ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/৯৮ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/৯৮ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

◼ আগস্টের জন্য সাহিত্য অর্পণ: নিম্নোক্ত ৩২ পৃষ্ঠার ব্রোশারগুলির যে কোনটি ব্যবহৃত হতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরাজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরাজি), আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, বিদেহী আত্মারা​—⁠তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরাজি), ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরাজি) এই ব্রোশারগুলি যেখানে উপযুক্ত সেখানে অর্পণ করা যেতে পারে। সেপ্টেম্বর: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। বিকল্প অর্পণ হিসাবে সৃষ্টি (ইংরাজি) অথবা অনন্তকাল বইটি তুলে ধরা যেতে পারে। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার গ্রাহকভুক্তি। যেখানে গ্রাহকভুক্তি প্রত্যাখ্যান করা হয় সেখানে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকাগুলির একক প্রতিলিপি অর্পণ করা যেতে পারে। নভেম্বর: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে।

◼ আমরা সমস্ত প্রকাশকদের উৎসাহিত করছি যে তারা যেন তাদের আগস্ট মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট ৩০শে আগস্ট রবিবারের মধ্যে অথবা সর্বশেষ ৩১শে আগস্ট সোমবারের মধ্যে মণ্ডলীতে জমা দেন। এরপর মণ্ডলীর সচিব মণ্ডলীর রিপোর্ট (S-1) ডাকযোগে ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবারের মধ্যে সোসাইটির কাছে পাঠিয়ে দেওয়ার জন্য সবরকম চেষ্টা করবেন যাতে করে পরিচর্যা বছরের বার্ষিক রিপোর্ট সংকলন করার জন্য সেটি আমাদের কাছে সময়মত পৌঁছায়।

◼ প্রতিটি মণ্ডলী তিনটি সাহিত্য তালিকা ফর্ম (S-AB-18) পাবে। মণ্ডলীর সচিব সাহিত্য তত্ত্বাবধায়কের সঙ্গে আগস্টের প্রথম দিকে কথা বলবেন ও দিন স্থির করবেন যাতে করে মাসের শেষে মণ্ডলীতে মজুত সাহিত্যের তালিকা বানানো যেতে পারে। অবশ্যই সমস্ত মজুত সাহিত্যের সঠিক সংখ্যা গণনা করতে হবে এবং মোট সংখ্যা সাহিত্য তালিকা ফর্মে লিখতে হবে। হাতে কত পত্রিকা আছে তার মোট সংখ্যা পত্রিকা তত্ত্বাবধায়কের কাছ থেকে পাওয়া যেতে পারে। অনুগ্রহ করে মূল ফর্মটি সেপ্টেম্বর মাসের ৬ তারিখের মধ্যে সোসাইটির কাছে পাঠিয়ে দিন। একটি কার্বন প্রতিলিপি আপনার ফাইলের জন্য রেখে দিন। তৃতীয় প্রতিলিপিটি কাজের পৃষ্ঠা হিসাবে ব্যবহার করা যেতে পারে। সচিব এই তালিকাটির তত্ত্বাবধান করবেন আর পূরণ করা ফর্মটি পরিচালক অধ্যক্ষ পরীক্ষা করবেন। সচিব আর পরিচালক অধ্যক্ষ উভয়েই এই ফর্মে সই করবেন।

◼ এছাড়াও মণ্ডলীর সচিব সংখ্যাগুলি সংকলন করবেন যাতে করে মণ্ডলী বিশ্লেষণ রিপোর্ট ফর্মে (S-10) তা লেখা যেতে পারে। তিনি কোন একজন প্রাচীন অথবা পরিচালক দাসকে ভালভাবে নির্দেশনা দেবেন যিনি হয়ত প্রকাশক রেকর্ড কার্ডগুলি (S-21) থেকে প্রয়োজনীয় তথ্যাদির সঠিক তালিকা বানানোর জন্য রিপোর্টটি সংকলন করতে তাকে সাহায্য করছেন। এটিকে পূর্ণ করার আগে অনুগ্রহ করে ফর্মের সমস্ত নির্দেশনাগুলি মনোযোগপূর্বক পড়ুন। মণ্ডলী বিশ্লেষণ রিপোর্ট ফর্মটি সঠিক ও পরিষ্কারভাবে যথোচিতরূপে পূর্ণ করা উচিত আর স্বাক্ষর করার আগে পরিচর্যা কমিটি যত্নসহকারে তা পরীক্ষা করবে। অনুগ্রহ করে মূল S-10 ফর্ম সোসাইটির কাছে ১০ই সেপ্টেম্বরের মধ্যে পাঠিয়ে দিন; আপনার ফাইলে একটি কার্বন প্রতিলিপি রেখে দিন।

◼ নিয়মিত অগ্রগামী পরিচর্যার জন্য সমস্ত আবেদন পত্রের প্রতি মণ্ডলীর পরিচর্যা কমিটির তাৎক্ষণিক মনোযোগ দেওয়া উচিত। আবেদনকৃত ব্যক্তি আবশ্যকীয় ঘন্টা পূরণ করতে পারবেন কি না তা দেখার জন্য পরিচর্যা কমিটির আবেদনপত্র আটকে রাখা উচিত নয়। যদি আবেদনপত্র অনুরোধকৃত তারিখের পরে পৌঁছায়, তাহলে স্বাভাবিকভাবেই নিযুক্তির তারিখ পরিবর্তিত হতে পারে। সাধারণত কোন বিশেষ পরিস্থিতি ছাড়া নিযুক্তিতে দেরি করা হয় না। এইধরনের পরিস্থিতি উপস্থিত হলে আবেদনপত্রের সঙ্গে একটি চিঠি পাঠানো উচিত।​—⁠১৯৮৬ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের অনুচ্ছেদ ২৪-৬ দেখুন।

◼ ১৯৯৮ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র একটি ঘোষণাবলিতে উল্লেখ করা হয়েছিল যে ২১শে সেপ্টেম্বরের সপ্তাহ থেকে, মণ্ডলীর বুকস্টাডিতে চান ব্রোশারটির অধ্যয়ন শুরু হবে। আর এর পরে জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন? এবং ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন? এই ব্রোশার দুটি অধ্যয়ন করা হবে।

◼ নতুন যে প্রকাশনাগুলি আবার পাওয়া যাচ্ছে:

আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত (সংশোধিত)​—⁠ইংরাজি

এমফ্যাটিক ডায়াগ্লট​—⁠ইংরাজি

কিংডম ইন্টারলিনিয়ার​—⁠ইংরাজি

পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ, (বড় অক্ষরে ছাপানো) [চার খণ্ডের একটি সেট]​—⁠ইংরাজি

দ্যা বাইবেল ইন লিভিং ইংলিশ

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার