ঘোষণাবলি
◼ আগস্ট মাসের জন্য সাহিত্য অর্পণ: নিচের ৩২ পৃষ্ঠার ব্রোশারগুলোর যে কোনটা ব্যবহার করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মারা গেলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন?, আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) ব্রোশারগুলো যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে দেওয়া যেতে পারে। সেপ্টেম্বর: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। অক্টোবর: প্রহরীদুর্গ ও সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার গ্রাহকভুক্তি। নভেম্বর: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে।
◼ সব জায়গাতেই বছরের বিভিন্ন সময়, স্কুলের ছেলেমেয়েদের এবং চাকরিজীবি লোকেদের ছুটি থাকে। ছুটির এই সময়গুলো মণ্ডলীর সকলকে আরও বেশি করে প্রচারে বের হওয়ার এক ভাল সুযোগ দেয়। এই সময়ের জন্য প্রাচীনদের আগে থেকে পরিকল্পনা করা দরকার আর বেশ কিছু সময় আগেই দলগত প্রচারের যে ব্যবস্থা করা হয়েছে তা মণ্ডলীকে জানিয়ে দেওয়া দরকার।
◼ প্রত্যেক মণ্ডলী তিনটে সাহিত্য তালিকা ফর্ম (S-AB-18) পাবে। যে ভাই সাহিত্য বিভাগ দেখাশোনা করেন তার সঙ্গে আগস্ট মাসের প্রথম দিকে মণ্ডলীর সচিব কথা বলবেন ও একটা দিন স্থির করবেন যাতে করে মাসের শেষে মণ্ডলীর মজুত সাহিত্যের তালিকা বানানো যেতে পারে। অবশ্যই সমস্ত মজুত সাহিত্য ঠিক করে গণনা করতে হবে এবং মোট সংখ্যা সাহিত্য তালিকা ফর্মে লিখতে হবে। হাতে কত পত্রিকা আছে তার সংখ্যা পত্রিকা বিভাগের দেখাশোনায় যে ভাই আছেন তার কাছ থেকে পাওয়া যাবে। অনুগ্রহ করে মূল ফর্ম সেপ্টেম্বর মাসের ৬ তারিখের মধ্যে সোসাইটির কাছে পাঠিয়ে দিন। একটা কার্বন কপি আপনার ফাইলে রেখে দিন। তৃতীয় কপিটা কাজের পৃষ্ঠা হিসেবে ব্যবহার করা যেতে পারে। সচিব এই তালিকা দেখবেন আর পূরণ করা ফর্ম পরিচালক অধ্যক্ষ পরীক্ষা করবেন। সচিব আর পরিচালক অধ্যক্ষ দুজনেই এই ফর্মে সই করবেন।
◼ মণ্ডলীর সচিব এই সংখ্যাগুলো জড়ো করে মণ্ডলী বিশ্লেষণ রিপোর্ট ফর্মে (S-10) লিখবেন। তিনি একজন প্রাচীন অথবা পরিচারক দাসকে ভালভাবে নির্দেশনা দেবেন যিনি হয়তো প্রকাশক রেকর্ড কার্ডগুলো (S-21) থেকে প্রয়োজনীয় তথ্যাদির সঠিক তালিকা বানানোর জন্য রিপোর্টগুলো জড়ো করতে তাকে সাহায্য করছেন। এটাকে পূরণ করার আগে অনুগ্রহ করে ফর্মের সমস্ত নির্দেশনাগুলো খুঁটিয়ে পড়ুন। মণ্ডলী বিশ্লেষণ রিপোর্ট ফর্ম নিখুঁতভাবে ও পরিষ্কার করে পূরণ করা দরকার আর সাক্ষর করার আগে পরিচর্যা কমিটির সেটাকে ভাল করে পরীক্ষা করা উচিত। অনুগ্রহ করে মূল (S-10) ফর্ম সোসাইটির কাছে ১০ই সেপ্টেম্বরের মধ্যে পাঠিয়ে দিন; আপনাদের ফাইলে একটা কার্বন কপি রেখে দিন।
◼ ১৯৯৯ সালের ১৬ই আগস্ট থেকে ৩১শে আগস্ট পর্যন্ত সোসাইটি লোনাভলা বেথেলের ও সেইসঙ্গে কোট্টায়েম ও চেন্নাই বই গুদামের সমস্ত সাহিত্য যা সোসাইটির হাতে মজুত আছে তার একটা তালিকা বানাবে। এই তালিকা বানানোর জন্য এই সময় মণ্ডলীর কোন সাহিত্য আবেদন মণ্ডলীগুলোতে পাঠানো হবে না।
◼ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
বাইবেলের প্রাথমিক শিক্ষাগুলি (৬৪-পৃষ্ঠার পুস্তিকা যেটাতে বাপ্তিস্ম প্রার্থীদের জন্য আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত বই থেকে প্রশ্নগুলো রয়েছে)-অসমিয়া।
যিহোবার প্রশংসা গান করা-হিন্দী (২৯টা গান নিয়ে তৈরি ব্রোশার)। মণ্ডলীগুলো সোসাইটির কাছে তাদের অর্ডার পাঠাতে পারে। অগ্রগামী, প্রকাশক ও জনসাধারণের জন্য প্রত্যেকটা কপির মূল্য ৫:০০ টাকা।