ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/৯৯ পৃষ্ঠা ২
  • আগস্ট মাসের পরিচর্যা সভাগুলো

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আগস্ট মাসের পরিচর্যা সভাগুলো
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • আগস্ট ২ থেকে যে সপ্তাহ শুরু
  • আগস্ট ৯ থেকে যে সপ্তাহ শুরু
  • আগস্ট ১৬ থেকে যে সপ্তাহ শুরু
  • আগস্ট ২৩ থেকে যে সপ্তাহ শুরু
  • আগস্ট ৩০ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/৯৯ পৃষ্ঠা ২

আগস্ট মাসের পরিচর্যা সভাগুলো

আগস্ট ২ থেকে যে সপ্তাহ শুরু

গান ৩৯

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। দেশের ও স্থানীয় মণ্ডলীর এপ্রিল মাসের পরিচর্যা রিপোর্ট সম্বন্ধে কিছু বলুন। আগস্ট মাসে প্রচারে বের হওয়ার জন্য সমস্ত প্রকাশকদের উৎসাহিত করুন।

১৭ মি: “যিহোবার প্রতাপান্বিত নামকে উচ্চ সম্মান দিন।” খুব অল্পকথায় ভূমিকা করে সরাসরি প্রশ্নোত্তর আলোচনায় চলে যান। উল্লেখিত শাস্ত্রপদগুলো নিয়ে আলোচনা করুন।—অনন্তকাল বইয়ের ১৮৪-৫ পৃষ্ঠা দেখুন।

১৮ মি: “জাগতিক শিক্ষা এবং তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলো।” বাবা তার ছেলে অথবা মেয়ের সঙ্গে প্রবন্ধটা নিয়ে আলোচনা করবেন। তারা ১৯৯৫ সালের ২২শে ডিসেম্বরের সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ৭-১১ পৃষ্ঠায় দেওয়া বিষয়টাকেও তাদের আলোচনার মধ্যে যোগ করবেন।

গান ১৪৮ এবং সমাপ্তির প্রার্থনা।

আগস্ট ৯ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৩৮

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১২ মি: অগ্রগামীরা অন্যদের সাহায্য করেন—এই ব্যবস্থার ফলে কী উন্নতি হয়েছে? পরিচর্যা অধ্যক্ষ বক্তৃতা দেবেন ও কয়েকজনের সাক্ষাৎকার নেবেন। ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠায় দেওয়া নির্দেশনাকে আরেকবার আলোচনা করুন। স্থানীয় মণ্ডলীতে কীভাবে এটাকে কাজে লাগানো হয়েছে তা বলুন এবং যাদেরকে সাহায্য করা হয়েছিল তারা কীরকম উন্নতি করেছেন তার কথা বলুন। দুএকজন অগ্রগামীর সাক্ষাৎকার নিন ও কয়েকজন প্রকাশকের সঙ্গেও কথা বলুন, যারা এই অগ্রগামীদের কাছ থেকে সাহায্য পেয়ে উন্নতি করেছেন। সাহায্য পাওয়ার তালিকায় এর পরে যারা আছেন তাদের এই ব্যবস্থাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য উৎসাহিত করুন।

২৫ মি: “আপনার জন্য কি এখনই অগ্রগামী কাজের দরজা খোলা রয়েছে?” একজন প্রাচীন প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়টা আলোচনা করবেন। আরও বেশি প্রকাশকরা কীভাবে অগ্রগামীর কাজ শুরু করতে পারেন তার পথগুলো তাদের দেখিয়ে দিন। এমন কয়েকজন অগ্রগামীদের সঙ্গে কথা বলুন যারা তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বলবেন যে কীভাবে তারা ছোটখাটো বাধাগুলো পার করেছেন ও অগ্রগামীর কাজ করে চলছেন। “নিয়মিত অগ্রগামী কাজের তালিকার নমুনা”-টা খুঁটিয়ে আলোচনা করুন ও দেখান যে আগে থেকে ভাল করে পরিকল্পনা করলে প্রয়োজনীয় ঘন্টা পূরণ করতে তেমন অসুবিধা হবে না। যে কেউ অগ্রগামীর কাজ করতে ইচ্ছুক তারা সভার পর আবেদনপত্র নিতে পারেন বলে ঘোষণা করুন।

গান ২০২ এবং সমাপ্তির প্রার্থনা।

আগস্ট ১৬ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৩১

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আগস্ট মাসে আর মাত্র দুটো শনি-রবিবার বাকি আছে, তাই মাস শেষ হওয়ার আগে সকলকে প্রচারে বের হওয়ার জন্য উৎসাহিত করুন। “নতুন সীমা অধিবেশন কার্যক্রম” প্রবন্ধটা আলোচনা করুন। নতুনদের বাপ্তিস্ম নেওয়ার কথা চিন্তা করার জন্য উৎসাহিত করুন। সমস্ত কার্যক্রমে উপস্থিত থাকতে সকলকে উৎসাহিত করুন।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

২০ মি: আপনি কি শিষ্য তৈরির কাজে অংশ নিচ্ছেন? শ্রোতাদের সঙ্গে আলোচনা। লোকেদেরকে প্রচুর সাহিত্য দেওয়া হচ্ছে এই কথাটা মাথায় রেখে, আমাদের বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য চেষ্টা করা উচিত যাতে করে আমাদের কাছ থেকে নেওয়া বইগুলো থেকে উপকার পেতে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। আরও বেশি বাইবেল অধ্যয়ন করায় যে বিষয়গুলো বাধা দেয় প্রকাশকদের সে সম্বন্ধে বলতে বলুন যেমন: (১) অধ্যয়ন করতে ইচ্ছুক লোকেদের পাওয়া কঠিন। (২) এমনকি যাদের কিছুটা আগ্রহ আছে তারাও বলেন যে অধ্যয়ন করার মতো সময় তাদের একেবারেই নেই। (৩) অধ্যয়ন আরম্ভ করার পরও এমনকি তা নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য ব্যক্তিকে ঘরে পাওয়া মুশকিল হয়। এছাড়া বাইবেল অধ্যয়ন সম্বন্ধে কিছু প্রকাশকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোও বলুন যেমন: (১) ‘আমি ভাল শিক্ষক নই।’ (২) ‘সপ্তাহে একদিন করে অধ্যয়ন পরিচালনা করার মতো সময় আমার নেই।’ (৩) ‘আমার এইরকম বাধ্যবাধকতা ভাল লাগে না।’ (৪) ‘প্রচারের অন্যান্য দিকগুলো করেই আমি খুশি।’ কীভাবে এই বাধাগুলো কাটিয়ে ওঠা যায় ও শিষ্য তৈরি করার কাজে নিজে অংশ নেওয়া যায় সে বিষয়ে কিছু কার্যকারী পরামর্শ দিন। বাইবেল অধ্যয়ন করে কিছু প্রকাশকেরা নিজেরা যে আনন্দ পেয়েছেন তাদের তা বলতে বলুন।—১৯৯৮ সালের মে মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ৩-৮, ১৫ অনুচ্ছেদগুলো দেখুন।

গান ১০০ এবং সমাপ্তির প্রার্থনা।

আগস্ট ২৩ থেকে যে সপ্তাহ শুরু

গান ৯৪

১০ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মি: নতুন আগ্রহী ব্যক্তিদের বিবাহের পবিত্রতাকে বুঝতে সাহায্য করুন। যুক্তি (ইংরেজি) বইয়ের ২৪৮-৫০ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন বিষয়টা নিয়ে শ্রোতাদের সঙ্গে আলোচনা করবেন। আমরা প্রচারে প্রায়ই এমন দম্পতিদের দেখা পাই যারা রাজ্যের বার্তায় আগ্রহ দেখান কিন্তু তাড়াতাড়ি এগিয়ে আসতে পারেন না কারণ তাদের বিবাহ বৈধ নয়। খ্রীষ্টানদের কেন সম্মানজনক বিবাহিত জীবনযাপন করা উচিত তা বোঝানোর জন্য কীভাবে তাদেরকে সাহায্য করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করুন। (১৯৯২ সালের ৮ই জানুয়ারির সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ২৬-৭ পৃষ্ঠা দেখুন।) এইরকম দম্পতিদের কৌশলে আমরা কী বলতে পারি সে বিষয়ে কিছু পরামর্শ দিন, যা বলে আমরা তাদের দেখতে সাহায্য করতে পারি যে কেন যতক্ষণ পর্যন্ত না তারা তাদের বিবাহকে আইনগতভাবে নিবন্ধিত করছেন, তারা মণ্ডলীর প্রকাশক হতে পারেন না।

