নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রমের বিষয়বস্তুটি হল ‘সকলই সুসমাচারের জন্য করুন’ যেটি ভারতে এই মাস থেকে শুরু হতে চলেছে। (১ করি. ৯:২৩) রাজ্যের সুসমাচার, আজকে শোনা যায় এমন সংবাদগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এই অপূর্ব সংবাদের বাহক হওয়ার আমাদের সেই অদ্বিতীয় সুযোগটিকে উপলব্ধি করতে কার্যক্রমটি আমাদের সাহায্য করবে। এছাড়া ক্ষান্ত না হয়ে সুসমাচার ঘোষণা করে চলতে এটি আমাদের সাহসী করে তুলবে।—প্রেরিত ৫:৪২.
কার্যক্রমটি আমাদের দেখাবে যে কিভাবে পূর্ণরূপে আমাদের ঐশিক প্রশিক্ষণকে ব্যবহার করা যায় যাতে করে আমরা পরিচর্যায় সবচেয়ে বেশি সম্পাদন করতে পারি। আমরা কিছুজনের কাছ থেকে সেই বিষয়গুলি শুনব যারা তাদের পরিচর্যাকে প্রসারিত করতে তাদের তালিকার রদবদল করেছেন আর সেই যুবক-যুবতীরা এর অন্তর্ভুক্ত যারা সুসমাচারকে প্রসারিত করতে তাদের সমস্ত কিছু দিয়ে চলেছে।—ফিলিপীয় ২:২২ পদের সাথে তুলনা করুন।
মুখ্য বক্তৃতাটি একজন অতিথি বক্তা দেবেন, যেটি ‘সুসমাচার সমর্পণ করার জন্য যোগ্য’ হয়ে চলা সম্বন্ধে আমাদের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দেবে। (১ থিষল. ২:৪, NW) আমাদের এটি দেখতে সাহায্য করা হবে যে যদি আমরা অন্যদের সাথে সুসমাচার বন্টন করার সুযোগকে ধরে রাখতে চাই, তাহলে আমাদের অবশ্যই আমাদের চিন্তাধারা ও আচরণের ক্ষেত্রে অবিরতভাবে ঈশ্বরের চাহিদা ও মানগুলির উপযুক্ত হয়ে উঠতে হবে। এটি করে যে আশীর্বাদগুলি আমরা লাভ করি সেগুলির প্রতিও আলোকপাত করা হবে।
এই অত্যাবশ্যকীয় কার্যক্রমটিতে অনুপস্থিত থাকবেন না। নতুন উৎসর্গীকৃত ব্যক্তিরা যারা বিশেষ অধিবেশন দিনটিতে বাপ্তিস্মিত হতে চান, তাদের শীঘ্রই পরিচালক অধ্যক্ষকে তা জানান উচিত। যাদের সাথে আপনি অধ্যয়ন করেন তাদের সকলকে উপস্থিত হতে আমন্ত্রণ জানান। তাই আসুন সুসমাচারের জন্য সমস্ত কিছু করতে শক্তিশালী হওয়ার জন্য আমরা যিহোবার দেওয়া সাহায্য গ্রহণ করতে নিজেদের সর্বতোভাবে প্রস্তুত রাখি আর এইভাবে হর্মাগিদোনের পূর্বে সেই মহান কাজকে সম্পূর্ণ করি।