নতুন ব্রোশার এবং এর ক্যাসেট ব্যবহার করার মাধ্যমে ঈশ্বরের চাহিদাগুলি জানতে অন্যদের সাহায্য করুন
১ “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলন চলাকালীন, উল্লেখযোগ্য একটি ক্ষেত্র ছিল ঈশ্বরের চাহিদাগুলি জানতে অন্যদের সাহায্য করা। ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটি প্রকাশিত হওয়ার পর, একটি বক্তৃতা ব্রোশারটি ব্যবহার করে একটি বাইবেল অধ্যয়ন পরিচালনার মাধ্যমে, ঈশ্বরকে সেবা করার অত্যাবশ্যকীয় চাহিদাগুলি জানতে অন্যদের সাহায্য করার জন্য ব্রোশারের ব্যবহার সম্বন্ধে উল্লেখ করেছিল। এই ব্রোশারটিতে ১৩টি দুই-পৃষ্ঠার পাঠ এবং তিনটি এক-পৃষ্ঠার পাঠ রয়েছে যেগুলি, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য প্রয়োজনীয় চাহিদাগুলি বুঝতে, অপেক্ষাকৃত স্বল্প সময়ে গৃহকর্তাকে সাহায্য করে। সেই বক্তৃতা এবং তার নমুনাগুলি, এই প্রকাশনা ব্যবহার করে একটি বাইবেল অধ্যয়ন শুরু করা কতটা সহজ হতে পারে তা দেখিয়েছিল।
২ তারপর এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছিল: “কী হবে যদি একজন আগ্রহী ব্যক্তি পড়তে না পারেন?” এই ক্ষেত্রে, একটি অডিও ক্যাসেট প্রকাশ করা হয়েছিল এই বিষয়টি ঘোষণা করে “আমরা ঘোষণা করতে আনন্দিত যে সোসাইটি নতুন ব্রোশারটিকে অডিও ক্যাসেটে প্রাপ্তিসাধ্য করছে।” এই ক্যাসেটটি এখন ১০টি ভারতীয় ভাষায় পাওয়া যাচ্ছে, তাই প্রচুর চিত্রসহ ব্রোশারটি এবং এর অডিও ক্যাসেট দ্বারা অনেক আগ্রহী ব্যক্তি যারা পড়তে পারেন না, তাদের সাথে অধ্যয়ন শুরু করতে আমাদের সমর্থ হওয়া উচিত। (১ তীম. ২:৩, ৪) এছাড়াও, এই ব্রোশার-ক্যাসেট সমন্বয়টি অল্পবয়স্কেরা যারা হয়ত এখনও ভালভাবে পড়তে পারে না তাদের সাথে অধ্যয়ন পরিচালনা করতেও ব্যবহার করা যেতে পারে। কিভাবে ফলপ্রসূভাবে এটি করা যেতে পারে?
৩ আসুন ধরে নিই যে প্রকাশক গৃহকর্তার বাসভবনে এক পুনর্সাক্ষাতে এসেছেন। একটি ক্যাসেট প্লেয়ার এবং স্থানীয় ভাষায় চান ব্রোশারের একটি অডিও ক্যাসেট ব্যবহার করে তিনি, গৃহকর্তা যিনি পড়তে পারেন না তার কাছে, ঈশ্বরের চাহিদাগুলি কী তা জানতে কিভাবে ক্যাসেট এবং চান ব্রোশারটি একটি অধ্যয়ন পরিচালনার জন্য ব্যবহৃত হতে চলেছে তা প্রদর্শন করেন।
৪ প্রথমে টেপ রেকর্ডারটি চালান। গৃহকর্তা যখন টেপ শুনতে শুরু করেন, তখন আমরা প্রথম পাঠের প্রথম অনুচ্ছেদে আসি, যেটি বলে ঈশ্বরের কাছ থেকে আমরা যে বহুমূল্য উপহারটি পেয়েছি তা হল বাইবেল। টেপ রেকর্ডারটি বন্ধ করুন এবং গৃহকর্তাকে তৃতীয় পৃষ্ঠার চিত্রটি দেখান ও প্রাচীন হস্তলিখিত পাণ্ডুলিপি থেকে বাইবেলের প্রতিলিপি সম্বন্ধে এটি কিভাবে ব্যাখ্যা করে এবং কতটা যত্নের সাথে তা করা হয়েছে তার উপর মন্তব্য করুন। আপনি যখন পরবর্তী পাঠে অগ্রসর হন, অনুচ্ছেদ ছয় দেখায় যে তাঁর সৃষ্টি এবং তাঁর বাক্য থেকে আমরা ঈশ্বরকে জানতে পারি। আবার, টেপ রেকর্ডারটি বন্ধ করার পর, চার ও পাঁচ পৃষ্ঠার সুন্দর চিত্রগুলির প্রতি গৃহকর্তার মনোযোগ আকর্ষণ করান এবং যিহোবার সৃষ্টিশীল কর্মদক্ষতার প্রতি আলোকপাত করে, সেগুলির উপর মন্তব্য করার জন্য তাকে আমন্ত্রণ জানান। ছয় অনুচ্ছেদ থেকেই, বাইবেল খুলে রেখে দেখান। এইভাবে, গৃহকর্তার উপর প্রভাব বিস্তার করুন যে তাঁর সৃষ্টিশীল কাজ এবং তাঁর বাক্য থেকে, আমরা ঈশ্বরের অস্তিস্ত্ব সম্বন্ধে জানতে পারি। অন্য পাঠগুলির জন্য একই পদ্ধতি অনুসরণ করুন।
৫ চিত্রগুলির প্রতি মনোযোগ আকর্ষণ করানোর জন্য, যখনই প্রয়োজন টেপ রেকর্ডারটি বন্ধ করতে সতর্ক থাকুন। প্রতিটি পাঠের পর, পুনরালোচনার প্রশ্নগুলিতে ফিরে যান (টেপ রেকর্ডারটি বন্ধ করে) এবং গৃহকর্তাকে তার নিজের ভাষায় মন্তব্য করতে দিন। ছাত্রের মনোযোগের পরিধি এবং সামর্থ্যের উপর নির্ভর করে, একটি অধ্যয়নে কমপক্ষে একটি অধ্যায় শেষ করা উচিত হবে। অধ্যয়নে তাড়াহুড়ো করা পরিহার করুন। প্রধান লক্ষ্য হল যিহোবার প্রতি ছাত্রের গভীর উপলব্ধিবোধ গড়ে তুলতে সাহায্য করা। একবার যখন গৃহকর্তা ব্রোশারে ব্যাখ্যাত মূল বিষয়গুলি বুঝতে পারেন, তখন জ্ঞান পুস্তকে নিয়ে যান এবং অধ্যয়নটি চালিয়ে যান।
৬ যখন আপনি একটি অধ্যয়ন শুরু করেন, অবিলম্বে গৃহকর্তাকে স্থানীয় কিংডম হলে, সভাগুলিতে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানান। প্রতি সপ্তাহের জনসাধারণের বক্তৃতার বিষয়বস্তু সম্বন্ধে তাকে অবগত করান এবং যখন জনসাধারণের বক্তৃতার বিষয়টি এমন একটি বিষয়ের উপরে ভিত্তি করে হয় যেটি সম্বন্ধে ছাত্র আগ্রহ দেখিয়েছেন, তখন তাকে উপস্থিত হওয়ার জন্য বিশেষ উৎসাহ প্রদান করুন। যখন তিনি উপস্থিত হন, সভার স্থানের অন্যান্যদের সাথে তাকে পরিচয় করিয়ে দিন। এইভাবে আপনি ছাত্রকে সংগঠনের সাথে মেলামেশা করার জন্য ক্রমশঃ সাহায্য করতে সমর্থ হবেন। একবার যখন তিনি কয়েকটি সভাতে উপস্থিত হন, তার চাপা স্বভাবকে কাটিয়ে উঠতে এবং তার নিজের ভাষায় সংক্ষেপে মন্তব্য করতে সাহায্য করুন। এটি সংঘটিত বিষয়টির সাথে তিনি যে জড়িত তা অনুভব করতে তাকে সাহায্য করবে।
৭ যখন তিনি অগ্রগতি করেন, ছাত্রকে সেইসব মূল্যবান বিষয়গুলি সম্বন্ধে অন্যদের কাছে বলতে উৎসাহিত করুন যা তিনি ব্রোশার ও ক্যাসেট বা জ্ঞান পুস্তকটি থেকে জেনেছেন। কিছু দিন পরে, পরিচর্যায় আমাদের সাথে যোগ দেওয়ার প্রয়োজন সম্বন্ধে তার সাথে আলোচনা করুন এবং তাকে একজন অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার সুযোগের জন্য প্রস্তুত করুন। এই পদক্ষেপগুলি তাকে যথাসময়ে উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের জন্য যোগ্য হতে সাহায্য করবে।
৮ একজন অধ্যবসায়ী এবং বিচক্ষণ শিক্ষক হিসাবে আপনি যিহোবা এবং তাঁর সংগঠনের প্রতি ছাত্রের প্রেম পরিমাপ করতে সমর্থ হবেন। মনে রাখুন যে চান ব্রোশার এবং এর ক্যাসেট তাদের জন্য যৌথ-সহায়ক যাদের পড়ার ক্ষমতা সীমিত। ঈশ্বরের নতুন জগতে অনন্ত জীবন লাভ করতে এইধরনের ব্যক্তিদের সাহায্য করার জন্য এইগুলি উত্তমভাবে ব্যবহার করুন।