ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/৯৮ পৃষ্ঠা ১
  • আমরা আরও বড় বড় কাজ করতে পারি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমরা আরও বড় বড় কাজ করতে পারি
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/৯৮ পৃষ্ঠা ১

আমরা আরও বড় বড় কাজ করতে পারি

১ উল্লেখযোগ্য কাজগুলি যীশু খ্রীষ্টের পরিচর্যাকে বিশিষ্ট করেছিল। তিনি অলৌকিকভাবে হাজার হাজার ব্যক্তিকে খাইয়েছিলেন, অনেককে সুস্থ করেছিলেন আর কয়েকজনকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছিলেন। (মথি ৮:​১-১৭; ১৪:​১৪-২১; যোহন ১১:​৩৮-৪৪) তাঁর কাজ সমগ্র জাতির মধ্যে সাড়া জাগিয়ে তুলেছিল। তবুও, তাঁর মৃত্যুর পূর্বের সন্ধ্যায়, তিনি তাঁর বিশ্বস্ত অনুগামীদের বলেছিলেন: “যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য্য করিতেছি, সেও করিবে, এমন কি, এ সকল হইতেও বড় বড় কার্য্য করিবে।” (যোহন ১৪:১২) কিভাবে আমরা আরও “বড় বড়” কাজ করতে পারি?

২ আরও বেশি এলাকা শেষ করার দ্বারা: যীশুর কাজের পরিধি প্যালেষ্টাইনে সীমাবদ্ধ ছিল কিন্তু তাঁর প্রাথমিক শিষ্যদের “পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত” সাক্ষ্যদান করতে বলা হয়েছিল, যা যীশু নিজে যে এলাকায় প্রচার করেছিলেন তার থেকে অনেক বড়। (প্রেরিত ১:⁠৮) যে প্রচার কাজ তিনি শুরু করেছিলেন তা এখন সারা পৃথিবীতে ২৩২টি দেশ জুড়ে হয়ে চলেছে। (মথি ২৪:১৪) আপনার মণ্ডলীর নির্ধারিত এলাকায় প্রচার কাজ করতে আপনি কি পূর্ণভাবে অংশ নেন?

৩ আরও বেশি লোকেদের কাছে পৌঁছানোর দ্বারা: প্রচার কাজ চালিয়ে যাওয়ার জন্য যীশু তুলনামূলকভাবে খুব অল্পসংখ্যক শিষ্যদেরই রেখে গিয়েছিলেন। কিন্তু সা.কা. ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিনে তাদের উদ্দীপনাপূর্ণ সাক্ষ্যদানের ফলে, প্রায় তিন হাজার জন সেই দিনে সত্যকে গ্রহণ করেছিলেন ও বাপ্তাইজিত হয়েছিলেন। (প্রেরিত ২:​১-১১, ৩৭-৪১) সেই সময় থেকে আরম্ভ করে আমাদের দিন পর্যন্ত যারা “অনন্ত জীবনের জন্য নিরূপিত” তাদের একত্রীকরণের কাজ হয়ে চলেছে আর আমরা প্রতিদিন গড়ে ১,০০০-রেরও বেশি জনকে বাপ্তাইজিত করছি। (প্রেরিত ১৩:৪৮) সৎহৃদয়বান লোকেদের যেখানেই পাওয়া যাক না কেন সেখানেই পৌঁছানো ও তারপর যত তাড়াতাড়ি সম্ভব আগ্রহী ব্যক্তিদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার জন্য আপনি কি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন?

৪ আরও বেশি সময় ধরে প্রচার করার দ্বারা: যীশু মাত্র সাড়ে তিন বছর তাঁর পার্থিব পরিচর্যা করেছিলেন। কিন্তু আমাদের অনেকেই তার তুলনায় অনেক বেশি সময় ধরে প্রচার করছি। আর কত দিন আমরা এই কাজ করে চলতে পারব তা চিন্তা না করে প্রত্যেকটি নতুন শিষ্যকে জীবনের পথে চলতে সাহায্য করতে পারায় আমরা কৃতজ্ঞ। (মথি ৭:১৪) প্রত্যেক মাসে প্রভুর কাজে আপনি কি উপচিয়ে পড়ছেন?​—⁠১ করি. ১৫:⁠৫৮.

৫ যীশুর প্রকৃত শিষ্য হিসাবে আমরা নিশ্চিত হতে পারি যে, তাঁর সাহায্যে আমরা আরও বড় বড় কাজ করব।​—⁠মথি ২৮:​১৯, ২০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার