ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/৯৬ পৃষ্ঠা ২
  • জুন মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • জুন মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • জুন ৩ থেকে যে সপ্তাহ শুরু
  • জুন ১০ থেকে যে সপ্তাহ শুরু
  • জুন ১৭ থেকে যে সপ্তাহ শুরু
  • জুন ২৪ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/৯৬ পৃষ্ঠা ২

জুন মাসের পরিচর্যা সভাগুলি

জুন ৩ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৮১ (১০৫)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্য্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী। দেশ ও স্থানীয় মণ্ডলী উভয়েরই মাসের ক্ষেত্র পরিচর্যার রিপোর্টের উপর মন্তব্য করুন।

১৫ মি: “তাদের বিশ্বাসকে অনুকরণ করুন।” প্রশ্নোত্তর। সেপ্টেম্বর ১৫, ১৯৯১, প্রহরীদুর্গ (ইংরাজি) এর ১৩ পৃষ্ঠার বাক্সে দেওয়া বিশ্বাসের প্রমাণগুলি পর্যালোচনা করুন। এক বা দুইজন প্রকাশকের সাক্ষাৎকার নিন ও জিজ্ঞাসা করুন যে কোন্‌ বিষয়টি তাদের বছরের পর বছর ধরে রাজ্যের কাজকে নিয়মিতভাবে বজায় রাখতে সাহায্য করেছিল।

২০ মি: “জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে তা ছড়িয়ে দেওয়া।” (অনুচ্ছেদ ১-৩) ১ম অনুচ্ছেদটি আলোচনা করুন। (জানুয়ারি ১৫, ১৯৯৬, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ১২-১৩, অনুচ্ছেদ ১১-১২ উপর মন্তব্যগুলি অন্তর্ভুক্ত করুন।) ব্যাখ্যা করুন যে আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় নতুনভাবে তৈরি করা পিছনের পাতাটি আমাদের প্রাথমিক সাক্ষাতের পর ফিরে যাওয়ার জন্য বিশেষভাবে সাহায্যকারী। যেহেতু বেশি দিন অপেক্ষা না করে এক বা দুই দিনের মধ্যে পুনর্সাক্ষাৎ করা বাঞ্ছনীয়, তাই আমরা এই প্রস্তাবিত উপস্থাপনাগুলি গৃহ থেকে গৃহে সাক্ষাৎ এবং পুনর্সাক্ষাৎ উভয়ই একই পরিচর্যার সভাতে বিবেচনা করব। সংক্ষেপে অনুচ্ছেদ ২ ও ৩ পর্যালোচনা করুন এবং নির্দিষ্ট অনুচ্ছেদের জন্য একটি করে উপস্থাপনা প্রস্তুত করুন। প্রাথমিক উপস্থাপনার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত জগদ্ব্যাপী কাজের ক্ষেত্রে কিভাবে অর্থ যোগানো হয় সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত মন্তব্য। প্রবন্ধটিতে দেওয়া বাদবাকি উপস্থাপনাগুলি পরবর্তী দুটি পরিচর্যা সভাতে আলোচনা করা হবে।

গান ১৪৩ (৭৬) এবং সমাপ্তির প্রার্থনা।

জুন ১০ থেকে যে সপ্তাহ শুরু

গান ৬৩ (৩২)

৫ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট।

১০ মি: “‘প্রতিদিন’ যিহোবার ধন্যবাদ করুন।” প্রশ্নোত্তর। সহায়ক ও নিয়মিত অগ্রগামী কাজের প্রতি ইতিবাচক উৎসাহ প্রদান করুন।

১০ মি: “জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে তা ছড়িয়ে দেওয়া।” (অনুচ্ছেদ ৪-৫) সংক্ষিপ্ত ভূমিকার পর, প্রাথমিক সাক্ষাৎকার ও পুনর্সাক্ষাতের জন্য অনুচ্ছেদ ৪ ও ৫ এর উপর ভিত্তি করে নমুনা প্রদর্শন করুন। প্রকাশকদের উৎসাহ দিন জ্ঞান বই যেখানে অর্পণ করা হয়েছে সেখানে যেন শীঘ্রই ফিরে যাওয়া হয়।

২০ মি: “জ্ঞান বইটির সাহায্যে কিভাবে শিষ্য তৈরি করা যায়।” অনুচ্ছেদ ১-২ এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত প্রারম্ভিক মন্তব্য করুন। ৩-১১ অনুচ্ছেদগুলি প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করুন। ব্যাখ্যা করুন যে ইনসার্টের বাদবাকি অংশটি জুলাই ও আগস্ট মাসের পরিচর্যা সভায় বিবেচনা করা হবে। এটিকে যত্ন করে রাখতে সকলকে উৎসাহ দিন।

গান ৯২ (৫১) এবং সমাপ্তির প্রার্থনা।

জুন ১৭ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৫৭ (৭৩)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী।

১৫ মি: “বন্ধুত্বসুলভ কথোপকথন হৃদয় স্পর্শ করতে পারে।” প্রশ্নোত্তর। এক বা দুইজন প্রকাশককে উৎসাহমূলক কিছু অভিজ্ঞতার কথা বর্ণনা করতে বলুন এটি দেখিয়ে যে কিভাবে তারা বন্ধুত্বসুলভ আচরণ দেখানোর দ্বারা উত্তম সাড়া পেয়েছে।

২০ মি: “জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে তা ছড়িয়ে দেওয়া।” (অনুচ্ছেদ ৬-৭) পুনর্সাক্ষাৎ করার যে লক্ষ্য তার উপর আলোকপাত করুন: আগ্রহ গড়ে তুলুন, অধ্যয়ন শুরু করুন, ফিরে আসার জন্য নির্দিষ্ট কিছু ব্যবস্থা নিন। ৬ ও ৭ অনুচ্ছেদে দেওয়া উপস্থাপনাগুলির উপর পর্যালোচনা করার পর, কিভাবে একটি অধ্যয়ন শুরু করা যায় প্রত্যেকজনকে তার একটা নমুনা দেখাতে বলুন। জানুয়ারি ১৫, ১৯৯৬, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ১৪-য় দেওয়া ১৭ অনুচ্ছেদটি পড়ুন।

গান ২১১ (৬৬) এবং সমাপ্তির প্রার্থনা।

জুন ২৪ থেকে যে সপ্তাহ শুরু

গান ৬ (৪)

৫ মি: স্থানীয় ঘোষণাবলী।

৮ মি: ক্ষেত্র পরিচর্যায় শিশুদের শিক্ষা দেওয়া। প্রাচীনের দ্বারা বক্তৃতা। ছোট বয়স থেকে যেন আমাদের সন্তানেরা আমাদের সাথে পরিচর্যার কাজে সক্রিয় থাকে। যে ধরনের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা তারা অর্জন করবে তা তাদের ভবিষ্যৎ বছরগুলিতে বিশ্বাস ও উদ্যোগের এক দৃঢ় ভিত্তি যোগাবে। এটি গুরুত্বপূর্ণ যে তারা পরিচর্যাকে গুরুগম্ভীরভাবে গ্রহণ করার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে এবং সঠিকভাবে নিজেদের পরিচালনা করে। শিশুদের অবশ্যই রূঢ় আচরণকে এড়িয়ে চলতে হবে; পরিচর্যা কোন খেলার সময় নয়। প্রাপ্তবয়স্কদের সাথে কাজ করাই হবে তাদের পক্ষে সবচাইতে উত্তম। তাদের সাহায্য করা উচিত যাতে করে তারা যেন তাদের ক্ষমতা অনুসারে উপস্থাপনাগুলি করতে পারে। (আগস্ট ১, ১৯৮৮, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ১৫, অনুচ্ছেদ ২০ দেখুন।) বাবামায়ের দায়িত্ব হল তাদের দেখাশোনা করা; তাদের কখনও উচিত নয় প্রাপ্তবয়স্ক ব্যক্তির তত্ত্বাবধান ব্যতিরেকে সন্তানদের পরিচর্যার জন্য সভাগুলিতে যেতে দেওয়া। যখন শিশুরা ভাল কিছু করে তখন তাদের প্রশংসা করুন।

১২ মি: স্থানীয় প্রয়োজন। (অথবা ‘সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করা,’ জানুয়ারি ১, ১৯৯৬, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ২৯-৩১ উপর ভিত্তি করে একটি বক্তৃতা দিন।)

২০ মি: “পুনরায় পরিচর্যা করতে তাদের সাহায্য করুন।” একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা ও আলোচনা। নিষ্ক্রিয়দের উৎসাহ দেওয়ার জন্য আগস্ট ১, ১৯৯২, প্রহরীদুর্গ (ইংরাজি)-এ দেওয়া প্রবন্ধ “আমার কাছে ফিরিয়া আইস, আমিও তোমাদের কাছে ফিরিয়া আসিব” এটিকে ব্যবহার করার প্রস্তাব দিন। কয়েকটি মুখ্য বিষয়ের উল্লেখ করুন।

গান ৭১ (৯৬) এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার