ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/৯৮ পৃষ্ঠা ১
  • আপনার ভাইদের জানুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার ভাইদের জানুন
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “প্রত্যেক দিনই তোমরা একে অন্যকে উৎসাহ দাও”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • আপনার ভালোবাসা বৃদ্ধি করে চলুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • একে অপরকে উৎসাহিত করুন, বিশেষভাবে এখন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/৯৮ পৃষ্ঠা ১

আপনার ভাইদের জানুন

১ বাইবেল এমন একজন ব্যক্তিকে প্রকৃত বন্ধু বলে বর্ণনা করে যে ভাইয়ের চাইতেও অনেক বেশি ঘনিষ্ঠ, যে তার প্রেম ও নিষ্ঠায় অবিচলিত এবং যে তার বন্ধুর বিপদে সাহায্য করার জন্য এগিয়ে আসে। (হিতো. ১৭:১৭; ১৮:২৪) মণ্ডলীতে আমাদের এইধরনের বন্ধুর অভাব ঘটে না যদি কি না আমরা একে অপরকে জানার ও প্রেম করার জন্য চেষ্টা করি।​—⁠যোহন ১৩:⁠৩৫.

২ আমাদের ভাইদের সঙ্গে পরিচিত হওয়ার সবচেয়ে ভাল সুযোগ আমরা সভাগুলির আগে ও পরে পেয়ে থাকি। তাই সভার একটু আগে এসে এবং সভার পর আরও কিছুক্ষণ থেকে আন্তরিক ও মনোরম সাহচর্য উপভোগ করুন না কেন? বিভিন্ন ভাইদের কাছে এগিয়ে যান ও তাদের সঙ্গে কথা বলুন যেমন বয়স্ক, অভিজ্ঞ এবং অল্পবয়স্ক অথবা লাজুক প্রকৃতির ভাইয়েরা।

৩ নিজে কথোপকথন শুরু করুন: আপনার ভাইদেরকে কেবল সম্ভাষণ জানিয়েই চলে যাবেন না। ক্ষেত্রের পরিচর্যার কোন অভিজ্ঞতার কথা, সম্প্রতি কোন পত্রিকার আগ্রহজনক একটি বিষয় কিংবা সবেমাত্র শেষ হওয়া সভার কোন মন্তব্য সম্পর্কে উল্লেখ করেও আপনি কথোপকথন আরম্ভ করতে পারেন। ভাল শ্রোতা হয়ে, তাদের অভিজ্ঞতাগুলি ও তারা যে বিষয়গুলি শিখছেন সে সম্বন্ধে বলার জন্য উৎসাহিত করে আপনি আপনার ভাইদের সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। কিভাবে তিনি যিহোবাকে জেনেছেন কেবল এটি জিজ্ঞাসা করেই আপনি অনেক কিছু জানতে পারেন। কিছুজনের জীবনে বিশ্বাস-দৃঢ়কারী অভিজ্ঞতাগুলি আছে, আবার অন্যেরা হয়ত এখন এমন পরিস্থিতি সহ্য করছেন যা আমাদের অনেকের কাছে কল্পনা করাও কঠিন। প্রকৃত বন্ধু হিসাবে, তাদের পরিস্থিতিকে বোঝা আমাদেরকে তাদের প্রতি সহানুভূতিশীল করে তুলবে ও তাদের প্রয়োজনের প্রতি সাড়া দিতে সাহায্য করবে।

৪ একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ হোন: এক বোন তার শিশুকন্যার মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কীয় রাজ্যের গানগুলি গাইতে পারতেন না। তিনি স্মরণ করেন: “একবার, এক বোন যিনি উল্টো দিকের সারিতে বসেছিলেন, আমাকে কাঁদতে দেখেন। তিনি তৎক্ষণাৎ আমার কাছে উঠে আসেন আর আমাকে তার হাত দিয়ে জড়িয়ে ধরে আমার সঙ্গে গানের বাকি অংশ গেয়েছিলেন। ভাইবোনদের প্রতি প্রেমে আমার হৃদয় ভরে গিয়েছিল আর আমাদের জন্য এই সভাগুলি আছে বলে আমি কতই না খুশি হয়েছিলাম। আমি উপলব্ধি করেছিলাম যে আর কোথাও নয় কিন্তু কিংডম হলই হল আমাদের সাহায্যের স্থান।” যখন প্রয়োজন সান্ত্বনা দিয়ে এবং সবসময়ে তাদের উৎসাহিত করে আমরা আমাদের ভাইদের প্রতি বন্ধুত্বপূর্ণ হব।​—⁠ইব্রীয় ১০:​২৪, ২৫.

৫ এই পুরনো জগৎ যতই পীড়নকর হয়ে উঠছে, আমরা যেন আমাদের ভাইদের আরও ভালভাবে জানার জন্য স্থিরসঙ্কল্প হই। অকৃত্রিম উৎসাহের এই পারস্পরিক বিনিময় আমাদের সকলের জন্য এক আশীর্বাদ হিসাবে প্রমাণিত হবে।​—⁠রোমীয় ১:​১১, ১২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার