আমাদের অবশ্যই “কথা গ্রাহ্য” করতে হবে!
১ লক্ষ লক্ষ ব্যক্তিরা যিহোবার সাক্ষীদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করছেন। অনন্ত জীবনের জন্য নিজেদের যোগ্য করে তুলতে তাদেরও অবশ্যই সেই ৩,০০০ জনের মতো “কথা গ্রাহ্য” করা দরকার, যারা সা.কা. ৩৩ সালে পঞ্চাশত্তমীর দিনে অনুতপ্ত হয়েছিলেন ও বাপ্তিস্ম নিয়েছিলেন। (প্রেরিত ২:৪১) আজকে এটা আমাদের উপর কোন্ দায়িত্ব নিয়ে আসে?
২ আমাদের ছাত্রদের মনে যিহোবার প্রতি ভক্তি গড়ে তুলবার জন্য আমাদের তাদেরকে সাহায্য করা দরকার। (১ তীম. ৪:৭-১০) আর এটা কিভাবে করা যায় সে সম্বন্ধে ১৯৯৬ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ২০ অনুচ্ছেদে এইরকম পরামর্শ দেওয়া হয়েছিল: “অধ্যয়ন পরিচালনা করার সময়গুলোতে সেই সব সুযোগগুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন যা যিহোবার গুণগুলোর প্রতি তার উপলব্ধিবোধকে গড়ে তোলে। ঈশ্বরের প্রতি আপনার গভীর অনুভূতিকে প্রকাশ করুন। ছাত্রকে সাহায্য করুন যাতে করে সে যিহোবার সঙ্গে এক প্রেমপূর্ণ ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে পারে।”
৩ আমাদের সামনে যে কাজটা রয়েছে: যে লোকেরা মিথ্যা ধর্মগুলো মানেন তারা উপাসনার পিছনে খুব অল্পই সময় দিয়ে থাকেন, খুব কমই কাজ করে থাকেন আর ধর্ম পালন করার জন্য তাদের জীবনধারাকে পরিবর্তিত করার কোন প্রয়োজনই পড়ে না। (২ তীম. ৩:৫) তাই আমাদের সামনে যে কাজটা এসে খাড়া হয় তা হল, আমাদের বাইবেল ছাত্রদের দেখাতে সাহায্য করা যে সত্য উপাসনা করতে হলে শুধু ঈশ্বরের বাক্য শোনার চেয়ে আরও বেশি কিছু করা দরকার। তারা যা শিখছেন অবশ্যই সেগুলোকে তাদের জীবনে কাজে লাগাতে হবে। (যাকোব ১:২২-২৫) যদি তাদের কোন অভ্যাস বা আচরণ ঈশ্বরের মান অনুযায়ী না হয়, তাহলে তাদের বোঝা উচিত যে যিহোবার পথে ‘ফিরে’ আসা ও যিহোবার চোখে যা সঠিক তা করে তাঁকে সন্তুষ্ট করার দায়িত্ব তাদের রয়েছে। (প্রেরিত ৩:১৯) অনন্ত জীবন পাওয়ার জন্য তাদের অবশ্যই ‘প্রাণপণ করিতে’ হবে ও সত্যকে আঁকড়ে ধরতে হবে।—লূক ১৩:২৪, ২৫.
৪ নৈতিকতার বিভিন্ন দিকগুলো আলোচনা করার সময় আপনার বাইবেল ছাত্রকে জিজ্ঞাসা করুন যে এই বিষয়গুলো সম্বন্ধে তিনি কী মনে করেন আর যদি তিনি দেখেন যে সত্যিই তার জীবনে কিছু পরিবর্তন আনা দরকার, তাহলে তিনি কী করবেন। সংগঠন সম্বন্ধে তাকে স্পষ্ট ধারণা দিন যার মাধ্যমে তিনি সত্য শিখছেন আর মণ্ডলীর সমস্ত সভাগুলোতে নিয়মিতভাবে আসার জন্য তাকে উৎসাহিত করুন।—ইব্রীয় ১০:২৫.
৫ তাই আসুন আমরা আমাদের ছাত্রের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করি। আর সেটাই আমাদের শিক্ষার লক্ষ্য হোক। আর যখন এই নতুন ব্যক্তি ঈশ্বরের কথা গ্রাহ্য করেন ও বাপ্তিস্ম নেন তখন তা আমাদের আনন্দ দেয়!—১ থিষল. ২:১৩.