উদাসীনতার প্রতি আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান?
১ উদাসীনতা হল অনুভূতি বা আবেগের অভাব, আগ্রহ অথবা চিন্তার অনুপস্থিতি। এটি হল একটি অন্যতম অতি সাধারণ এবং অতি কঠিন মনোভাব, পরিচর্যায় আমরা যেটির সম্মুখীন হয়ে থাকি। আপনি এটির প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখান? এটি কি আপনার পরিচর্যায় আপনাকে ধীর গতি করে দেওয়ার কারণস্বরূপ হয়েছে? কিভাবে আপনি এটিকে অতিক্রম করতে পারেন যাতে করে রাজ্য সংবাদ নিয়ে লোকেদের কাছে পৌঁছানো যায়?
২ প্রথমে, নির্ধারণ করুন যে আপনার এলাকায় লোকেরা কেন উদাসীন। এটি কি এইজন্য যে তারা তাদের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দ্বারা নিরাশাগ্রস্ত? তারা কি মনে করে, যে সমস্যাগুলির সম্মুখীন তারা হচ্ছে তার থেকে বেরিয়ে আসার কোন পথ নেই? উত্তম কিছু বিষয় সম্বন্ধীয় প্রতিজ্ঞাগুলির প্রতি তারা কি সন্দেহপ্রবণ? আধ্যাত্মিক বিষয়গুলি সম্বন্ধে চিন্তা করতে তারা কি অনিচ্ছুক যতক্ষণ পর্যন্ত না তারা তার তাৎক্ষণিক বাস্তব উপকারগুলি দেখতে পায়?
৩ রাজ্যের আশার প্রতি আলোকপাত করুন: এমন কোন সমস্যা নেই যা রাজ্য সমাধান করবে না। তাই যখন আমরা তা করতে পারি, মুখ্য শাস্ত্রীয় মন্তব্যগুলি উল্লেখ করে আমাদের রাজ্যের প্রতিজ্ঞাগুলি সম্বন্ধে কথা বলা উচিত, এমনকি যদি বাইবেলের কোন পদ দেখানো সম্ভব অথবা ব্যবহারিক নাও হয়। (ইব্রীয় ৪:১২) কিন্তু, কিভাবে আমরা সেই সম্বন্ধে কথোপকথন করতে পারি?
৪ লোকেদের আমাদের সাক্ষাতের উদ্দেশ্য বোঝা প্রয়োজন। তাদের উপলব্ধি করা প্রয়োজন যে আমরা প্রতিবেশীদের প্রতি প্রেম এবং সমাজের জন্য চিন্তাবশত তাদের কাছে এসেছি। আমরা এইধরনের একটি সুচিন্তিত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি যেমন, “[কোন একটি সমস্যা যা সমাজকে প্রভাবিত করছে] এর সমাধান কী হতে পারে বলে আপনি মনে করেন?” যদি একটি উপস্থাপনা কাজ না করে, তাহলে আরেকটির চেষ্টা করুন।
৫ খুবই সমৃদ্ধশালী একটি এলাকায় যেখানে গৃহকর্তারা রাজ্যের বার্তার প্রতি উদাসীন ছিলেন, সেখানে প্রকাশকেরা অন্য একটি ভূমিকা খুঁজে নেওয়ার প্রচেষ্টা করেছিলেন যা আগ্রহ জাগিয়ে তুলবে। জ্ঞান বইটি উপস্থাপন করার সময়ে, এক দম্পতি এই ভূমিকাটি চেষ্টা করেছিলেন: “আপনি কি মনে করেন যে আজকের জগতে সাফল্যের জন্য এক উত্তম শিক্ষা গুরুত্বপূর্ণ? আপনি কি একমত যে সুসামঞ্জস্যপূর্ণ ব্যাপক শিক্ষা বাইবেলের জ্ঞানকে অন্তর্ভুক্ত করবে?” একটি বিকালে তারা তিনটি বই অর্পণ করেছিলেন আর সেগুলির একটি একজন মহিলার কাছে অর্পণ করা হয়েছিল যিনি পরে জানিয়েছিলেন যে তিনি জ্ঞান বইটি সম্পূর্ণ পড়েছেন এবং একটি বাইবেল অধ্যয়ন করতে সম্মত।
৬ যখন আপনি উদাসীনতার সম্মুখীন হন, ভিন্ন ভিন্ন উপস্থাপনা ব্যবহার করার চেষ্টা করুন, চিন্তা-উদ্রেককারী প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন এবং ঈশ্বরের বাক্যের ক্ষমতাকে ব্যবহার করুন। ফলে আপনি হয়ত আমাদের অপূর্ব রাজ্যের আশাকে সাদরে গ্রহণ করার জন্য অন্যদের সাহায্য করতে সক্ষম হতে পারেন।