২০ মি: “একজন বৌদ্ধকে আপনি কী বলবেন?” প্রশ্নোত্তর। আমাদের এলাকায় যখনই আমরা খ্রীষ্টান নন এমন লোকেদের মুখোমুখি হই আমরা চিন্তায় পড়ে যাই যে এবার আমরা কী বলব। কারণ তাদের ধারণা, ধর্মীয় প্রথা এবং রীতি রেওয়াজ আমাদের একেবারেই অজানা। এই প্রবন্ধটা ধারাবাহিক পাঁচটা ভাগে বিষয়টা আলোচনা করবে। ভাল করে তৈরি করা একটা নমুনা দেখান। বৌদ্ধদের সম্বন্ধে আরও বেশি কিছু জানার জন্য, ১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যার-র ইনসার্ট; যুক্তি (ইংরেজি) বইয়ের ২১ পৃষ্ঠা; এবং মানবজাতির ঈশ্বরের জন্য অন্বেষণ (ইংরেজি) বইয়ের ৬ অধ্যায়টা দেখুন।

গান ১৩৩ এবং সমাপ্তির প্রার্থনা।

আগস্ট ৩০ থেকে যে সপ্তাহ শুরু

গান ৯৯

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আগস্ট মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট জমা দেওয়ার কথা সকলকে মনে করিয়ে দিন। মণ্ডলীর বুকস্টাডি পরিচালকেরা তাদের দলের সকলে ঠিক মতো রিপোর্ট জমা দিয়েছেন কি না তা দেখবেন, যাতে করে ৬ই সেপ্টেম্বরের মধ্যে সেগুলো গণনা করা যেতে পারে।

১৭ মি: আমরা আমাদের ভাইদেরকে ভালবাসি। ১৯৯৫ সালের ১লা ডিসেম্বর প্রহরীদুর্গ, ১৫-১৭ পৃষ্ঠার ৭-১১ অনুচ্ছেদ থেকে বিষয়বস্তু নিয়ে একজন প্রাচীন বক্তৃতা দেবেন ও শ্রোতাদের সঙ্গে আলোচনাও করবেন। আমাদের ভাইদেরকে ভাল করে জেনে, একে অন্যকে উৎসাহ দিয়ে ও পরীক্ষা সহ্য করতে সাহায্য করে আমরা প্রত্যেকে যে উপকার পাই তার ওপর জোর দিন। কীভাবে এটা আরও বেশি করে করা যেতে পারে সে বিষয়ে কিছু পরামর্শ দিন। অন্যদের কাছ থেকে প্রেমপূর্ণ উৎসাহ পেয়ে কীভাবে তারা সতেজতা ও শক্তি পেয়েছেন সেই বিষয়ে তাদের নিজেদের অভিজ্ঞতার কথা শ্রোতাদের বলতে বলুন।

১৮ মি: আপনার প্রত্যাশার হেতু জানানোর জন্য তৈরি থাকুন। হাই স্কুলে পড়ছে এমন দুএকজন উদাহরণযোগ্য কিশোরকিশোরীর সঙ্গে একজন প্রাচীন কথা বলবেন। এই কিশোরকিশোরীরা সবসময় তাদের বন্ধুবান্ধবদের চাপের মুখে পড়ে যাদেরকে উত্তর দিতে হয় যে কেন তারা তাদের সঙ্গে মিলে তাদের মতো কাজকর্ম করে না। এইরকম পরিস্থিতিগুলোতে আমাদের অল্পবয়স্কেরা যখন তাদের বাইবেল ভিত্তিক প্রত্যাশার হেতু জানায় তখন তা করার সময় তাদের খুবই দৃঢ়তা দেখানো দরকার। তাদেরকে যদি তামাক অথবা ড্রাগ সেবন করতে বলা হয় তখন তারা কীভাবে তা প্রতিরোধ করবে সে বিষয়ে তারা আলোচনা করবে। যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) বইয়ের ২৭৭-৮১ পৃষ্ঠায় যে যুক্তি দেওয়া রয়েছে সেগুলো আরেকবার আলোচনা করুন। বলুন যে যা ঠিক তা করার জন্য তাদের সংকল্পে অটল থাকলে কীভাবে তা তাদের জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করে ও সেইসঙ্গে এক ভাল সাক্ষ্য দেয়।

গান ১২৯ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার