ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/৯৬ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/৯৬ পৃষ্ঠা ৭

ঘোষণাবলী

◼ সাহিত্য অর্পণ

আগস্ট: নিম্নের যে কোন ৩২-পৃষ্ঠার ব্রোশার ৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে ঐশ্বরিক নামটি চিরকাল থাকবে (ইংরাজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরাজি)।

সেপ্টেম্বর: আপনার পারিবারিক জীবন সুখী করা বইটি ২০·০০ টাকা মূল্যে। বিকল্প হিসাবে আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন অথবা জীবন—কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরাজি) বইটি ২৫·০০ টাকা (বড় বই ৪৫·০০ টাকা) মূল্যে অর্পণ করা যেতে পারে। অক্টোবর: প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি। পাক্ষিক সংস্করণের এক বছরের গ্রাহকভুক্তি ৯০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের ও পাক্ষিক সংস্করণের ছয় মাসের জন্য গ্রাহকভুক্তি ৪৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। যদি গ্রাহকভুক্তি প্রত্যাখ্যান করা হয় তাহলে পত্রিকাগুলির একটি করে কপি ৪·০০ টাকা মূল্যে অর্পণ করা উচিত।

নভেম্বর: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি ২০·০০ টাকা মূল্যে। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য রেখে সকল অর্পণ অনুসরণ করার এক বিশেষ প্রচেষ্টা করা হবে।

টীকা: আমরা সকল মণ্ডলীকে পারিবারিক ও অনন্তকাল বইগুলির সদ্ব্যবহার করতে উৎসাহিত করি। প্রকাশকদের উৎসাহিত করা হচ্ছে সারা বছর সর্বদা তাদের সাথে এই বইগুলির কপি রাখতে এবং প্রত্যেকটি উপযুক্ত পরিস্থিতিতে সেগুলি অর্পণ করতে। যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার অভিযানের সাহিত্যগুলির এখনও আবেদন করেনি তারা তাদের পরবর্তী সাহিত্য আবেদন ফর্মে (S-AB-14) যেন তা করে।

◼ ১৯৯৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের সংখ্যা থেকে শুরু করে উর্দু ত্রৈমাসিক সচেতন থাক! জার্মানিতে, চার-রঙে ছাপানো হবে এবং স্থলপথে বা জলপথে ডাকের মাধ্যমে ভারতের মণ্ডলীগুলিতে সরাসরিভাবে পাঠান হবে। যে সমস্ত মণ্ডলীগুলির ইতিমধ্যেই উর্দুতে সচেতন থাক! পত্রিকার জন্য অর্ডার আছে তারা হয়ত একটি বিতরণের অর্ডার ফর্ম (M-229) পাঠিয়ে তাদের অর্ডার বাড়াতে পারে। অন্যান্য মণ্ডলীগুলি হয়ত একই ফর্ম ব্যবহার করে নির্ধারিত অর্ডার পেশ করতে পারে। উর্দুতে মাসিক প্রহরীদুর্গ ভারতেই নিয়মিত ছাপান হবে।

◼ প্রতিটি মণ্ডলী তিনটি সাহিত্য তালিকা ফর্ম (S-AB-18) পাবে। মণ্ডলীর সচিব, সাহিত্য তত্ত্বাবধায়কের সাথে আগস্টের প্রথম দিকে দেখা করবেন ও দিন ঠিক করবেন যাতে করে মাসের শেষে মণ্ডলীতে মজুত সাহিত্যের তালিকা নেওয়া যেতে পারে। অবশ্যই সমস্ত মজুত সাহিত্যের সঠিক সংখ্যা গণনা করতে হবে এবং মোট সংখ্যা সাহিত্য তালিকা ফর্মে ভরে দেওয়া হবে। হাতে পত্রিকার মোট সংখ্যা পত্রিকা তত্ত্বাবধায়কের কাছ থেকে পাওয়া যেতে পারে। অনুগ্রহ করে আসল ফর্ম সমিতির কাছে পাঠিয়ে দিন সেপ্টেম্বর মাসের ৬ তারিখের মধ্যে। একটি কার্বন কপি আপনার ফাইলের জন্য রেখে দিন। তৃতীয় কপিটি কাজের পৃষ্ঠা হিসাবে ব্যবহার করা যতে পারে। এই তালিকা সচিব তত্ত্বাবধান করবেন আর সম্পূর্ণ করা ফর্ম পরিচালক অধ্যক্ষ পরীক্ষা করবেন। সচিব আর পরিচালক অধ্যক্ষ উভয়েই এই ফর্মে সই করবেন।

◼ এছাড়া, মণ্ডলীর সচিব সংখ্যাগুলির সঙ্কলনও করবেন যাতে করে মণ্ডলী বিশ্লেষণ রিপোর্ট ফর্মে (S-10) লিপিবদ্ধ করা যেতে পারে। তিনি যত্নসহকারে কোন একজন প্রাচীন অথবা পরিচারক দাসকে নির্দেশনা দেবেন যিনি হয়ত প্রকাশক রেকর্ড কার্ডগুলি (S-21) থেকে প্রয়োজনীয় তথ্যাদির সঠিক তালিকা নিশ্চিতভাবে বানানোর জন্য রিপোর্টটি সঙ্কলন করতে তাকে সাহায্য করছেন। মণ্ডলী বিশ্লেষণ রিপোর্ট ফর্ম সঠিক ও পরিষ্কারভাবে যথোচিতরূপে পূর্ণ থাকা উচিত আর সাক্ষর করার আগে পরিচর্যা কমিটি যত্নসহকারে তা পরীক্ষা করবে। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে ফর্মের উপর প্রথম পাঁচটি বাক্স সাপ্তাহিক সভার গড় উপস্থিতি দিয়ে পূর্ণ থাকবে। এগুলি গণনা করার জন্য, অনুগ্রহ করে বাক্সের উপরে দেওয়া নির্দেশনাবলি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করুন। এছাড়াও মনে রাখুন যে ফর্মের সম্মুখভাগের শেষ দ্বিতীয় বাক্সে কেবলমাত্র নিযুক্ত প্রাচীনেরা অন্তর্ভুক্ত হওয়া উচিত; বিকল্প অধ্যক্ষেরা পরিচারক দাস, আর সেইকারণে তাদের সংখ্যা শেষ বাক্সে অন্তর্ভুক্ত হওয়া উচিত। অনুগ্রহ করে আসল S-10 ফর্ম সমিতির কাছে ১০ই সেপ্টেম্বরের মধ্যে পাঠিয়ে দিন; আপনার ফাইলে একটি কার্বন কপি রেখে দিন।

◼ যে প্রকাশকেরা নিয়মিত অগ্রগামী পরিচর্যা ১লা সেপ্টেম্বর থেকে শুরু করতে চান, দেরি না করে এখনই আবেদন করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার