ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
মে ৪ থেকে আগস্ট ২৪, ১৯৯৮ সপ্তাহগুলির মধ্যে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যে বিষয় বিবেচনা করা হয়েছে তার উপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটি আলাদা কাগজে লিখুন।
[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের পরে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত অনুসন্ধান করার জন্য। প্রহরীদুর্গ এর প্রতি নির্দেশগুলির প্রত্যেকটিতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]
নিম্নলিখিত উক্তিগুলি সত্য বা মিথ্যা উত্তর দিন:
১. বাইবেলের বিবরণ অনুযায়ী, পৌল তিন বার করিন্থ পরিদর্শন করেছিলেন। [si পৃ. ২১৪ অনু. ৩]
২. মৃতদেহ দাহ করার পর সেই ভস্ম ছড়ানো শাস্ত্রসংগত নয়। [w-BE৯৬ ৯/১৫ পৃ. ৩০ অনু. ৬-পৃ. ৩১ অনু. ১]
৩. রাজ্যের আগ্রহকে বৃদ্ধি করার জন্য অতিরিক্ত উদ্যোগ অপরের সাথে ব্যবহারের ক্ষেত্রে কৌশলতা, সহানুভূতি ও কোমলতার অভাব প্রতিপন্ন করে না। (১ করি. ১৩:২, ৩) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w-BE৯৫ ১০/১৫ পৃ. ৩১ অনু. ৫]
৪. স্বর্গীয় জীবনের পুনরুত্থানকে “প্রথম পুনরুত্থান” বলা হয়, সময় ও স্তরের ক্ষেত্রে প্রথম হওয়ার কারণে। (প্রকা. ২০:৬) [w-BE৯৬ ১০/১৫ পৃ. ৬ অনু. ৫]
৫. গালাতীয় ৫:২৬ পদের পাঠ্যাংশটি সত্য খ্রীষ্টানদের জন্য সমস্ত রকম প্রতিযোগিতামূলক খেলাধূলাকে নিষিদ্ধ করে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; g৯৫ ১২/৮ পৃ. ১৫ অনু. ৮ দেখুন।]
৬. ২ করিন্থীয় ১০:৪ পদে পৌল যখন উল্লেখ করেছিলেন যে “আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে,” তখন তিনি জোর দিচ্ছিলেন যে খ্রীষ্টানদের মাংসিক অস্ত্রশস্ত্র অবলম্বন করা উচিত নয়, যেমন মণ্ডলীকে মিথ্যা শিক্ষা থেকে রক্ষার জন্য ছলনা করা, আড়ম্বরপূর্ণ কথা বলা অথবা জাগতিক কৌশলাদি প্রয়োগ করা। [সাপ্তাহিক বাইবেল পাঠ; rs পৃ. ২৭১ অনু. ৩ দেখুন।]
৭. ফিলিপীতে তার মণ্ডলী গঠনের মাত্র কয়েক মাস পরে পৌল ফিলিপীয়দের উদ্দেশে পত্রটি লিখেছিলেন আর এটিতে গুরুতর সমস্যাগুলির বিষয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল যা তাদের মধ্যে উৎপন্ন হয়েছিল। [si পৃ. ২২৪ অনু. ৩]
৮. ১ তীমথিয় ৩:১৬ পদে যেমন উল্লেখ করা আছে, যীশু তাঁর পুনরুত্থানে আত্মিক জীবনের দ্বারা পুরস্কৃত হয়ে ‘আত্মাতে ধার্ম্মিক প্রতিপন্ন হইয়াছিলেন’; আর এটি যীশু যে সম্পূর্ণ ধার্মিক এবং আরও উচ্চীকৃত পদের যোগ্য ছিলেন এই বিষয়ে ঈশ্বরের ঘোষণাকে বুঝিয়েছিল। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯০ ১/১৫ পৃ. ১৩ অনু. ১২ দেখুন।]
৯. ফিলিপীয় ১:২৩ পদে উল্লেখিত “প্রস্থান” কথাটি স্পষ্টতই মৃত্যুর পরমুহূর্তেই পৌলের খ্রীষ্টের সাথে মিলিত হওয়ার প্রত্যাশাকে নির্দেশ করে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w-BE৯৫ ৩/১ পৃ. ৩০ অনু. ৪ দেখুন।]
১০. রোমে তার প্রথম কারাবরণ থেকে মুক্ত হওয়া ও সেখানে তার অন্তিম কারাবরণের মধ্যবর্তী সময়কালে পৌল ১ম তীমথিয় পত্রটি লিখেছিলেন। [si পৃ. ২৩৪ অনু. ২]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন:
১১. কিভাবে করিন্থে কিছুজন যখন তারা খ্রীষ্টের মৃত্যু স্মরণার্থক উদ্যাপন করার জন্য একত্রে এসেছিলেন, “অযোগ্যরূপে” প্রতীকে অংশ নিয়েছিলেন? (১ করি. ১১:২৭) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯০ ২/১৫ পৃ. ১৯ অনু. ১৭ দেখুন।]
১২. কার উপস্থিতি করিন্থীয় মণ্ডলীর মঙ্গলের পক্ষে বিপদজনক হয়ে উঠেছিল, যা পৌলকে করিন্থের উদ্দেশে তার দ্বিতীয় পত্রটি লিখতে অনুপ্রাণিত করেছিল? [si পৃ. ২১৪ অনু. ২]
১৩. কেন একজন খ্রীষ্টানের অপরাধ স্বীকার করার জন্য ইচ্ছুক হওয়া উচিত এমনকি যদিও তিনি মনে করেন যে তিনি অন্যায় কিছু করেননি? [w-BE৯৬ ৯/১৫ পৃ. ২২ অনু. ৪, ৭]
১৪. ইফিষীয়দের উদ্দেশে পৌলের পত্রে “নিগূঢ়তত্ত্ব” এর কোন্ গুরুত্বপূর্ণ দিকটি স্পষ্ট করা হয়? (ইফি. ৩:৪-৬) [si পৃ. ২২৩ অনু. ১৮]
১৫. ঈশ্বরের বাক্য ব্যবহারের ক্ষেত্রে, কিভাবে পৌল আজকের দিনের খ্রীষ্টীয় পরিচারকদের জন্য এক অত্যুৎকৃষ্ট উদাহরণ প্রদান করেন? [si পৃ. ২১৭ অনু. ১৯]
১৬. প্রেরিত পৌল কী বোঝাতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন যে ব্যবস্থা “অপরাধের কারণ তাহা যোগ করা হইয়াছিল”? (গালা. ৩:১৯) [সাপ্তাহিক বাইবেল পাঠ; uw পৃ. ১৪৭ অনু. ৩-৪ দেখুন।]
১৭. ফিলিপীয় ১:৩-৭ পদে কোন্ কারণগুলির জন্য পৌল ভাইদের প্রশংসা করেন আর তাদের উদাহরণ থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি? [si পৃ. ২২৫ অনু. ১২]
১৮. কেন সকল খ্রীষ্টীয় পরিচারকদের কলসীয় ৪:৬ পদে বর্ণিত উপদেশ অনুসরণ করা উচিত? [si পৃ. ২২৮ অনু. ১৩]
১৯. প্রেরিত পৌল কী বোঝাতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন যে তিনি চান যেন নারীগণ ‘সুবুদ্ধিভাবে আপনাদিগকে ভূষিতা করে’? (১ তীম. ২:৯) [সাপ্তাহিক বাইবেল পাঠ; g৯০ ৬/২২ পৃ. ১৯ অনু. ২ দেখুন।]
২০. ১ তীমথিয় ৬:৪ পদে “বাগ্যুদ্ধের” সাথে সম্পর্কযুক্ত পৌলের সাবধানবাণীর প্রতি কেন খ্রীষ্টানদের মনোযোগ দেওয়া উচিত? [si পৃ. ২৩৬ অনু. ১৫]
প্রয়োজনীয় শব্দ বা শব্দসমষ্টির দ্বারা নিম্নোক্ত বাক্যগুলি সম্পূর্ণ করুন:
২১. ____________________ দ্বিতীয় করিন্থীয় পত্রটি লেখা হয়েছিল এবং সম্ভবত ____________________ সেটি অর্পণ করেছিলেন। [si পৃ. ২১৪ অনু. ২]
২২. ____________________ সম্বন্ধে আমাদের বোধগম্যতাকে বৃদ্ধি করার জন্য করিন্থীয়দের উদ্দেশে লেখা পৌলের প্রথম পত্রটি সবচেয়ে বেশি উপকারী, যার থেকে এটি অনেক উদ্ধৃতি করে। [si পৃ. ২১৩ অনু. ২৩]
২৩. গালাতীয়দের উদ্দেশে তার পত্রে, পৌল প্রমাণ করেন যে ন্যায্যতা প্রতিপন্ন হয় খ্রীষ্ট যীশুতে ____________________ দ্বারা ____________________ কার্যের দ্বারা নয় আর তাই খ্রীষ্টানদের জন্য ____________________ অপ্রয়োজনীয়। [si পৃ. ২১৮ অনু. ৬]
২৪. থিষলনীকীয়দের উদ্দেশে তার প্রথম পত্রে, পৌল চার বার যীশু খ্রীষ্টের ____________________ বিষয়ে উল্লেখ করেছিলেন স্পষ্টতই এই কারণে যে মণ্ডলী এই শিক্ষার প্রতি আগ্রহী ছিল। [si পৃ. ২৩১ অনু. ১৫]
২৫. ____________________ সালে ____________________ থাকার সময় ____________________ থিষলনীকীয়দের উদ্দেশে দ্বিতীয় পত্রটি লিখেছিলেন। [si পৃ. ২৩২ অনু. ৪]
নিম্নলিখিত উক্তিগুলি থেকে সঠিক উত্তর বেছে নিন:
২৬. পরিচর্যার মাধ্যমে জীবনধারণ করা সম্বন্ধীয় তার অধিকারের বিষয়ে আলোচনা করার সময়, পৌল (তালমুড; মিশ্না; মোশির ব্যবস্থার) প্রতি নির্দেশ করেন, যেটি জানায় যে কর্মরত পশুদের মুখে জালতি বাঁধা উচিত নয় এবং তাই (লেবীয়েরা; নেথিনিম; হারোণের যাজকীয় পরিবার) মন্দিরের পরিচর্যার সময় বেদী থেকে তাদের অংশটি লাভ করার অধিকারী ছিলেন। [si পৃ. ২১৩ অনু. ২৪]
২৭. গালাতীয়দের উদ্দেশে পৌলের পত্রটি যিহোবার নারীকে (পার্থিব যিরূশালেম; ঊর্ধ্বস্থ যিরূশালেম; নতুন যিরূশালেম) হিসাবে শনাক্ত করে যিশাইয় ৫৪:১-৬ পদের অর্থ প্রকাশ করে। (গালা. ৪:২১-২৬) [si পৃ. ২১৯ অনু. ১৬]
২৮. ইফিষীয় ১:১০ পদে “হিতসঙ্কল্প” কথাটি (মোশীহ রাজ্যকে; পরিচালক গোষ্ঠীকে; তাঁর গৃহের বিষয়গুলি পরিচালনা করার জন্য ঈশ্বরের পথকে) নির্দেশ করে। [si পৃ. ২২১ অনু. ৮]
২৯. ২ থিষলনীকীয় ২:৩ পদে উল্লেখিত ‘সেই পাপ-পুরুষ’ হিসাবে (যিহূদীবাদীদের; খ্রীষ্টীয় জগতের পাদ্রি শ্রেণীকে; মহতী বাবিলকে) শনাক্ত করা যেতে পারে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯০ ১/১৫ পৃ. ১৮ অনু. ১১ দেখুন।]
৩০. ১ করি. ১২:৩১ পদে “উৎকৃষ্ট এক পথ” (সত্যের; প্রেমের; আধ্যাত্মিক দানে পরিপূর্ণ জীবনের) পথকে নির্দেশ করে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯২ ৭/১৫ পৃ. ২৭ অনু. ৩ দেখুন।]
নিম্নলিখিত শাস্ত্রতালিকার সঙ্গে বাক্যগুলি মেলান:
১ করি. ১০:১১, ১২; ২ করি. ৪:৭; ২ করি. ৮:১৪; ফিলি. ৪:৬, ৭; ২ থিষল. ১:৮, ৯, ১২
৩১. যখন একজন ব্যক্তি খ্রীষ্টীয় পরিচর্যাকে তার জীবনের প্রথম স্থানে রাখেন, তখন তিনি ঈশ্বর-দত্ত ক্ষমতা অভিজ্ঞতা করেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯০ ৩/১ পৃ. ২৯ অনু. ৫ দেখুন।]
৩২. মোশির নেতৃত্বাধীন ইস্রায়েলীয়দের সতর্কতামূলক উদাহরণের প্রতি আমাদের মনোযোগ দেওয়া এবং আত্ম-নির্ভরতা এড়িয়ে চলা উচিত। [si পৃ. ২১৩ অনু. ২৩]
৩৩. সমৃদ্ধশালী খ্রীষ্টানদের কাছ থেকে উদার দান যারা প্রতিকূল পরিস্থিতিতে রয়েছেন তাদের প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারে, অন্যদিকে দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের উদ্যোগ এবং ধৈর্য সেই দানকারীদের জন্য আনন্দ ও উৎসাহের উৎস হতে পারে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w-BE৯৩ ১২/১ পৃ. ২৭ অনু. ২০ দেখুন।]
৩৪. আমরা সুসমাচার প্রচারে অবশ্যই ধীর গতিসম্পন্ন হব না, কারণ বাইবেল অনুসারে, আজকের দিনে জীবিত সমস্ত লোকেরা যারা এই দুষ্ট বিধিব্যস্থার শেষ পর্যন্ত জীবনধারণ করবেন আর যারা সত্য উপাসনার শত্রু বলে বিচারিত হবেন তারা অনন্ত ধ্বংস ভোগ করবেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৯ ৫/১ পৃ. ১৯ অনু. ৪]
৩৫. সবচেয়ে কষ্টকর পরিস্থিতির মাঝেও যিহোবা শান্তি ও স্থিরতা দান করেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৮ ১১/১ পৃ. ৩০ অনু. ১৯-২০ দেখুন।]