ঐশিক সংবাদ
◼ আলবানিয়া: জানুয়ারি মাসে ১,৫৫৬ জন প্রকাশক রিপোর্ট করেছিল যেটা এক নতুন শিখর আর যা গত বছরের গড় প্রকাশকের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি।
◼ বিলাউ: ডিসেম্বর মাসে মোট প্রকাশকের সংখ্যা ছিল ৭৩ জন। গত বছরের গড় প্রকাশকের তুলনায় এটা ২০ শতাংশ বৃদ্ধি আর আগের বছরের ডিসেম্বরের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি।
◼ কানাডা: ১৯৯৯ সালের ১লা জানুয়ারি থেকে ৪৬০ জন নতুন নিয়মিত অগ্রগামীকে নিযুক্ত করা হয়েছে।
◼ আমেরিকা যুক্তরাষ্ট্র: আমেরিকার দক্ষিণ অঞ্চলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কাজের জন্য সোসাইটি সেখানে দুর্ঘটনা ত্রাণ কমিটি গঠন করেছিল। এর মধ্যে ছিল টেক্সাসের বন্যা প্লাবিত এলাকা ও ফ্লোরিডা কিজের সামুদ্রিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা। সোসাইটি যে ভাবে ভাইদেরকে সাহায্য করার ব্যবস্থা করেছিল আর যে ভাবে ত্রাণ কাজ চালানো হয়েছিল তা দেখে আশেপাশের লোকেরা একেবারে আশ্চর্য হয়ে গিয়েছিল।