সেপ্টেম্বর মাসের পরিচর্যা সভাগুলি
সেপ্টেম্বর ৭ থেকে যে সপ্তাহ শুরু
গান ২৮
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। “একটি প্রস্তাব” নামক বাক্সটি পুনরালোচনা করুন।
১৫ মি: “আমরা আরও বড় বড় কাজ করতে পারি।” প্রশ্নোত্তর। নতুন পরিচর্যা বছরের জন্য যুক্তিযুক্ত লক্ষ্য স্থাপন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে সকলকে উৎসাহিত করুন।—আমাদের রাজ্যের পরিচর্যা, পৃষ্ঠা ১১৬-১৮ দেখুন।
২০ মি: “অগ্রগামীরা অন্যদের সাহায্য করেন।” ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে দেওয়া প্রশিক্ষণ ছাড়াও, অগ্রগামীরা যাতে পরিচর্যায় অন্যান্যদের ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারেন তার জন্য যে ব্যবস্থা করা হয়েছে সে বিষয়ে একজন প্রাচীন ব্যাখ্যা করবেন। তিনি প্রবন্ধটি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন ও শ্রোতাদের মন্তব্য করতে বলবেন, বিশেষ করে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত অগ্রগামী ও প্রকাশকদেরকে। এর থেকে কিভাবে সবচেয়ে ভাল ফলগুলি পাওয়া যায় সেটি আলোচনা করুন। অন্যদের সাহায্য করার কাজে অংশ নিয়ে কিভাবে অগ্রগামীরা আনন্দ লাভ করেছেন ও উপকৃত হয়েছেন সে বিষয়ে অগ্রগামীরা বর্ণনা করতে পারেন। যে প্রকাশকেরা এই সাহায্য পেয়েছেন তারা জানাতে পারেন যে এই প্রেমময় ব্যবস্থাকে তারা কতটা উপলব্ধি করেন এবং সেই বিষয়গুলি সম্বন্ধেও উল্লেখ করতে পারেন যেগুলি তাদের পরিচর্যায় আরও অনেক বেশি সাফল্য ও আনন্দ পেতে সাহায্য করেছে।
গান ১৭২ এবং সমাপ্তির প্রার্থনা।
সেপ্টেম্বর ১৪ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৬০
৫ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।
১০ মি: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? বক্তৃতা। আমরা পরের সপ্তাহে আমাদের বুকস্টাডিতে এই ব্রোশারটি অধ্যয়ন শুরু করব। সকলকে আগে থেকে প্রস্তুত হয়ে আসতে এবং প্রত্যেকটি পর্বে উপস্থিত থাকতে উৎসাহিত করুন যাতে করে আমরা প্রত্যেকে ব্রোশারটির সঙ্গে ভালভাবে পরিচিত হতে পারি ও অন্যদের সঙ্গে কিভাবে এটি নিয়ে অধ্যয়ন করতে হবে সে বিষয়ে শিখতে পারি। “কিভাবে এই ব্রোশারটি ব্যবহার করবেন” এই শিরনামের নিচের অনুচ্ছেদটি পড়ুন। ব্রোশারটির মধ্যে দেওয়া প্রশ্ন, শাস্ত্রপদ এবং ছবিগুলি ব্যবহার করে শিক্ষা দেওয়ার গুরুত্বের উপর জোর দেওয়ার জন্য জানুয়ারি ১৫, ১৯৯৭, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ১৬-১৭-তে দেওয়া বিষয়বস্তুটি আলোচনা করুন। বুকস্টাডি পরিচালকেরা নিজেরাই বেশি কথা না বলে এবং অতিরিক্ত বিস্তারিত তথ্য না এনে যারা গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করেন তাদের জন্য এক উত্তম উদাহরণ স্থাপন করবেন।—আমাদের রাজ্যের পরিচর্যা, জুন ১৯৯৬, পৃষ্ঠা ৩, অনুচ্ছেদ ৫ দেখুন।
১০ মি: গত বছর আমরা কেমন করেছিলাম? মণ্ডলীর সচিব এবং পরিচারক অধ্যক্ষ মণ্ডলীর গত বছরের পরিচর্যা রিপোর্ট এবং সভায় উপস্থিতির সংখ্যা পুনরালোচনা করবেন। রিপোর্টের ইতিবাচক দিকগুলি তারা উল্লেখ করেন ও কোথায় উন্নতি করা যেতে পারে সেই ক্ষেত্রগুলির উপর আলোকপাত করেন। আগস্ট মাসে কি সমস্ত প্রকাশকেরাই পরিচর্যায় অংশ নিয়েছিলেন? আসন্ন মাসগুলিতে কোন্ লক্ষ্যগুলির প্রতি প্রাচীনেরা মনোযোগ দেবেন তারা সেগুলি উল্লেখ করবেন যার মধ্যে সকলকে নিয়মিত প্রকাশক হওয়ার জন্য সাহায্য করার বিষয়টি রয়েছে। সীমা অধ্যক্ষের দেওয়া গতবারের রিপোর্ট থেকে উপযুক্ত কিছু বিষয় উল্লেখ করুন।
২০ মি: “১৯৯৮ সালের ‘জীবনের জন্য ঈশ্বরের পথ’ জেলা সম্মেলনগুলি। (অনুচ্ছেদ ১-১৬) প্রশ্নোত্তর। অনুচ্ছেদ ১০ ও ১১ পড়ুন এবং মনোযোগপূর্বক আমাদের মার্জিত খ্রীষ্টীয় পোশাক-পরিচ্ছদ ও আচরণ বজায় রাখা এবং আমাদের ছেলেমেয়েদের উপযুক্তভাবে দেখাশোনা করা সম্বন্ধে শাস্ত্রীয় গুরুত্বের উপর জোর দিন।
গান ১৪৪ এবং সমাপ্তির প্রার্থনা।
সেপ্টেম্বর ২১ থেকে যে সপ্তাহ শুরু
গান ১২২
৫ মি: স্থানীয় ঘোষণাবলি।
২০ মি: “আপনার ভাইদের জানুন।” প্রশ্নোত্তর। অক্টোবর ১, ১৯৮৮, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ১০-১১-র মন্তব্যগুলি যোগ করুন। একে অপরকে আরও ভালভাবে জানার জন্য নিজে থেকে এগিয়ে যেতে সকলকে উৎসাহিত করুন।
২০ মি: “১৯৯৮ সালের ‘জীবনের জন্য ঈশ্বরের পথ’ জেলা সম্মেলনগুলি।” (অনুচ্ছেদ ১৭-২২) প্রশ্নোত্তর। অনুচ্ছেদ ১৭ এবং উল্লেখিত শাস্ত্রপদটি পড়ুন। নিয়মশৃঙ্খলা বজায় রাখা এবং বিশেষ করে আসন সংগ্রহের ক্ষেত্রে অন্যদের প্রতি বিবেচনা দেখানোর উপর জোর দিন। “জেলা সম্মেলনের অনুস্মারকগুলি” পুনরালোচনা করে একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে শেষ করুন।
গান ৩৪ এবং সমাপ্তির প্রার্থনা।
সেপ্টেম্বর ২৮ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৭
১২ মি: স্থানীয় ঘোষণাবলি। সেপ্টেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা প্রকাশকদের মনে করিয়ে দিন। পত্রিকা বিতরণ বাড়ানোর জন্য অক্টোবর মাসে ঘরে ঘরের কাজে আরও বেশি সময় দেওয়ার পরিকল্পনা করতে সকলকে উৎসাহ দিন। কিভাবে উপস্থাপনাগুলি তৈরি করতে হবে সে সম্বন্ধে প্রস্তাবনাদির জন্য ১৯৯৬ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠাটি দেখতে বলুন। সাম্প্রতিক পত্রিকাগুলি অর্পণের একটি নমুনা প্রদর্শন করুন।
২০ মি: “নেতৃত্ব দানকারী অধ্যক্ষেরা—পরিচারক অধ্যক্ষ।” পরিচারক অধ্যক্ষ বক্তৃতা দেবেন। তার কাজগুলি সম্বন্ধে পুনরালোচনা করার পর, তিনি নির্দিষ্ট কিছু উপায়গুলির ব্যাখ্যা করবেন যেগুলি মেনে চলে মণ্ডলী স্থানীয়ভাবে পরিচর্যার সুযোগ এবং দক্ষতাকে বৃদ্ধি করতে সহযোগিতা করতে পারে।
১৩ মি: মণ্ডলীতে একজন ভাল প্রকাশক হওয়ার জন্য কোন্ বিষয়গুলি প্রয়োজন? কিছু শ্রোতাদের জড়িত করে একটি বক্তৃতা। অসাধারণ ক্ষমতা অথবা কর্মদক্ষতা থাকা ততখানি প্রয়োজনীয় নয়; বরং সবচেয়ে বেশি প্রয়োজন হল আমাদের সকলের ইচ্ছুক মনোভাব থাকা যা প্রেম, নম্রতা, উদ্যোগ এবং উপলব্ধিকে প্রকাশ করবে। নিম্নোক্ত বিষয়গুলি কেন প্রয়োজনীয় শ্রোতাদের তার কারণগুলি ব্যাখ্যা করতে বলুন যেমন: (১) ইচ্ছুক মনোভাব, (২) সভাগুলিতে নিয়মিত উপস্থিতি এবং অংশগ্রহণ, (৩) কার্যভার গ্রহণ ও পরিপূর্ণ করার জন্য ইচ্ছুক মনোভাব, (৪) প্রাচীনদের এবং মণ্ডলীর বিভিন্ন ব্যবস্থাদির সঙ্গে সহযোগিতা, (৫) অন্যদের সাহায্য করার জন্য আন্তরিক আগ্রহ এবং (৬) ক্ষেত্রের পরিচর্যায় নিয়মিত অংশগ্রহণ ও প্রত্যেক মাসে উপযুক্তভাবে রিপোর্ট দেওয়া।
গান ২৫ এবং সমাপ্তির প্রার্থনা।