ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/৯৭ পৃষ্ঠা ২
  • অক্টোবর মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অক্টোবর মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অক্টোবর ৬ থেকে যে সপ্তাহ শুরু
  • অক্টোবর ১৩ থেকে যে সপ্তাহ শুরু
  • অক্টোবর ২০ থেকে যে সপ্তাহ শুরু
  • অক্টোবর ২৭ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/৯৭ পৃষ্ঠা ২

অক্টোবর মাসের পরিচর্যা সভাগুলি

টীকা: আগত মাসগুলিতে প্রত্যেক সপ্তাহের জন্য আমাদের রাজ্যের পরিচর্যা একটি পরিচর্যা সভার তালিকা করবে কিন্তু “ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলনে যোগদানের এবং তারপর, পরের সপ্তাহে পরিচর্যা সভায় ৩০-মিনিটের কার্যক্রমের মুখ্য বিষয়গুলি পুনরালোচনা করার জন্য মণ্ডলীগুলিকে হয়ত প্রয়োজনীয় রদবদল করতে হতে পারে। প্রত্যেক দিনের জেলা সম্মেলন কার্যক্রম পুনরালোচনা করার জন্য আগে থেকে দুই অথবা তিনজন যোগ্য ভাইকে নিযুক্ত করা উচিত যারা উল্লেখযোগ্য বিষয়গুলির প্রতি আলোকপাত করতে সমর্থ হবেন। উত্তমভাবে প্রস্তুত করা এই পুনরালোচনাটি ব্যক্তিগত প্রয়োগ এবং ক্ষেত্রে ব্যবহারের জন্য মুখ্য বিষয়গুলিকে মনে রাখতে মণ্ডলীকে সাহায্য করবে। শ্রোতাদের কাছ থেকে মন্তব্যগুলি এবং বর্ণিত অভিজ্ঞতাগুলি সংক্ষিপ্ত এবং যথোচিত হওয়া উচিত।

অক্টোবর ৬ থেকে যে সপ্তাহ শুরু

গান ৩৯

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী।

১৫ মি: “সমস্ত লোকেরা কি কখনও একে অপরকে প্রেম করবে?” প্রশ্নোত্তর। রাজ্য সংবাদ নং. ৩৫ এর বৈশিষ্ট্যগুলি পুনরালোচনা করুন। এই বিষয়বস্তুটি থেকে কেন এলাকার লোকেরা উপকৃত হবে তার কারণগুলি উল্লেখ করুন। এটির বিতরণে এখন পূর্ণভাবে অংশ নেওয়ার জন্য ও যেখানে আগ্রহ দেখা গেছে সেখানে ফিরে যাওয়ার বিষয়ে অধ্যবসায়ী হতে পরিকল্পনা করার প্রয়োজনীয়তার উপর জোর দিন।

২০ মি: “রাজ্য সংবাদ নং. ৩৫ ব্যাপকভাবে বিতরণ করুন।” পরিচর্যা অধ্যক্ষের দ্বারা প্রারম্ভিক বক্তৃতা। প্রশ্নোত্তরের মাধ্যমে অনুচ্ছেদ ৫-৮ আলোচনা। বিস্তারিত কাজের জন্য গৃহীত স্থানীয় ব্যবস্থাদির পুনরালোচনা করুন। যাতে করে যতটা সম্ভব বেশি এলাকা সম্পূর্ণ করা যায় সেই বিষয়ে নিশ্চিত হওয়ার উপায়গুলি সম্বন্ধে আলোচনা করুন। বাস স্টপে, ক্ষুদ্র ব্যবসায়ী এলাকায়, গাড়ি রাখার এলাকাগুলিতে এবং অন্যত্র লোকেদের কাছে সাক্ষ্যদানের সময়ে প্রকাশকেরা রাজ্য সংবাদ নং. ৩৫ ব্যবহার করতে পারেন। নতুনদের, যারা প্রচার কাজ আরম্ভ করতে চায় কিভাবে সাহায্য করা যেতে পারে সেই বিষয়ে প্রস্তাবনাদি দিন। ১৯৯৫ সালের এপ্রিল মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ১১ অনুচ্ছেদ থেকে তথ্য অন্তর্ভুক্ত করুন। কিছু এলাকায় রাজ্য সংবাদ বিতরণের সময়ে একাকী কাজ করা আর কোন ব্রিফকেস সঙ্গে না রাখা হয়ত সুবিধাজনক হতে পারে। দুই অথবা তিনটি সংক্ষিপ্ত নমুনা প্রদর্শন করুন।

গান ১২৬ এবং সমাপ্তির প্রার্থনা।

অক্টোবর ১৩ থেকে যে সপ্তাহ শুরু

গান ৪১

১২ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট। প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকাগুলির সাম্প্রতিকতম সংখ্যাগুলি থেকে কথা বলার বিষয়গুলি পুনরালোচনা করুন। সকলকে মনে করিয়ে দিন যে সপ্তাহশেষে কাজের সময়ে রাজ্য সংবাদ নং. ৩৫ এর সাথে পত্রিকাগুলি এবং গ্রাহকভুক্তি তুলে ধরা হবে। আমাদের সমস্ত আগ্রহগুলিতে ফিরে যাওয়া উচিত।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

১৮ মি: “উদাসীনতার প্রতি আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান?” দুইজন প্রাচীনের মধ্যে আলোচনা। ১৯৭৪ সালের জুলাই ১৫, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ৪৪৫-৬-এ “কিভাবে আপনি উদাসীনতার বিরুদ্ধে কাজ করতে পারেন” উপশিরোনামের অন্তর্গত বিষয়বস্তুটি থেকে মন্তব্য অন্তর্ভুক্ত করুন।

গান ১৩০ এবং সমাপ্তির প্রার্থনা।

অক্টোবর ২০ থেকে যে সপ্তাহ শুরু

গান ৪২

১৫ মি: স্থানীয় ঘোষণাবলী। ১৯৯৬ সালের বর্ষপুস্তক (ইংরাজি) এর পৃষ্ঠা ৬-৮-এ “বিশ্বব্যাপী রাজ্য সংবাদ বিতরণ” থেকে কিছু অভিজ্ঞতা পুনরালোচনা করুন। গতবারের রাজ্য সংবাদ-টি বিতরণের জন্য প্রকাশকদের ব্যক্তিগত প্রচেষ্টার প্রতি আলোকপাত করুন। রাজ্য সংবাদ নং. ৩৫ বিতরণের কাজে পূর্ণভাবে অংশ নিতে সকলকে উৎসাহিত করুন।

১৫ মি: “আমার কি বাপ্তাইজিত হওয়া উচিত?” অবাপ্তাইজিত সকল প্রকাশকদের বাপ্তিস্মের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে অক্টোবর ১, ১৯৯২, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২০-৩ এর উপর ভিত্তি করে প্রাচীনের দ্বারা উদ্দীপনামূলক বক্তৃতা। প্রকাশক হওয়া ও তারপর অল্প বয়সেই বাপ্তাইজিত হওয়ার জন্য কিভাবে খ্রীষ্টীয় পিতামাতারা তাদের সন্তানদের সাহায্য করতে পারেন তা দেখিয়ে ১৯৯৪ সালের অক্টোবর ১, প্রহরীদুর্গ (ইংরাজি) পৃষ্ঠা ২৬-৩০ থেকে মন্তব্যগুলি অন্তর্ভুক্ত করুন।

১৫ মি: “আপনি কি একজন পূর্ণ সময়ের সাক্ষী?” একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা।

গান ১৩৩ এবং সমাপ্তির প্রার্থনা।

অক্টোবর ২৭ থেকে যে সপ্তাহ শুরু

গান ৪৩

১২ মি: স্থানীয় ঘোষণাবলী। রাজ্য সংবাদ নং. ৩৫ বিতরণের অগ্রগতি সম্পর্কে পুনরালোচনা করুন। উৎসাহজনক অভিজ্ঞতাগুলি বর্ণনা করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। এই পর্যন্ত কতখানি এলাকায় কাজ করা হয়েছে এবং নভেম্বর ১৬-র মধ্যে আরও কতখানি বেশি সম্পূর্ণ করা যেতে পারে তা জানান। রাজ্য সংবাদ এর সরবরাহ একবার নিঃশেষিত হয়ে গেলে, আমরা মাসের বাকি দিনগুলিতে জ্ঞান বইটি অর্পণ করব। রাজ্য সংবাদ এর প্রতি যেখানে উত্তম সাড়া পাওয়া গেছে সেখানে পুনর্সাক্ষাৎগুলি করে অধ্যয়ন আরম্ভ করার লক্ষ্যের উপরে জোর দিন।

১৫ মি: হতাশার মধ্যে কিভাবে আশা খুঁজে পাওয়া যায়। মে ১৫, ১৯৯৭, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ২২-৫ এর উপর ভিত্তি করে একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা।

১৮ মি: আপনার দীপ্তি প্রজ্বলিত হউক। আমাদের পরিচর্যা (ইংরাজি), বই থেকে পৃষ্ঠা ৮৪-৮ এর উপর বক্তৃতা এবং আলোচনা। নিম্নলিখিত প্রশ্নগুলির উপর নির্দিষ্ট মন্তব্যগুলি করার জন্য আগে থেকে প্রকাশকদের প্রস্তুত করার ব্যবস্থা করুন: (১) যিহোবার সাক্ষীরা কেন গৃহ থেকে গৃহে প্রচার করে? (২) প্রথম শতাব্দীতে এই পদ্ধতিটি কতটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল? (৩) আজকের দিনে প্রচার কাজ চালিয়ে যাওয়া কেন একটি জরুরি প্রয়োজনীয়তা? (৪) কোন্‌ পরিস্থিতিগুলি আমাদের জন্য নিয়মিতভাবে অংশগ্রহণ করাকে কঠিন করে তুলতে পারে? (৫) অধ্যবসায়ী হওয়ার জন্য আমরা কিভাবে সাহায্য পেতে পারি? (৬) আমাদের দীপ্তিকে প্রজ্বলিত করার দ্বারা কিভাবে আমরা আশীর্বাদপ্রাপ্ত হয়েছি? (৭) লোকেদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আরও সফল হওয়ার জন্য আমরা কী করতে পারি? তিন অথবা চারজন প্রকাশক দ্বারা বর্ণিত উৎসাহজনক অভিজ্ঞতাগুলি উপস্থিত করুন যা তারা দোকানে দোকানে কাজ করার সময়ে অথবা রাস্তায় সাক্ষ্যদান করার সময়ে উপভোগ করেছেন।

গান ১৩৬ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার