ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০০ পৃষ্ঠা ১
  • ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্যের সমস্তকিছুই সত্য হবে!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্যের সমস্তকিছুই সত্য হবে!
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য ভবিষ্যতের আশা দেয়
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ভাববাণীমূলক বাক্যের প্রতি মনোযোগ দিন
    ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্যে বিশ্বাস রাখুন!
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “জীবনের জন্য ঈশ্বরের পথ” ১৯৯৮-১৯৯৯ সালের জেলা সম্মেলন খুবই নিকটে!
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০০ পৃষ্ঠা ১

ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্যের সমস্তকিছুই সত্য হবে!

১ যিহোবার সাক্ষিরা সবসময় বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলোর ওপর মনোযোগ দেন। তাই গত বছর যখন আমরা জেনেছিলাম যে আমাদের জেলা সম্মেলনের বিষয়বস্তু হবে “ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য” তখন আমরা খুবই আনন্দিত হয়েছিলাম। আর “উপযুক্ত সময়ে খাদ্য” দিতে যিহোবা আমাদের জন্য কী রেখেছেন তা জানার জন্য আমরা অধীর হয়ে অপেক্ষা করেছিলাম। (মথি ২৪:৪৫) তিনি আমাদের নিরাশ করেননি।

২ সম্মেলনের মুখ্য বিষয়গুলো: শুক্রবারের মুখ্য বক্তৃতা ছিল, “ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্যে মনোযোগ দিন।” এই বক্তৃতায় রূপান্তরের ঘটনা সম্বন্ধে আরও বেশি কিছু তথ্য আলোচনা করা হয়েছিল। (মথি ১৭:১-৯) এতে জোর দিয়ে বলা হয়েছিল যে আমরা এখন সব চাইতে জরুরি সময়ে বাস করছি আর এমন এক সময়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি যখন শেষকাল একেবারে শেষ হওয়ার মুখে, নতুন জগৎ একেবারে আমাদের সামনে! বক্তৃতায় বলা হয়েছিল যে ঈশ্বরের বাক্যে মনোযোগ দিতে হলে রোজ তা পড়া দরকার। “ঈশ্বরের বাক্য পড়ে আনন্দ পান” এই সিম্পোজিয়াম বক্তৃতায় এমন কিছু বাস্তব পরামর্শ দেওয়া হয়েছিল যাতে করে বাইবেল পড়ে আমরা লাভ পাই আর তা আমাদেরকে আনন্দও দেয়।

৩ শনিবার দুপুরে, এমন অনেক কারণগুলো আবারও বলা হয়েছিল যার থেকে বোঝা গিয়েছিল যে আমরা শেষ কালে বাস করছি আর এইজন্য আমাদের বিশ্বাস আরও মজবুত হয়েছিল। আপনার কি সেই সব কারণগুলো মনে আছে? রবিবার সকালে হবক্‌কূকের ভবিষ্যদ্বাণী থেকে আমরা জেনেছিলাম যে আমাদের দিন হবক্‌কূকের দিনের মতো আর খুব তাড়াতাড়িই সেই সময় আসবে যখন যিহোবা দুষ্টদের ধ্বংস করবেন এবং ধার্মিকদের রক্ষা করবেন। যাকোব ও এষৌকে নিয়ে তৈরি বাইবেলের নাটকটায় যা বলতে চাওয়া হয়েছিল তা কি আপনি বুঝেছেন? যদিও কখনও কখনও আমাদের মধ্যে গা-ছাড়া ভাব এসে পড়ে, তা কাটিয়ে যিহোবার আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের পরিশ্রম করা দরকার।

৪ নতুন বইটা অদ্ভুত: দানিয়েলের ভবিষ্যদ্বাণীতে মনোযোগ দিন (ইংরেজি) নামের নতুন বইটা পেয়ে আমরা কতই না খুশি হয়েছিলাম! কোন সন্দেহ নেই যে আজকাল আপনি এই অদ্ভুত নতুন বইটা পড়তে ব্যস্ত। যে বক্তা বইটা প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন যে: “মাত্র কয়েকটা ছাড়া দানিয়েলের বইয়ের সমস্ত ভবিষ্যদ্বাণীগুলো পূর্ণ হয়েছে।” এটা কি আমাদেরকে এই কথা বলে না যে আমাদের সামনে আর বেশি সময় বাকি নেই?

৫ সম্মেলনের কার্যক্রম এই বিষয়ে আমাদের বিশ্বাসকে মজবুত করেছিল যে, ঈশ্বরের যে প্রতিজ্ঞাগুলো এখনও পূর্ণ হতে বাকি আছে তা খুব তাড়াতাড়িই পূর্ণ হবে। এছাড়া ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য অন্যদের কাছে জানানোর জন্যও আমরা উৎসাহ পেয়েছিলাম!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার