কিংডম হল তহবিল
১৯৯৭ সালের জানুয়ারি মাসে আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রকাশিত “আমাদের ঈশ্বরের গৃহকে আমাদের অবহেলা করা উচিত নয়” ইনসার্টের প্রতি সাড়া দেওয়ার জন্য আমরা আপনাদের ধন্যবাদ দিতে চাই। ইনসার্টের ষষ্ঠ পৃষ্ঠায় প্রকাশিত “একটি কিংডম হল নির্মাণের জন্য দান করতে আপনার হৃদয় কি আপনাকে অনুপ্রাণিত করে?,” বাক্সটি পড়ার পরে অনেকের হৃদয় দান পাঠানোর অনুপ্রেরণা বোধ করেছিল বলে মনে হয়, কেননা আমরা জাতীয় কিংডম হল তহবিলে দানের এক আকস্মিক বৃদ্ধি অভিজ্ঞতা করেছিলাম। অনুগ্রহ করে নিশ্চিত হোন যে এই অর্থ সেই মণ্ডলীগুলিকে সহযোগিতা করতে সদ্ব্যবহার করা হচ্ছে যাদের কিংডম হল প্রকল্প হাতে রয়েছে। এই তহবিলে আপনাদের ক্রমাগত সমর্থনের জন্য আমরা সানন্দে প্রতীক্ষা করে আছি।
একই সময়ে, এটি উল্লেখ করা যেতে পারে যে সমস্ত দানকে জাতীয় কিংডম হল তহবিলের জন্য বিশেষভাবে পৃথক করে রাখা উচিত হবে না। সোসাইটি রাজ্য প্রচার কাজ যেমন বিশেষ অগ্রগামীদের সমর্থন, ভ্রমণ অধ্যক্ষদের প্রেরণ এবং জেলা সম্মেলনের ব্যবস্থা সংক্রান্ত প্রয়োজনীয় অগ্রগতিমূলক কাজের অন্য দিকগুলিতে ব্যাপক অর্থ প্রদান করে থাকে। অতএব, ব্যক্তিবিশেষ, মণ্ডলী এবং সীমাগুলি থেকে সাধারণ দানও সাদরে অভ্যর্থিত। এটি সাধারণভাবে “জগদ্ব্যাপী প্রচার কাজের জন্য” চিহ্নিত করা যেতে পারে, যাতে করে তহবিলগুলি সোসাইটির ইচ্ছানুসারে অসংখ্য কাজগুলির যে কোন একটিতে ব্যবহার করা যেতে পারে।
আমরা জানি যে যিহোবার দাসেরা তাদের সময়, শক্তি এবং তহবিলগুলি তাঁর উদ্দেশ্য সম্পাদন করতে উদারভাবে ক্রমাগত দান করবেন। আর, পরিবর্তে যিহোবা উদারভাবে তাদের পরিশোধ করবেন।—মালাখি ৩:১০.