সমস্ত পৃথিবীতে যিহোবার নাম জানানো
১ যীশু তাঁর শিষ্যদেরকে “পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত” সাক্ষ্য দেওয়ার আদেশ দিয়েছিলেন। আর তাই আগে থেকেই তিনি তাদের সামনে ভাল উদাহরণ রেখেছিলেন যাতে তারা তা মেনে চলতে পারেন। (প্রেরিত ১:৮) তিনি যখনই ও যেখানেই লোকেদের দেখেছিলেন, তাদেরকে মানবজাতির জন্য ঈশ্বরের উদ্দেশ্য সম্বন্ধে জানিয়েছিলেন। যীশুকে অনুকরণ করে, বিশ্বস্ত দাস শ্রেণী আজ যিহোবার নাম ‘সমস্ত পৃথিবীতে জানানোর’ জন্য বিভিন্নরকম উপায়গুলোকে কাজে লাগাচ্ছেন।—যিশা. ১২:৪, ৫.
২ শুরুতে যা করা হয়েছিল: লোকেদেরকে রাজ্যের সুসমাচার জানানোর জন্য এই শতাব্দীর শুরুতে সুসমাচার খবরের কাগজে ছাপানো হয়েছিল; লক্ষ লক্ষ লোকেদের “ফটো ড্রামা অফ ক্রিয়েশন” দেখানো হয়েছিল; গাড়িতে বড় বড় লাউডস্পিকার লাগানো হয়েছিল; অনেকদিন পর্যন্ত গ্রামাফোন রেকর্ড ব্যবহার করা হয়েছিল আর কিছুদিন রেডিওর মাধ্যমেও প্রচার করা হয়েছিল। অবশ্য, সবসময়ই প্রথম চেষ্টা থেকেছে লোকেদের কাছে গিয়ে তাদেরকে সুসমাচার শোনানো যাতে করে যারা আগ্রহ দেখান তাদের সঙ্গে অধ্যয়ন শুরু করা যেতে পারে। ফলে সমস্ত জায়গায় যিহোবার নাম জানানোর জন্য ঘরে ঘরে গিয়ে প্রচার করা খুবই ভাল এক উপায় হিসেবে প্রমাণিত হয়েছে।—প্রেরিত ৫:৪২.
৩ আজ যা করা হচ্ছে: সময় বয়ে চলার সঙ্গে সঙ্গে জগৎ বদলেছে আর তাই আজ লোকেদের ঘরে পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। খুব কম লোকই ঈশ্বরের বিষয়ে পড়তে ও তা নিয়ে চিন্তা করতে চান। তাই আমাদের প্রচার কাজকে সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া দরকার। ঘরে ঘরে প্রচার করে একের পর এক এলাকা শেষ করা ছাড়াও, আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যে আমরা যেন সেখানে যাই যেখানে লোকেদের পাওয়া যায় এবং তাদের কাছে আমাদের অন্তরের আশা সম্বন্ধে জানাতে “সর্ব্বদা প্রস্তুত” থাকি। (১ পিতর ৩:১৫) এর মানে হল তারা আমাদের সহকর্মী হোক বা সহপাঠী, লোকেদের সঙ্গে আমাদের রাস্তায় বা পার্কে, গাড়ি রাখার জায়গায় বা দোকানে যেখানেই দেখা হোক না কেন মূল বিষয় হচ্ছে আমরা তাদেরকে সাক্ষ্য দেব। আর যিহোবার সাহায্যে আমাদের এই কাজ ভাল ফল নিয়ে আসবে। আপনি কি মনে মনে ঠিক করেছেন যে যেখানেই লোকেদের সঙ্গে আমার দেখা হোক না কেন, আমি তাদের কাছে সাক্ষ্য দেব?
৪ তাই আসুন আমরা সবাই মিলে আমাদের এলাকায় যিহোবার নাম জানানোর জন্য সবরকমের চেষ্টা করি। আর যখন আমরা দেখি যে আমরা রাজ্যের সুসমাচার জানানোয় যিহোবা ভাল লোকেদের তাঁর কাছে নিয়ে আসছেন তখন আমাদের আনন্দের সীমা থাকে না।—যোহন ৬:৪৪.