পত্রিকা রুটের দ্বারা “রাজ্যের বীজ বোনা”
১ যিহোবার উদ্দেশ্যে প্রশংসাগীত গাওয়া (ইংরাজি) গান বইটির ১৩৩ সংখ্যার গানের শিরনাম হল “রাজ্যের বীজ বোনা।” এটির বিষয়বস্তু যীশুর সেই দৃষ্টান্তটি থেকে নেওয়া হয়েছে যেখানে শিষ্যকরণের কাজকে বীজ বোনার সঙ্গে তুলনা করা হয়েছে। (মথি ১৩:৪-৮, ১৯-২৩) গানের পঙ্ক্তিগুলি এইরকম: “আপনার কত বীজ উত্তম ভূমিতে পড়বে/তা প্রায়ই আপনার উপরই বেশি করে নির্ভর করে।” কিভাবে আমরা আমাদের পরিচর্যায় আরও বেশি দক্ষ হয়ে উঠতে পারি? একটি উপায় হল পত্রিকা রুট গড়ে তোলা ও সেটি বজায় রাখা।
২ একটি পত্রিকা রুটের মাধ্যমে বেশ কয়েকটি উদ্দেশ্য সাধন করা যায়। (১) নিয়মিতভাবে দুসপ্তাহ অন্তর একবার করে সাক্ষাতের ফলে আপনি আগ্রহী ব্যক্তির বন্ধু হয়ে উঠতে পারবেন। (২) প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার দ্বারা আপনি তাকে ক্রমাগত জীবনরক্ষাকারী তথ্যাদি যুগিয়ে চলেছেন। (৩) আপনার কথোপকথনের মাধ্যমে আপনি হয়ত সেই ব্যক্তির মধ্যে শাস্ত্রীয় সত্যের জন্য লালসা গড়ে তোলায় সাহায্য করতে পারবেন যা হয়ত একটি বাইবেল অধ্যয়ন করার পথ খুলে দেবে।—১ পিতর ২:২.
৩ কিভাবে পত্রিকা রুট আরম্ভ করবেন: যখনই পত্রিকাগুলির প্রতি কেউ আগ্রহ দেখান, তাকে বলুন যে প্রত্যেকটি সংখ্যাতেই এইরকম চমৎকার প্রবন্ধগুলি প্রকাশিত হয় আর প্রত্যেক দুসপ্তাহ অন্তর আপনি সেগুলি তাকে দিতে পারলে খুবই খুশি হবেন। চলে আসার সময়, ব্যক্তির নাম ও ঠিকানা, যে দিনে সাক্ষাৎ করেছেন সেই তারিখটি, যে সংখ্যাটি অর্পণ করেছেন সেটি, যে প্রবন্ধটি দেখিয়েছিলেন এবং যে বিষয়টি সেই ব্যক্তিকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল এই সমস্ত কিছুই লিখে রাখুন।
৪ প্রথমে কেবল অল্প ব্যক্তিকে দিয়েই পত্রিকা রুট আরম্ভ করুন। পরে এটির পরিধিকে আরও বাড়িয়ে তুলুন সেই ব্যক্তিদের যোগ করে যাদের কাছে আপনি পত্রিকাগুলি অর্পণ করেছিলেন। পত্রিকা রুটের সংখ্যা যতই বাড়তে থাকে, আপনি এমনভাবে প্রচারের এলাকাগুলিতে যাওয়ার পরিকল্পনা করুন যাতে করে সহজে সব ব্যক্তিদের কাছে যাওয়া যায়। প্রতিটি সাক্ষাতে কখন কোন্ সংখ্যাগুলি অর্পণ করেছেন তার একটি সঠিক তালিকা রাখুন। আর যে বিষয়ে কথা বলেছিলেন এবং পরবর্তী সাক্ষাতে কোন্ বিষয়ে কথা বলবেন যাতে করে সত্যের প্রতি ব্যক্তির আগ্রহকে জীবন্ত রাখা যায় সে বিষয়টিও লিখে রাখুন।
৫ ব্যবসায়ী ও পেশাদার ব্যক্তিদের যোগ করুন: অভিজ্ঞতা দেখায় যে দোকানদার এবং অন্যান্য পেশাদার ব্যক্তিরাই বেশি করে নিয়মিতভাবে আমাদের পত্রিকাগুলি নিয়ে থাকেন। একজন প্রাচীন এমনকি তার শহরের মেয়রের সঙ্গে পত্রিকা রুট গড়ে তুলেছিলেন। একজন প্রকাশক একটানা দশ বছর ধরে নিয়মিতভাবে পত্রিকাগুলি দিয়ে আসার পর একজন কাঁচামাল সরবরাহ কোম্পানির মালিক যিনি ৮০ বছর বয়স্ক ছিলেন তার সঙ্গে অধ্যয়ন শুরু করেছিলেন!
