ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/৯৭ পৃষ্ঠা ৩
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/৯৭ পৃষ্ঠা ৩

ঘোষণাবলী

◼ সাহিত্য অর্পণ

জুন: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি ২০·০০ টাকা মূল্যে। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার প্রচেষ্টার উপর মনোযোগ দিন।

জুলাই এবং আগস্ট: নিম্নের যে কোন ৩২-পৃষ্ঠার ব্রোশার ৬·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে ঐশ্বরিক নামটি চিরকাল থাকবে (ইংরাজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন?, ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরাজি)।

সেপ্টেম্বর: পারিবারিক সুখের রহস্যটি (ইংরাজি) নামক বইটি ২০·০০ টাকা মূল্যে।

◼ সাহিত্যের জন্য সোসাইটি প্রকাশকদের ব্যক্তিগত আবেদনগুলিকে পূর্ণ করে না। সাহিত্যের জন্য মণ্ডলীর মাসিক আবেদন সোসাইটির কাছে পাঠানোর পূর্বে পরিচালক অধ্যক্ষের প্রত্যেক মাসে একটি ঘোষণার জন্য ব্যবস্থা করা উচিত যাতে করে ব্যক্তিগত সাহিত্যাদি পাওয়ার জন্য আগ্রহী সকলে সাহিত্য দেখাশোনার কাজে নিযুক্ত ভাইকে সেবিষয়ে জানাতে পারে। অনুগ্রহ করে কোন্‌ প্রকাশনাগুলি বিশেষ-আবেদনের বিষয় তা মনে রাখুন।

◼ জুলাই মাস থেকে শুরু করে সীমা অধ্যক্ষেরা তাদের পরিদর্শন চলাকালীন “যিহোবার প্রশংসার্থে শিক্ষাকে ব্যবহার করুন” নামক জনসাধারণের বক্তৃতা এবং “দৃশ্যতঃ সংগঠনের সাথে সমতালে চলুন” নামক সমাপ্তি বক্তৃতাটি দেবেন। বৃহস্পতিবারে (অথবা শুক্রবার) তাদের প্রথম পরিচর্যা বক্তৃতাটির শিরোনাম হল: “সাহসী হও এবং প্রচার কর!”

◼ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিয়োজিত কেউ ১লা জুন অথবা তারপরে যত শীঘ্র সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। এটি করা হয়ে গেলে মণ্ডলীতে তা ঘোষণা করুন।

◼ নতুন যে প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে:

যিহোবার সাক্ষীবৃন্দ এবং শিক্ষা​—তামিল, মালায়ালাম

 ১৯৯৫ সালে ইংরাজিতে প্রকাশিত এই ব্রোশারটি, প্রথমবারের জন্য ভারতীয় ভাষাগুলিতে প্রাপ্তিসাধ্য হয়েছে। তাদের সন্তানদের সাথে এটি অধ্যয়ন এবং তাদের সন্তানদের শিক্ষকদের কাছে এটি অর্পণ করার জন্য আমরা সমস্ত পিতামাতাদের উৎসাহিত করি। সন্তানেরা নিজেরা নিয়মিতভাবে এর কপিগুলিকে বিদ্যালয়ে নিয়ে যেতে এবং সেগুলিকে তাদের শিক্ষকদের যতজনের কাছে সম্ভব অর্পণ করতে পারে।

আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত (ইংরাজি) (পুনঃসংশোধিত ১৯৯৭)​—মালায়ালাম

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার