পুরনো বইগুলি ব্যবহার করা
১ জ্ঞানী রাজা শলোমন লিখেছিলেন, “বহুপুস্তক রচনার শেষ হয় না, এবং অধ্যয়নের আধিক্যে শরীরের ক্লান্তি হয়।” (উপ. ১২:১২) মানব প্রজ্ঞা এবং দর্শন অন্তর্ভুক্ত করে এমন বইগুলির ক্ষেত্রে এই উক্তিটি কতই না সত্য। কিন্তু বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসেদের দ্বারা এবং ঈশ্বরের বাক্য বাইবেলে প্রাপ্ত ঐশিক প্রজ্ঞার উপর ভিত্তি করে উৎপাদিত বইগুলি সম্বন্ধে কী? এইগুলির মধ্যে সেই জ্ঞান রয়েছে যা অনন্ত জীবনে পরিচালিত করে।—হিতো. ২:১-৯, ২১, ২২.
২ নির্দিষ্ট কিছু পুরনো বইয়ের প্রতিটির মূল্য কেবলমাত্র ২·৫০ টাকায় কমিয়ে আনা, এই বইগুলি পেতে এবং যে জীবন-প্রদানকারী বার্তা এইগুলি অন্তর্ভুক্ত করে তা লোকেদের হাতে পৌঁছে দিতে এটি সোসাইটির একটি ব্যবস্থা। ভারতের সমস্ত মণ্ডলীগুলিতে, সম্প্রতি এক পরিচর্যা সভায় এই ব্যবস্থা সম্বন্ধে ঘোষণা এবং ব্যাখ্যা করা হয়েছিল। এখানে আমরা এই ধরনের প্রকাশনাগুলির একটি তালিকা সরবরাহ করছি, যাতে করে প্রত্যেক প্রকাশকের সর্বদা একটি সহজলভ্য তালিকা থাকে।
যে প্রকাশনাগুলির প্রতিটি ২·৫০ টাকায় পাওয়া যাচ্ছে
মানুষ কি এখানে ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে এসেছে?—ইংরাজি
সুসমাচার আপনাকে সুখী করে—গুজরাটি
এই জীবনই কি সব কিছু?—ইংরাজি, তেলুগু
“তোমার রাজ্য আইসুক”—সব ভাষায়
মহান শিক্ষকের কাছ থেকে শোনা—মারাঠি
এক নতুন পৃথিবীতে পরিত্রাণ—তামিল, মালায়ালাম
বাইবেল—ঈশ্বরের অথবা মানুষের বাক্য?—ইংরাজি
যে সত্য অনন্ত জীবনে লইয়া যায়—গুজরাটি
“যাহাতে ঈশ্বর মিথ্যা কথনে অসমর্থ”—কান্নাড়া
প্রকৃত শান্তি এবং নিরাপত্তা—কোন্ উৎস থেকে?—তামিল
একমাত্র সত্য ঈশ্বরেরই উপাসনায় একতাবদ্ধ—তামিল, নেপালি, মালায়ালাম, মারাঠি
‘শান্তিরাজের’ অধীনে জগদ্ব্যাপী নিরাপত্তা—ইংরাজি
৩ কিভাবে এই বইগুলি সর্বোত্তমভাবে ব্যবহার করা যেতে পারে? একটি বিষয় যে সম্বন্ধে আমরা আপনাকে পরামর্শ দিই তা হল, এখনই আপনার ব্যক্তিগত পাঠাগারটি দেখুন। উপরে তালিকাবদ্ধ সমস্ত বইগুলি কি আপনার আছে? যদি কোনটি না থাকে, আপনার মণ্ডলীর মাধ্যমে অর্ডার করুন না কেন যাতে করে আপনি আপনার গৃহের পাঠাগারটি পরিপূর্ণ করতে পারেন। ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের অধ্যক্ষগণ পরীক্ষা করে দেখতে পারেন, বিদ্যালয়ের পাঠাগারে এই সমস্ত বইগুলি রয়েছে কি না। যদি না থাকে, বিদ্যালয়ের পাঠাগারে রাখতে তারা কপিগুলি রাখার জন্য অর্ডার করতে পারেন এবং মণ্ডলী এর মূল্য পরিশোধ করতে পারে। এই বইগুলি বিভিন্ন ভাষায় থাকা হয়ত ভাল হতে পারে—এমনকি যে ভাষাগুলি আপনি খুব বেশি ব্যবহার করেন না— আপনার গৃহের পাঠাগারে এবং মণ্ডলীর বিদ্যালয়ের পাঠাগার উভয় স্থানেই। এইগুলি হয়ত তখন ব্যবহারযোগ্য হতে পারে, আপনি যদি ক্ষেত্রে এমন একজনের সাক্ষাৎ পান যে সেই ভাষায় কথা বলে অথবা যদি সেই ভাষা জানে এমন আগ্রহী ব্যক্তিরা সভাগুলিতে উপস্থিত হতে শুরু করে। স্মরণে রাখুন, এই বইগুলির কোনটিই আর কখনও পুনর্মুদ্রণ করার পরিকল্পনা আমাদের নেই—একবার আমাদের বর্তমানের মজুত শেষ হয়ে গেলে, আপনি হয়ত আর কখনও নতুন কপিগুলি পুনরায় পাবেন না!
৪ এছাড়াও, আপনি যখনই পরিচর্যায় অংশগ্রহণ করেন, এই প্রকাশনাগুলির কয়েকটি সাথে রাখতে আমরা আপনাকে উৎসাহিত করি। মনে রাখুন যে এইগুলি সারা বছরের যে কোন সময়ে ২·৫০ টাকার বিশেষ মূল্যে অর্পণ করা যেতে পারে, কেবলমাত্র বিশেষ অর্পণ অভিযানগুলিতেই নয়। আর এইগুলি একটি সেট হিসাবে অর্পিত হতে পারে—উদাহরণস্বরূপ, আপনি একটি বই উপস্থাপন করতে পারেন এবং তারপর চারটি একত্রে ১০·০০ টাকা মূল্যে অর্পণ করতে পারেন। এই বইগুলির কয়েকটি যেমন, ক্রমবিবর্তন (ইংরাজি) এবং এই জীবনই কি? (ইংরাজি) নামক বইগুলি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে বিশেষ তথ্য প্রদান করে এবং একজন গৃহকর্তা যদি সেই বিষয়টি উত্থাপন করে তবে উপকারজনকভাবে ব্যবহার করা যেতে পারে।
৫ উত্তম-মজুতকৃত ঐশিক পাঠাগার একটি মূল্যবান সম্পদ, এটি পুরনো বইগুলি দেখার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক জ্ঞানকে গভীরতর করতে সক্ষম করে, যেগুলিতে কখনও কখনও একটি নির্দিষ্ট বিষয়ের উপর অধিক বিস্তারিত তথ্য পাওয়া যায়। তদুপরি, পরিচর্যায় অংশগ্রহণের সময়, গৃহকর্তার মনোযোগ আকর্ষণ করতে সঠিক বইটি থাকা হয়ত একটি উত্তম কথোপকথন এবং তারপর একটি বাইবেল অধ্যয়নে পরিচালনা করতে পারে যা সেই ব্যক্তিকে জীবনের পথে আকর্ষিত করবে। তাই, আমরা আপনাকে উপরে-তালিকাবদ্ধ বইগুলির পর্যাপ্ত সরবরাহের জন্য আপনার মণ্ডলীর মাধ্যমে অর্ডার করতে এবং সেইগুলি আপনার ব্যক্তিগত অধ্যয়ন এবং ক্ষেত্র উভয় স্থানেই উত্তমভাবে ব্যবহার করতে উৎসাহিত করি।—হিতো. ২:১০, ১১.