৬ একজন বোন একটি দোকানে এক দম্পতির কাছে সাক্ষ্য দিয়েছিলেন যারা খুব একটা আগ্রহ দেখাননি। কিন্তু, যেহেতু তারা কয়েকটি পত্রিকা নিয়েছিলেন, তাই তিনি তার পত্রিকা রুটে এই দম্পতির নাম যোগ করবেন বলে ঠিক করেছিলেন। পরে, বোনটি তাদের সঙ্গে সাক্ষাৎ করা বন্ধ করে দেবেন বলে ভেবেছিলেন, কারণ তারা একেবারেই বন্ধুত্বপরায়ণ ছিলেন না এবং এমনকি দৃষ্টিকোণমূলক প্রশ্ন জিজ্ঞাসা করলেও কোন উত্তর দিতে চাইতেন না। কিন্তু বোন এই বিষয়ে প্রার্থনা করেছিলেন আর শেষে তিনি সেই দম্পতিকে অনন্তকাল বইটি অর্পণ করেছিলেন। বইটি পড়ার পর স্ত্রী বিস্ময়ে বলে উঠেছিলেন: “অবশেষে, আমি সত্য খুঁজে পেয়েছি!” তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল এবং পরে সেই দম্পতিটি বাপ্তিস্ম নিয়েছিলেন। অগ্রগামীর ধৈর্য বাস্তবিকই উত্তম ফল নিয়ে এসেছিল।
৭ পুনর্সাক্ষাৎগুলি করা: নতুন পত্রিকা পাওয়া মাত্রই সমস্ত প্রবন্ধগুলি পড়ে ফেলুন। আপনার পত্রিকা রুটের ব্যক্তিদেরকে স্পর্শ করবে এমন বিষয়গুলি খুঁজুন। এরপর যখন আপনি তার কাছে আবার যাচ্ছেন, আপনি বলতে পারেন: “এই প্রবন্ধটি যখন আমি পড়ছিলাম, আমি আপনার কথা ভাবছিলাম যে এটি আপনার কাছে হয়ত খুবই আগ্রহের হবে।” সব বয়সের প্রকাশকেরাই পত্রিকা রুট শুরু করতে পারেন। এমনকি একটি ছোট বাচ্চাও বলতে পারে: “আপনাকে আবার দেখতে পাওয়ায় আমি খুশি। আপনার প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার সম্প্রতি প্রতিলিপিগুলি এসে পড়েছে। আমার মনে হয় যে . . . শিরনামযুক্ত প্রবন্ধটি আপনি পছন্দ করবেন।”
৮ “আমাদের পরবর্তী সংখ্যা” নামক বাক্সটি দেখিয়ে আগামী প্রবন্ধগুলির প্রতি আগ্রহ জাগিয়ে তুলুন। যখন প্রবন্ধগুলি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, সেটি উল্লেখ করুন আর এর কোনটি বাদ না দিতে পাঠককে উৎসাহিত করুন। মনে রাখবেন যে যতবার আপনি আপনার পত্রিকা রুটের ব্যক্তিকে পত্রিকাগুলি দিতে যাচ্ছেন ততবার সেটিকে একটি পুনর্সাক্ষাৎ হিসাবে আপনি গুণতে পারেন। আর সবচেয়ে বড় কথা হল, মনে রাখুন যে, এই ব্যক্তিদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করার লক্ষ্য হল গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করা।
৯ আপনার পত্রিকা রুটের ব্যক্তিদের সঙ্গে নিয়মিতভাবে সাক্ষাৎ করুন: আপনার সুবিধামত যে কোন সময়ে আপনি আপনার পত্রিকা রুটের ব্যক্তিদের কাছে যেতে পারেন—সপ্তাহের কোন একদিন সকালে, বিকালে, সন্ধ্যাবেলায়, অথবা সপ্তাহশেষে ঘরে ঘরে প্রচার শেষ করার পর। অসুস্থ হওয়ায় অথবা ছুটিতে দূরে কোথায় যাওয়ার কারণে আপনি পত্রিকা রুটের ব্যক্তির কাছে না যেতে পারলে আপনার পরিবার কিংবা মণ্ডলীর কোন প্রকাশককে আপনার হয়ে পত্রিকাগুলি তাকে দিয়ে আসতে বলুন। ফলে, আপনার পত্রিকা রুটের ব্যক্তিরা সময়মত তাদের পত্রিকাগুলি পাবেন।
১০ রাজ্যের বীজ বোনার একটি উপায় হল আপনার পত্রিকা রুটের ব্যক্তিদের কাছে নিয়মিত প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকাগুলি নিয়ে যাওয়া। যখন আপনি তাদের শাস্ত্রীয় সত্য সম্বন্ধে শেখাবেন, তারা হয়ত রাজ্যের বাক্যের অর্থ বুঝতে পারবেন আর পরিশেষে তারাও আপনার সঙ্গে রাজ্যের ফল উৎপাদন করবেন।—মথি ১৩:৮, ২৩.