জুন মাসের পরিচর্যা সভাগুলি
জুন ২ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৮১ (১৭)
৮ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্য্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী। দেশের এবং স্থানীয় মণ্ডলীর জন্য ফেব্রুয়ারি মাসের ক্ষেত্র পরিচর্যার রিপোর্ট সম্বন্ধে মন্তব্য করুন।
১৫ মি: “আপনার যথাসাধ্য করুন।” প্রশ্নোত্তর।—এছাড়াও, এপ্রিল ১৫, ১৯৯৩, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২৮-৩০ দেখুন।
২২ মি: “ঈশ্বরের কাছ থেকে আগত জ্ঞান অনেক প্রশ্নের উত্তর দেয়।” দুই অথবা তিনজন প্রকাশকদের সাথে, যার অন্তর্ভুক্ত একজন যুবক, সভাপতি প্রবন্ধটি আলোচনা করেন। জ্ঞান বইটি কেন প্রশ্নগুলির উত্তর দিতে আমাদের সাহায্য করার ক্ষেত্রে এত কার্যকারী তার উপর জোর দিয়ে ১ অনুচ্ছেদের উপর মন্তব্য করুন। একটি অভ্যাস পর্ব প্রদর্শন করুন আর প্রত্যেকটি উপস্থাপনার পর উন্নতির বিষয় সম্বন্ধে বলুন।
গান ২০০ (২৩) এবং সমাপ্তির প্রার্থনা।
জুন ৯ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৮৯ (৪)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট।
১৫ মি: বর্ষাকালীন অনুস্মারকগুলি। বক্তৃতা এবং শ্রোতাদের সাথে আলোচনা। দেশের অনেক স্থানে প্রচণ্ড বর্ষা প্রায়ই স্বাভাবিক জীবনকে ব্যাহত করে। কিভাবে আমরা বিষয়গুলিকে সংগঠিত করতে পারি যাতে করে ঐশিক কাজগুলি উপেক্ষিত না হয়? নিম্নোক্ত বিষয়গুলিকে আলোচনা করুন: (১) সভাগুলিতে নিয়মিত উপস্থিতি বজায় রাখা। (২) যদি পরে আবহাওয়া খারাপ হয় এইরূপ ভেবে মাসের প্রথম থেকেই শুরু করে, পরিচর্যায় নিয়মিত অংশ নেওয়ার ব্যবস্থা করা। (৩) ব্যবহারিক বর্ষাতি এবং একটি উপযুক্ত ব্যাগ থাকা প্রয়োজন যেটি আমাদের বাইবেল, সাহিত্যাদি এবং পত্রিকাগুলিকে বৃষ্টি থেকে রক্ষা করে। (৪) যদি সম্ভব হয়, উপযুক্ত এলাকা নির্বাচন করা, যেমন সেই বহুতল অট্টালিকাগুলি অথবা সেই এলাকাগুলি যেগুলি প্লাবিত হয় না। (৫) জনসাধারণের সেই স্থানগুলিকে খুঁজে বের করা প্রয়োজন যেগুলি রীতিবহির্ভূত সাক্ষ্যদানের জন্য কিছুটা আশ্রয় দান করে। (৬) প্রাচীনদের মণ্ডলীর কাজকর্মগুলিকে সুসংগঠিত করে রাখা প্রয়োজন যাতে করে কাজের রিপোর্টের ক্ষেত্রে কোনরকম বিচ্যুতি না থাকে।
২০ মি: অন্যদের শিক্ষাদান করা—এক জরুরি প্রয়োজন। একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা। ১৯৯৭ সালের বর্ষপুস্তক (ইংরাজি) এর ৩৩ পৃষ্ঠায় ১৯৯৬ সালের পৃথিবীব্যাপী পরিচর্যা রিপোর্টটি পুনরালোচনা করুন। যেখানেই তাদের পাওয়া যেতে পারে লোকেদের কাছে সাক্ষ্যদানের জন্য ঐকান্তিক প্রচেষ্টা ফল উৎপাদন করছে। বর্তমানে জরুরি প্রয়োজনটি হল অর্পণগুলিকে অনুসরণ করা এবং লোকেদের সত্য সম্বন্ধে শিক্ষা দেওয়া। জনসাধারণের স্থানগুলিতে যখন আমরা তাদের সাথে যোগাযোগ করি, কৌশলে তাদের নাম এবং ঠিকানার জন্য অনুরোধ করুন যাতে করে একটি পুনর্সাক্ষাৎ করা যেতে পারে। কেবল রাজ্যের বীজ রোপণ করার চাইতে আমাদের আরও বেশি কিছু করা প্রয়োজন; আমাদের অবশ্যই এতে জলও দিতে হবে। (১ করি. ৩:৬-৮) যখন উত্তম ভূমিতে বীজ বপন করা হয়, তখন উত্তম শিক্ষা একজন ব্যক্তিকে এর অর্থ বুঝতে সাহায্য করতে পারে। (মথি ১৩:২৩) এই শিক্ষাদানের কাজে যতটা সম্ভব পূর্ণভাবে এবং দক্ষতার সাথে আমাদের অংশগ্রহণ করা উচিত। (ইব্রীয় ৫:১২ক) ১৯৯৬ সালের আমাদের রাজ্যের পরিচর্য্যা-র ইনসার্টের পৃষ্ঠা ২৫-৬ থেকে বিষয়গুলি একত্র করুন। চান ব্রোশার কিংবা জ্ঞান বইটি দিয়ে অধ্যয়ন শুরু করার প্রচেষ্টার উপর জোর দিন।
গান ২০৪ (২৫) এবং সমাপ্তির প্রার্থনা।
জুন ১৬ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৯২ (২১)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। সাম্প্রতিক পত্রিকাগুলি থেকে কথা বলার বিষয়গুলি সম্বন্ধে প্রস্তাব করুন।
১৫ মি: স্থানীয় প্রয়োজন।
২০ মি: সত্য অথবা মিথ্যা হিসাবে আপনার ধর্মকে শনাক্ত করা। একজন প্রাচীন ডিসেম্বর ২২, ১৯৮৯, সচেতন থাক! (ইংরাজি), পৃষ্ঠা ১৮ এর উপর ভিত্তি করে দুই অথবা তিনজন যোগ্য প্রকাশকদের সাথে একটি আলোচনা পরিচালনা করেন। আপাতদৃষ্টিতে অনেক অকৃত্রিম লোকেদের সাথে বারংবার সাক্ষাৎ করা হয়ে থাকে। কিন্তু, তারা একটি বাইবেল অধ্যয়ন গ্রহণ করে না। যথার্থ জ্ঞানের সাথে সামঞ্জস্য রেখে কাজ করার প্রয়োজনীয়তার প্রতি তাদের সচেতন করতে সচেতন থাক! পত্রিকাটির এই প্রবন্ধটিতে বিষয়গুলি কিভাবে ব্যবহৃত হতে পারে তা আলোচনা করুন। “কাদের উপাসনা ঈশ্বর গ্রহণ করেন?” নামক জ্ঞান বইয়ের ৫ অধ্যায়টির মুখ্য বিষয়গুলি উল্লেখ করুন। ২০ অনুচ্ছেদটি পড়ুন। একটি অধ্যয়ন গ্রহণ এবং সভাগুলিতে যোগদান করার জন্য সদয়ভাবে এবং কৌশলে তাদের উৎসাহিত করতে এইপ্রকার ব্যক্তিবিশেষদের সাথে পুনর্সাক্ষাৎ করা যেতে পারে।
গান ২০১ (৮) এবং সমাপ্তির প্রার্থনা।
জুন ২৩ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৯৩ (১৮)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী।
১৫ মি: তারা আমাদের সম্বন্ধে কী বলে থাকে? ওয়াচ টাওয়ার পাব্লিকেশন ইনডেক্স ১৯৮৬-১৯৯৫, পৃষ্ঠা ৩৪১-৩ (অথবা ১৯৮৬-৯০ সালের ইনডেক্স এর পৃষ্ঠা ২৬৮-৯)-এ দেওয়া তথ্যের উপর ভিত্তি করে একটি বক্তৃতা। যিহোবার সাক্ষীদের সম্বন্ধে উল্লেখযোগ্য “অন্যদের দ্বারা মন্তব্যগুলি” নির্বাচন করুন—আমাদের আচরণ এবং আমাদের কাজ। আমাদের মধ্যে তারা যা দেখে তার দ্বারা অন্যেরা কিভাবে অনুকূলভাবে প্রভাবিত হয়েছে তা দেখান। ব্যাখ্যা করুন কেন এটির আমাদের সর্বদা নিজেদের সঠিকভাবে আচরণ করতে এবং আমাদের কাজে অধ্যবসায়ী হতে অনুপ্রাণিত করা উচিত। পরিচিত এবং আগ্রহী ব্যক্তি যারা আমাদের সম্বন্ধে আরও বেশি জানতে চায় তাদের সাথে কথা বলার সময়ে এইধরনের অনুকূল মন্তব্যগুলি কিভাবে ব্যবহার করতে হয় তা উল্লেখ করুন।
২০ মি: “পিতামাতারা—আপনাদের সন্তানদের প্রচার করার জন্য প্রশিক্ষণ দিন।” প্রশ্নোত্তর। আমাদের পরিচর্যা (ইংরাজি) নামক বইয়ের ৯৯-১০০ পৃষ্ঠায় “যুবক-যুবতীদের সাহায্য করা” নামক উপশিরোনামের অধীনে নির্দেশনাটি অন্তর্ভুক্ত করুন।
গান ২১১ (২২) এবং সমাপ্তির প্রার্থনা।
জুন ৩০ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৯৭ (৬)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। জুন মাসের ক্ষেত্র পরিচর্যার রিপোর্ট দেওয়ার জন্য সকলকে মনে করিয়ে দিন।
২০ মি: “যুবক-যুবতীরা—তোমাদের আধ্যাত্মিক লক্ষ্যগুলি কী?” দুইজন পিতা একত্রে প্রবন্ধটি আলোচনা করেন। বস্তুগত আগ্রহগুলিকে অনুধাবন করার চাইতে কেন ঐশিক লক্ষ্যগুলিকে স্থাপন করা অত্যাবশ্যক যা আধ্যাত্মিক আশীর্বাদগুলি নিয়ে আসবে, সেটি উপলব্ধি করতে কিভাবে তাদের সন্তানদের সাহায্য করা যায় তারা তা বিবেচনা করেন।—এছাড়াও আমাদের পরিচর্যা বইটির ১১৬-১৮ পৃষ্ঠা দেখুন।
১৫ মি: জুলাই মাসের সাহিত্য অর্পণের জন্য প্রস্তুত হওয়া। একটি অথবা দুটি ব্রোশার বেছে নিন যেটি স্থানীয় এলাকায় ভালভাবে গৃহীত হয়েছে এবং প্রত্যেকটির সম্বন্ধে কিছু উল্লেখযোগ্য বিষয় পুনরালোচনা করুন। সেই উপায়গুলির বিষয়ে প্রস্তাব করুন যেগুলি কোন একটি উপস্থাপনায় একত্রিত করা যেতে পারে। অর্পণগুলির একটি নথি রাখতে সকলকে মনে করিয়ে দিন আর ফিরে যান এবং আগ্রহ গড়ে তুলুন।
গান ১০৯ (২) এবং সমাপ্তির প্রার্থনা।