নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
বিশেষ অধিবেশন দিনের কার্যক্রমটি ১৯৮৭ সালে শুরু হয়েছিল। এক দিনের এই সমাবেশগুলি যিহোবার দাস ও সেইসঙ্গে এটিতে উপস্থিত আগ্রহী ব্যক্তিদের জন্য গঠনমূলক বলে প্রমাণিত হয়েছে। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে, এক নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম শুরু হবে। নয়টি বক্তৃতা এবং বহু সাক্ষাৎকার ও অভিজ্ঞতাগুলি আপনার জন্য আধ্যাত্মিকভাবে উপকারজনক হবে।
“যিহোবার মেজের প্রতি উপলব্ধিবোধ দেখান” হল নতুন কার্যক্রমের বিষয়বস্তু। (যিশা. ৬৫:১; ১ করি. ১০:২১) যিহোবার উপাসনা আমাদের জীবনে অবশ্যই সর্বপ্রথম স্থান নেবে আমাদের এই সংকল্পকে এটি শক্তিশালী করবে। (গীত. ২৭:৪) “আমাদের হৃদয়ের প্রবণতাকে পরীক্ষা করা” নামক সীমা অধ্যক্ষের বক্তৃতাটি সভায় উপস্থিতির প্রতি আমাদের মনোভাব সম্বন্ধে আলোচনা করবে। কিভাবে “যিহোবার মেজ থেকে খাদ্য গ্রহণের দ্বারা আধ্যাত্মিকতা বজায় রাখা” যায় সেই বিষয়টি একজন অতিথি বক্তা আমাদের সামনে তুলে ধরবেন। এছাড়াও যিহোবার সংগঠনে যুবক-যুবতীদের ঈশ্বরের সেবায় দৃঢ়তা বজায় রাখার জন্য ব্যবহারিক উৎসাহ প্রদান করা হবে। পরিদর্শনকারী বক্তার মুখ্য বক্তৃতার শিরনাম হল “নির্ভীক সাক্ষ্য দেওয়ার জন্য আধ্যাত্মিকভাবে শক্তিশালী” যেটি দেখাবে মণ্ডলীর কৃত ব্যবস্থাগুলি কিভাবে আমাদের রাজ্য সম্বন্ধে নির্ভীকভাবে সাক্ষ্য দেওয়ার জন্য সজ্জিত করে। এই কার্যক্রম থেকে কেই বা উপকৃত হতে চাইবেন না?
নতুন উৎসর্গীকৃত ব্যক্তিরা যারা বাপ্তিস্মিত হতে ইচ্ছুক, তাদের যত শীঘ্র সম্ভব পরিচালক অধ্যক্ষকে জানানো উচিত। আমরা প্রত্যয়ী যে যখন আমরা বিশেষ অধিবেশন দিন কার্যক্রমের ১২তম বছরটি শুরু করি, যোগদানকারী আমরা সকলে আমাদের সামনে যে কাজ রয়েছে তার জন্য আধ্যাত্মিকভাবে উন্নীত হব।