ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
১৯৯৯ সালের ৩রা মে থেকে ২৩শে আগস্ট পর্যন্ত ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যে বিষয় আলোচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কয়টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটা আলাদা কাগজে লিখুন।
[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধু বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের সঙ্গে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত গবেষণার জন্য। প্রহরীদুর্গ সম্বন্ধে নির্দেশগুলোর প্রত্যেকটাতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]
নিম্নলিখিত উক্তিগুলো সঠিক না ভুল তা বলুন:
১. ছেলেমেয়েদের সঙ্গে ভাল ব্যবহার করতে গিয়ে বাবামাদের বাইবেলের নীতিগুলোর বিষয়ে আপোশ করা উচিত নয়। [fy পৃ. ১০৮ অনু. ১৪]
২. ইব্রীয় কুলপতিগণ অব্রাহাম, ইস্হাক ও যাকোব প্রত্যেকেই “যিহোবার নামে” ডেকেছিলেন কিন্তু তারা সেই ঐশিক নামের পূর্ণ অর্থ জানতেন না। (আদিপুস্তক ২১:৩৩, NW; ২৬:২৫; ৩২:৯; যাত্রাপুস্তক ৬:৩) [kl পৃ. ২৫ অনু. ৮]
৩. প্রত্যেকেই যীশুকে প্রতিজ্ঞাত মশীহরূপে গ্রহণ করেছিল আর শাস্ত্র এ বিষয়ে ভবিষ্যদ্বাণীও করেছিল। (গীতসংহিতা ২:২) [kl পৃ. ৩৬ অনু. ৯]
৪. যারা চরম দারিদ্রের মধ্যে বাস করেন তারা রাজ্যের কাজ বাড়ানোর জন্য আর্থিকভাবে দান করার অবস্থায় থাকেন না। [wBE৯৭ ৯/১৫ পৃ. ৫ অনু. ৭]
৫. পিতামাতাদের এবং পিতামহ, মাতামহীদের প্রতি তাদের প্রাপ্য প্রত্যুপকার প্রদান করা আমাদের যিহোবাকে উপাসনা করার অঙ্গ। (১ তীম. ৫:৪) [wBE৯৭ ৯/১ পৃ. ৪ অনু. ১-২]
৬. বিশ্রামবার পালন প্রথমে যিহোবা ও সমস্ত জাতির মধ্যে এক চিহ্ন ছিল। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৯ ১১/১৫ পৃ. ৪; rs পৃ. ৩৪৫ অনু. ৩ দেখুন।]
৭. যখন ছেলেমেয়ে এতটাই বড় হয়ে যায় যে সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করেছে, তখন তার কাজের জন্য সে নিজে দায়ী থাকে, বিশেষ করে ঐশিক নিয়ম মেনে চলার ব্যাপারে। (রোমীয় ১৪:১২) [fy পৃ. ১৩৫ অনু. ১৭]
৮. মোশি সা.কা.পূ. ১৫১৩ সালে লেবীয় পুস্তক লিখেছিলেন। [si পৃ. ২৫ অনু. ৩-৪]
৯. লূক ২১:২০, ২১ পদে লিখিত যীশুর কথাগুলো সা.কা. ৬৬ সালে পূর্ণ হয়েছিল যখন সেনাপতি টাইটাসের নেতৃত্বে রোমীয় সৈন্যবাহিনী যিরূশালেম ছেড়ে চলে গিয়েছিল। [wBE৯৭ ৪/১ পৃ. ৫ অনু. ৩-৪]
১০. ইপিকুরাসের শিক্ষা খ্রীষ্টানদের জন্য বিপদজনক ছিল কারণ সেই শিক্ষা তার এই বিশ্বাসহীন দৃষ্টিভঙ্গি ভিত্তিক ছিল, যা ১ করিন্থীয় ১৫:৩২ পদে বর্ণনা করা আছে। [wBE৯৭ ১১/১ পৃ. ২৪ অনু. ৪]
নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন:
১১. লেবীয়পুস্তক ৩:১৭ পদে চর্বি খেতে নিষেধ করা হয়েছিল। এর থেকে আমরা কী শিখি? [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৪ ২/১৫ পৃ. ২৯ অনু. ২ দেখুন।]
১২. কেন যিহোবা শয়তান দিয়াবলকে এখনও থাকতে দিয়েছেন? (যাত্রা. ৯:১৫) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯২ ৩/১৫ পৃ. ১০ অনু. ১৪ দেখুন।]
১৩. পরিবারের কোন সদস্য যখন গুরুতরভাবে অসুস্থ হন, তখন কোন্ বিষয়গুলো প্রথম স্থান পাবে তা ঠিক করার জন্য পরিবারের সদস্যরা প্রথমে কোন্ কাজটা করবেন? (হিতো. ১৫:২২) [fy পৃ. ১২২ অনু. ১৪]
১৪. কোন্ অর্থে ইস্রায়েল জাতি “যাজকদের এক রাজ্য” ছিল? (যাত্রা. ১৯:৬) [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ৭/১ পৃ. ১৬ অনু. ৮ দেখুন।]
১৫. “সরল” চক্ষু ও “মন্দ” চক্ষুর মধ্যে পার্থক্য কী? (মথি ৬:২২, ২৩) [wBE৯৭ ১০/১ পৃ. ২৬ অনু. ৫]
১৬. যদিও দায়ূদ অনেক ভুল করেছিলেন, তবুও কী করে তার সম্বন্ধে বলা যেতে পারে যে তিনি “চিত্তের সিদ্ধতায় ও সরলভাবে” চলেছিলেন? (১ রাজা. ৯:৪) [wBE৯৭ ৫/১ পৃ. ৫ অনু. ২]
১৭. আধুনিক দিনের কোন্ সুযোগগুলো ইস্রায়েলীয়দের সমাগম-তাম্বুতে যিহোবার আজ্ঞা মতো “কার্য্য” করাকে চিত্রিত করে? (যাত্রা. ৩৯:৩২) [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ১২/১৫ পৃ. ১২ অনু. ৯ দেখুন।]
১৮. যিহোবার নিজেকে “আমি যে আছি সেই আছি” বলে প্রকাশ করা কী ইঙ্গিত করে? (যাত্রা. ৩:১৪) [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ৩/১ পৃ. ১০ অনু. ৬ দেখুন।]
১৯. লেবীয়পুস্তক ১০:১, ২ পদে লিপিবদ্ধ নাদব ও অবীহূর ঘটনা আমাদের কোন্ শিক্ষা দেয়? [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৪ ২/১৫ পৃ. ২৯ অনু. ৩ দেখুন।]
২০. মোশির ব্যবস্থায় কেন সন্তান প্রসব করার পর একজন স্ত্রী “অশুচি” থাকত? (লেবীয়. ১২:২, ৫) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৪ ২/১৫ পৃ. ২৯ অনু. ৫ দেখুন।]
প্রয়োজনীয় শব্দ(গুলো) বা শব্দসমষ্টির দ্বারা নিম্নোক্ত বাক্যগুলো সম্পূর্ণ করুন:
২১. যদিও একাকিত্বের কোন অলৌকিক সুরাহা নেই, তবুও একজন একক বাবা অথবা মা ____________________ কাছ থেকে পাওয়া শক্তিতে তা সহ্য করে যেতে পারেন, যা অনবরত ____________________ মাধ্যমে পাওয়া যায়। (১ তীম. ৫:৫) [fy পৃ. ১১২ অনু. ২১]
২২. ____________________ দরুন অথবা আমাদের নিজেদের ____________________ কারণে একজনের জীবনে করুণ বিষয় ঘটতে পারে। [wBE৯৭ ৫/১৫ পৃ. ২২ অনু. ৭]
২৩. __________ও ___________ পূর্ণ _________ দ্বারা পরিচালিত হয়ে আমাদের “আত্মায়” ঈশ্বরকে উপাসনা করা প্রয়োজন। [kl পৃ. ৪৫ অনু. ৪]
২৪. ____________________ নয় কিন্তু ____________ আমরা কেমন ব্যক্তি, মূলত সেটাই প্রকাশ করে প্রকৃতই আমরা ভিতর থেকে কীধরনের ব্যক্তি। [wBE৯৭ ১০/১৫ পৃ. ২৯ অনু. ৩]
২৫. শস্যচ্ছেদনের উৎসবগুলোর সঙ্গে যদি _______________ অথবা ________________ সংযোগ থাকে, তাহলে অকৃত্রিম খ্রীষ্টানেরা এইধরনের কলুষিত উপাসনার সঙ্গে কোনভাবে ____________________ পরিহার করে যিহোবাকে অসন্তুষ্ট করা এড়িয়ে চলতে পারেন। [wBE৯৭ ৯/১৫ পৃ. ৯ অনু. ৬]
নিম্নলিখিত উক্তিগুলো থেকে সঠিক উত্তর বেছে নিন:
২৬. একগুঁয়ে ফরৌণ এবং তার সৈন্যদল (৬০০; ৮০০; ৯০০) যুদ্ধরথ নিয়ে, ইস্রায়েলীয়দের পশ্চাতে ধাবিত হয়েছিল। যখন তারা কাছে এসে পড়েছিল, ঈশ্বর অলৌকিকভাবে (লোহিত সাগরকে; যর্দন নদীকে; ভূমধ্যসাগরকে) বিভক্ত করেছিলেন যাতে ইস্রায়েলীয়েরা শুষ্ক ভূমির উপর দিয়ে পার হতে পারে। [kl পৃ. ২৬ অনু. ১১]
২৭. কোন পরিবার গুরুতর অসুস্থতার সঙ্গে মোকাবিলা করতে পারবে কী পারবে না তার বেশিরভাগটাই নির্ভর করে পরিবারের সদস্যদের (আর্থিক সঙ্গতি; মনোভাব; বীমার উপর।) (হিতো. ১৭:২২) [fy পৃ. ১২০ অনু. ১০]
২৮. যে ব্যক্তি মনে মনে বলে যে “ঈশ্বর নেই,” তাকে “মূঢ়” বলা হয় কারণ সেই ব্যক্তির (নীতিবোধের অভাব; শিক্ষার অভাব; যুক্তি করার ক্ষমতার অভাব) রয়েছে। (গীত. ১৪:১) [wBE৯৭ ১০/১ পৃ. ৬ অনু. ৮]
২৯. আদম ও হবা যখন ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তারা হারিয়েছিল সেটা ছিল তাদের (সিদ্ধতা; ঈশ্বরের সঙ্গে সম্পর্ক; উদ্যান গৃহ), যেটা ছিল তাদের সুখের চাবি। [wBE৯৭ ১০/১৫ পৃ. ৬ অনু. ২]
৩০. তার পক্ষ নিতে আদম ও হবাকে প্রলোভিত করতে শয়তান (কোন মায়াস্বর ব্যবহারকারী; ঐন্দ্রজালিক; সম্মোহনকারীর) মতো একটা সর্পকে ব্যবহার করে মিথ্যা বলেছিল। [kl পৃ. ৫৭ অনু. ১০]
নিম্নলিখিত শাস্ত্রতালিকার সঙ্গে বাক্যগুলো মেলান:
যাত্রা. ৫:২; যাত্রা. ২১:২৯; হিতো. ১:৮; গালা. ৫:২০; যাকোব ১:১৪, ১৫
৩১. খ্রীষ্টান বলে দাবি করে এমন একজন যদি বারবার ও অনুতপ্ত না হয়ে রাগ দেখিয়েই চলেন এবং পরিবারের সদস্যদের মারধোর করেন, তাহলে তাকে সমাজচ্যুত করা যেতে পারে। [fy পৃ. ১৫০ অনু. ২৩]
৩২. আমরা যেমন চিন্তা করি তেমনই কাজ করি। [fy পৃ. ১৪৮ অনু. ১৮]
৩৩. যিহোবা ঈশ্বর তাদেরকে অবনত করবেন যারা অবজ্ঞাভরে তাঁর ঈশ্বরত্বকে মেনে নিতে অস্বীকার করে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯২ ১২/১৫ পৃ. ১৩ অনু. ১৮ দেখুন।]
৩৪. যদিও বাইবেল বাবার ওপরই ছেলেমেয়েদের শিক্ষা দেওয়ার প্রধান দায়িত্ব দেয়, তবুও মায়েরও এতে এক বড় ভূমিকা রয়েছে। [fy পৃ. ১৩৩ অনু. ১২]
৩৫. যখন অসতর্কতার ফলে কারও মৃত্যু ঘটে তখন তার জন্য ক্ষমা দাবি করার কোন সুযোগ নিয়মের অন্তর্ভুক্ত ছিল না। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ১১/১৫ পৃ. ১১ অনু. ৫ দেখুন।]