৃদ্ধিকে দেখায়।
২০ মি: তারা বুদ্ধিপূর্বক সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৯৯৭ সালের ১৫ই অক্টোবর প্রহরীদুর্গ এর ১৯-২১ পৃষ্ঠার ৩-১৬ অনুচ্ছেদগুলো থেকে বক্তৃতা। উদ্যোগী অগ্রগামীরা কী বলেছেন ও কেন তারা মনে করেন যে তারা তাদের জীবনকে সবচেয়ে ভালভাবে কাজে লাগিয়েছেন তা বলুন। সভায় উপস্থিত সকলকে অগ্রগামীর কাজ করার জন্য তাদের নিজেদের পরিস্থিতিকে বিচার করে দেখতে উৎসাহ দিন।
গান ১৮২ এবং সমাপ্তির প্রার্থনা।