ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/৯৯ পৃষ্ঠা ১
  • আগে থেকে তৈরি হলে আনন্দ পাওয়া যায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আগে থেকে তৈরি হলে আনন্দ পাওয়া যায়
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রস্তুতি—সফলতার চাবিকাঠি
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যদি এটিতে ফল পাওয়া যায়, এটি ব্যবহার করুন!
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “সানন্দে যিহোবার সেবা কর”
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হোন’
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/৯৯ পৃষ্ঠা ১

আগে থেকে তৈরি হলে আনন্দ পাওয়া যায়

১ প্রচারে বের হয়ে আমরা অনেক আনন্দ পাই। (গীত. ৮৯:১৫, ১৬) অবশ্য, পুরোপুরি আনন্দ পাওয়ার আসল চাবিই হল আগে থেকে তৈরি হওয়া। আমরা যত ভালভাবে তৈরি হব, তত বেশি সফলতা পাব আর যত বেশি সফলতা পাব, আমাদের আনন্দও তত বেড়ে যাবে।

২ আমাদেরকে দেওয়া হাতিয়ারগুলো ব্যবহার করুন: তৈরি করার জন্য প্রথমে আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া বিষয়গুলো পড়ুন ও খুঁটিয়ে দেখুন। কারণ এতে প্রায়ই বলা হয়ে থাকে যে রাজ্যের বার্তাকে ভালভাবে শোনানোর জন্য আমরা লোকেদের সঙ্গে কীভাবে কথা বলতে পারি। এগুলো ব্যবহার করে আপনি খুব সহজ করে ও কার্যকারীভাবে রাজ্যের বার্তা বলতে পারেন। এছাড়া, আমাদের কাজে বাধা দেওয়ার জন্য লোকেরা সাধারণত যা বলে থাকেন, তার উত্তর দিতে এটা আপনাকে সাহায্য করবে। বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে কী করে কার্যকারী পুনর্সাক্ষাৎ করতে পারেন সেই বিষয়েও এটা আপনাকে ঠিক-ঠিক জানায়। এতে দেওয়া পরামর্শগুলোকে আপনি নিজের মতো করে বলতে পারেন ও যেখানে যেটা বলা সহজ হবে বলে আপনি মনে করেন সেখানে সেভাবেই বলতে পারেন। এছাড়া আপনার কাছে যুক্তি (ইংরেজি) বই রয়েছে যেটাতে লোকেদের সঙ্গে কীভাবে কথা শুরু করতে হয় তার কিছু উদাহরণ ও সেইসঙ্গে যারা কথা বলা থামিয়ে দেন তাদের আমরা কীভাবে উত্তর দিতে পারি সেই বিষয়েও বলা আছে। এইভাবে এই বই আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে কার্যকারীভাবে কথা বলতে সাহায্য করবে।

৩ যে বই বা পত্রিকাটা অর্পণ করার কথা আপনি ভাবছেন, গৃহকর্তাকে দেখানোর জন্য সেটার ওপর একবার চোখ বুলিয়ে তার থেকে আকর্ষণীয় দুএকটা বিষয় বেছে নিন। গৃহকর্তাকে ভাবিয়ে তুলবে এমন কিছু খবর যদি আপনি কোথাও শুনে অথবা পড়ে থাকেন, তাহলে সেটা বলে আপনি কথা শুরু করতে পারেন। বাধা দেওয়ার জন্য লোকেরা সাধারণত যা বলতে পারেন, সেগুলোর কথা মাথায় রেখে আগে থেকে ভেবে রাখুন যে আপনি কীভাবে সেগুলোর উত্তর দেবেন। এরপর ঘরে ঘরে গিয়ে আপনি যা বলবেন কিছু সময় নিয়ে সেটা একটু অভ্যাস করে নিন।

৪ প্রত্যেকটা পরিচর্যা সভায় উপস্থিত থাকুন: পরিচর্যা সভায় যখন আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া পরামর্শগুলো আলোচনা করা হয় এবং নমুনা দেখানো হয়, তখন সেগুলো খুব মন দিয়ে শুনুন ও দেখুন। আপনি যে বিষয়গুলো আপনার প্রচারে ব্যবহার করতে পারবেন বলে মনে করেন সেগুলোকে লিখে নিন। প্রচারে গিয়ে আপনি যে সমস্যায় পড়েছিলেন তার কয়েকটার কথা মনে করুন আর তারপর কিছু উপায়ের কথা ভাবুন, যেগুলোর মাধ্যমে আপনি আরও ভালভাবে সাক্ষ্য দিতে পারেন। সভার আগে এবং পরে এগুলো নিয়ে অন্য প্রকাশকদের সঙ্গে কথা বলুন।

৫ আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি যদি “সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত” হন, তাহলে আপনি অনেক আনন্দ পাবেন ও অন্যদেরকে জীবনের পথ খুঁজে পেতে সাহায্য করতে পারবেন।—২ তীম. ২:২১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার