ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/৯৯ পৃষ্ঠা ২
  • জুলাই মাসের পরিচর্যা সভাগুলো

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • জুলাই মাসের পরিচর্যা সভাগুলো
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • জুলাই ৫ থেকে যে সপ্তাহ শুরু
  • জুলাই ১২ থেকে যে সপ্তাহ শুরু
  • জুলাই ১৯ থেকে যে সপ্তাহ শুরু
  • জুলাই ২৬ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/৯৯ পৃষ্ঠা ২

জুলাই মাসের পরিচর্যা সভাগুলো

জুলাই ৫ থেকে যে সপ্তাহ শুরু

গান ৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। দেশের ও স্থানীয় মণ্ডলীর মার্চ মাসের পরিচর্যা রিপোর্ট সম্বন্ধে বলুন। ঐশিক সংবাদ।

২০ মি: “যিহোবার সাহায্যের জন্য প্রার্থনা করুন।” অল্প কথায় ভূমিকা করে সরাসরি প্রশ্নোত্তর আলোচনায় চলে যান। বলুন যে কীভাবে অন্তর থেকে আলাদা আলাদা বিষয়ের জন্য প্রার্থনা করলে প্রচারে সফল হওয়া যায়। শ্রোতাদের বলতে বলুন যে ঠিক সময়ে ঠিক প্রার্থনা করায় তারা প্রচারে কীভাবে সফল হয়েছেন।—১৯৯৬ সালের ১৫ই অক্টোবর প্রহরীদুর্গ, পৃষ্ঠা ৩২ দেখুন।

১৫ মি: ব্রোশারগুলোকে ভাল করে ব্যবহার করুন। বক্তৃতা ও নমুনা। বুঝিয়ে বলুন যে ব্রোশারগুলো কেন আমাদের প্রচারে খুবই মূল্যবান হাতিয়ার। এগুলোতে অনেক আগ্রহজনক বিষয় থাকে আর এটা একটা বিষয়ের ওপরই সংক্ষেপে আলোচনা করে এবং সহজভাবে বাইবেলের শিক্ষাগুলোকে ব্যাখ্যা করে। এই মাসে যে ব্রোশারগুলো আমরা লোকেদেরকে দেব সেগুলোর নাম বলুন আর আপনার মণ্ডলীতে যে ব্রোশারগুলো অনেক আছে সেগুলো দেখান। ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্‌ ইনডেক্সে “উপস্থাপনাগুলো” নামক শিরোনামের নিচে দেওয়া পরামর্শগুলো দেখে দুতিনটে ছোট নমুনা দেখান।

গান ১৮১ এবং সমাপ্তির প্রার্থনা।

জুলাই ১২ থেকে যে সপ্তাহ শুরু

গান ১০৩

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১৫ মি: “আগে থেকে তৈরি হলে আনন্দ পাওয়া যায়।” বক্তৃতা ও সাক্ষাৎকার। প্রচারের জন্য আগে থেকে তৈরি হওয়া কেন খুবই দরকার তা বলুন আর এও বলুন যে কীভাবে তা আমাদের প্রচারে আরও অনেক আনন্দ এনে দিতে পারে। (বিদ্যালয় নির্দেশপুস্তক (ইংরেজি) এর ৩৯ পৃষ্ঠার ১-৩ অনুচ্ছেদগুলো দেখুন।) দুতিনজন যোগ্য প্রকাশকের সাক্ষাৎকার নিন যে কীভাবে তারা প্রচারে যাওয়ার আগে তৈরি হন ও কীভাবে সেটা তাদেরকে সাহায্য করে। ১৯৯৩ সালের ১৫ই এপ্রিল প্রহরীদুর্গ (ইংরেজি) এর ৩০ পৃষ্ঠায় দেওয়া অভিজ্ঞতাটা বলে দেখান যে প্রচারের জন্য তৈরি হওয়ার সময় যুক্তি (ইংরেজি) বইকে কীভাবে ভালভাবে ব্যবহার করা যায়।

২০ মি: “আসুন আমরা ‘আসল কথা বলি!’” শ্রোতাদের সঙ্গে আলোচনা করা হবে ও নমুনা দেখানো হবে। প্রবন্ধে দেওয়া পরামর্শগুলো আলোচনা করে বলুন যে গৃহকর্তার মনোযোগ পাওয়ার জন্য কী করা ঠিক হবে। কয়েকজন অভিজ্ঞ প্রকাশককে নমুনা দেখাতে বলুন যারা দেখাবেন যে কথা শুরু করার জন্য কী বললে বেশি ভাল হবে। শ্রোতাদের কাছ থেকেও পরামর্শ চান এবং উৎসাহজনক কিছু অভিজ্ঞতার কথা বলুন যা, দেখাবে যে আপনার এলাকায় কী করা দরকার।

গান ১৮৩ এবং সমাপ্তির প্রার্থনা।

জুলাই ১৯ থেকে যে সপ্তাহ শুরু

গান ৩১

১০ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

২০ মি: আমাকে কি কোন সংগঠনের সদস্য হতে হবে? যুক্তি বইয়ের ২৮০-৪ পৃষ্ঠায় দেওয়া বিষয়বস্তু নিয়ে শ্রোতাদের সঙ্গে আলোচনা। অনেক সময়ই, এমন লোকেদের সঙ্গে আমাদের দেখা হয় যারা রাজ্যের বার্তা শোনেন কিন্তু কোন ধর্মীয় সংগঠনের “সদস্য” হতে চান না। “সংগঠনের” অর্থ কী বলুন ও যিহোবার দৃশ্য সংগঠনকে চেনার সাতটা বৈশিষ্ট্যের বিষয়ে আরেকবার আলোচনা করুন। কেন এই সংগঠন অন্যান্য সমস্ত সংগঠন থেকে আলাদা ও কীভাবে এর সঙ্গে মেলামেশা করে সত্যিই অনেক আশীর্বাদ পাওয়া যায়, তা বলুন।

গান ১৮৯ এবং সমাপ্তির প্রার্থনা।

জুলাই ২৬ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৮৪

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। সকলকে জুলাই মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট জমা দেওয়ার কথা মনে করিয়ে দিন। প্রশ্নবাক্স।

১৫ মি: আমরা কি শিষ্য তৈরি করছি? পরিচালক অধ্যক্ষ দুএকজন পরিচারক দাসের সঙ্গে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি, প্রহরীদুর্গ এর ১৯-২২ পৃষ্ঠায় দেওয়া বিষয়বস্তু থেকে আলোচনা করবেন। বাইবেল থেকে বলুন যে কেন আমরা আমাদের এলাকায় যোগ্য লোকেদের খুঁজব ও তাদেরকে শিষ্য করব। (মথি ১০:১১) এই যোগ্য লোকেরা তারা যারা তাদের চারপাশে মন্দ ও অন্যায় অবস্থা দেখে দীর্ঘনিঃশ্বাস ফেলছেন এবং যারা যিহোবার ক্রোধের দিন শুরু হওয়ার আগে তাঁকে খুঁজছেন। (যিহি. ৯:৪; সফ. ২:২, ৩) এদের মধ্যে “অনন্ত জীবনের জন্য নিরূপিত” ব্যক্তিরা আছেন। (প্রেরিত ১৩:৪৮) আমাদের কাজ হল শিষ্য তৈরি করা ও যীশু যে সমস্ত আজ্ঞা দিয়েছিলেন তা লোকেদের শিক্ষা দেওয়া। (মথি ২৪:১৪; ২৮:১৯, ২০) ঘরে ঘরে যাওয়া, যেখানে লোকেদের পাওয়া যায় সেখানে তাদের কাছে প্রচার করা এবং রাস্তায় সাক্ষ্য দেওয়ার সময় লোকেদের মনে আগ্রহ জাগতে পারে কিন্তু তাদের শিষ্য তৈরি করতে হলে আমাদের তাদের কাছে আবার যেতে হবে অর্থাৎ আমাদের পুনর্সাক্ষাৎ ও বাইবেল অধ্যয়ন করতে হবে। কীভাবে এটা করা যেতে পারে সে বিষয়ে কিছু ব্যবহারিক পরামর্শ দিন।

২০ মি: “আমাদের ঈশ্বরের গৃহকে আমাদের অবহেলা করা উচিত নয়।” একজন প্রাচীন ১৯৯৭ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ৩-৬ পৃষ্ঠার বিষয়বস্তুর ওপর ভিত্তি করে উৎসাহজনক একটা বক্তৃতা দেবেন। নিজস্ব কিংডম হল থাকার জন্য আপনার মণ্ডলীকে উৎসাহিত করুন কিন্তু ইতিমধ্যেই যদি তা থাকে, তাহলে সেটাকে ঠিকমত রক্ষণাবেক্ষণ করে ভাল অবস্থায় রাখতে এবং দেশের চারপাশের অন্যান্য মণ্ডলীগুলোকে তাদের নিজস্ব কিংডম হল তৈরি করতে সাহায্য করার জন্য উৎসাহিত করুন। ইনসার্টের ৬ পৃষ্ঠাটা আলোচনা করুন।

গান ১১৮ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার