ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/৯৮ পৃষ্ঠা ৮
  • নেতৃত্ব দানকারী অধ্যক্ষেরা—পরিচালক অধ্যক্ষ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নেতৃত্ব দানকারী অধ্যক্ষেরা—পরিচালক অধ্যক্ষ
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘যাঁহারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন, তাঁহাদিগকে সম্মান করিও’
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/৯৮ পৃষ্ঠা ৮

নেতৃত্ব দানকারী অধ্যক্ষেরা​—⁠পরিচালক অধ্যক্ষ

১ একজন অধ্যক্ষ হিসাবে মণ্ডলীতে পরিচর্যা করা হল একটি গুরু দায়িত্ব। (প্রেরিত ২০:২৮; ১ তীম. ৩:⁠১) এটি হল ধারাবাহিক প্রবন্ধগুলির মধ্যে প্রথমটি যেগুলি খ্রীষ্টীয় প্রাচীনদের বিভিন্ন দায়িত্ব সম্বন্ধে উল্লেখ করবে যাতে করে আমরা সকলে আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ কাজ তারা করেন তার প্রতি উপলব্ধি দেখাতে পারি।

২ সোসাইটি এক অনির্দিষ্ট কাল ধরে পরিচর্যা করে চলার জন্য পরিচালক অধ্যক্ষকে নিযুক্ত করে। পরিচালক অধ্যক্ষ যেভাবে বিভিন্ন বিষয়গুলিকে পরিচালনা করেন তা প্রাচীনদের তাদের নিযুক্তিকৃত দায়িত্বগুলির প্রতি সঠিক মনোযোগ দিতে সাহায্য করে। (আমাদের পরিচর্যা, ইংরাজি, পৃ. ৪২) এটি কোন্‌ কাজগুলিকে জড়িত করে?

৩ পরিচালক অধ্যক্ষ মণ্ডলীর ডাক পান আর অবিলম্বে সেটি দেখাশোনার জন্য তিনি সচিবের কাছে পাঠিয়ে দেন। প্রাচীনদের সভার প্রস্তুতির সময়, পরিচালক অধ্যক্ষ যে বিষয়গুলি আলোচনা করা প্রয়োজন সে সম্বন্ধে প্রাচীনদের কাছ থেকে প্রস্তাবগুলি গ্রহণ করেন ও আলোচ্যসূচি সংকলন করেন। এছাড়া প্রাচীনদের সভায় তিনি সভাপতি হিসাবেও কাজ করেন। যখন কোন সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেটি যথার্থভাবে কার্যকারী হচ্ছে কিনা তিনি সে বিষয়ে খেয়াল রাখেন। পরিচর্যা সভার প্রস্তুতি ও জনসাধারণের বক্তৃতাগুলির তালিকা তৈরির ব্যাপারে তিনি দেখাশোনা করেন। মণ্ডলীতে ঘোষণা করা হবে এমন সমস্ত ঘোষণাবলির জন্য তিনি অনুমোদন দেন, সমস্ত স্বাভাবিক খরচগুলোকে অনুমোদন করেন এবং এই বিষয়ে নিশ্চিত হন যে মণ্ডলীর ত্রৈমাসিক হিসাবের পরীক্ষা করা হয়েছে কি না।

৪ সভাপতি হিসাবে, পরিচালক অধ্যক্ষ মণ্ডলীর পরিচর্যা কমিটির কাজ পরিচালনা করেন। যখন একজন বাইবেল ছাত্র অবাপ্তাইজিত প্রকাশক হতে চান অথবা একজন অবাপ্তাইজিত প্রকাশক বাপ্তিস্ম নিতে চান, তখন পরিচালক অধ্যক্ষ তার সঙ্গে প্রাচীনদের সাক্ষাতের ব্যবস্থা করেন। এছাড়াও পরিচালক অধ্যক্ষ সীমা অধ্যক্ষের পরিদর্শনের জন্য প্রস্তুতিতে নেতৃত্ব নেন যাতে করে মণ্ডলী এই বিশেষ কর্মব্যস্ত সপ্তাহ থেকে পূর্ণভাবে উপকৃত হতে পারে।

৫ পরিচালক অধ্যক্ষের দায়িত্ব অনেক ও বিভিন্ন। যখন তিনি নম্রভাবে “উদ্যোগ সহকারে” তার দায়িত্বাদি পালন করেন, তখন আমরা সকলে প্রাচীনদের সঙ্গে সহযোগিতা করার দ্বারা আমাদের অংশটুকু করতে পারি। (রোমীয় ১২:⁠৮) আমরা যদি যারা আমাদের মধ্যে নেতৃত্ব নেন তাদের “আজ্ঞাগ্রাহী ও বশীভূত” হই, তাহলে তারা প্রচুর মাত্রায় প্রকৃত আনন্দের সঙ্গে তাদের কাজ সম্পাদন করতে পারবেন।​—⁠ইব্রীয় ১৩:⁠১৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার