ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/৯৬ পৃষ্ঠা ১
  • পুনরায় পরিচর্যা করতে তাদের সাহায্য করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পুনরায় পরিচর্যা করতে তাদের সাহায্য করুন
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে, তাদের ভুলে যাবেন না
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • তাদেরকে অবিলম্বে ফিরে আসতে সাহায্য করুন!
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “আমার কাছে ফিরিয়া আইস”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
  • প্রশ্নবাক্স
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/৯৬ পৃষ্ঠা ১

পুনরায় পরিচর্যা করতে তাদের সাহায্য করুন

১ তার সহখ্রীষ্টানদের ক্ষেত্রে সম্ভাব্য আধ্যাত্মিক বিপদের বিষয়টিকে উপলব্ধি করে প্রেরিত পৌল লিখেছিলেন: “ফলতঃ এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় হইল; কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরও সন্নিকট।” (রোমীয় ১৩:১১) পৌল তার সেই সব ভাইয়েদের বিষয়ে চিন্তিত ছিলেন যারা আধ্যাত্মিকভাবে তন্দ্রালু হয়ে পড়েছিল; তিনি তাদের পুনরায় সক্রিয় করে তোলার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন।

২ এটা প্রকৃতই বলা চলে যে এই পুরনো জগতের রাত্রিকাল প্রায় যেতে বসেছে এবং নতুন জগতের সকাল সামনেই আগত। (রোমীয় ১৩:১২) আমাদের সেই সব ভাইয়েদের জন্য চিন্তা করার যথেষ্ট উত্তম কারণ রয়েছে যারা আর আমাদের সাথে সুসমাচার প্রচারক হিসাবে মেলামেশা করে না। গত পরিচর্যার বছরে, কেবলমাত্র ভারতবর্ষেই, ২৩০ জনেরও বেশি প্রকাশকদের পুনরায় সক্রিয় করা হয়েছে। কী করে আমরা অন্যান্য নিষ্ক্রিয় ব্যক্তিদের আবার যিহোবার পরিচর্যা করার ক্ষেত্রে সাহায্য করতে পারি?

৩ প্রাচীনেরা কী করতে পারেন: অধিকাংশ যারা নিষ্ক্রিয় তারা সত্যকে পরিত্যাগ করেনি; তারা কেবলমাত্র নিরুৎসাহ, ব্যক্তিগত সমস্যা, বস্তুবাদিতা অথবা জীবনের অন্যান্য উদ্বিগ্নতাগুলির দরুন প্রচার কাজ বন্ধ করে দিয়েছে। (লূক ২১:৩৪-৩৬) যদি সম্ভব হয়, তাহলে নিষ্ক্রিয় হয়ে পড়ার আগে তাদের সাহায্য করা অনেক ভাল হবে। কোন প্রকাশক যখন পরিচর্যার রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে অনিয়মিত হয়ে পড়ে তখন মণ্ডলীর সচিবের উচিত মণ্ডলীর বুকস্টাডি পরিচালককে এই বিষয়ে সজাগ করে দেওয়া। পালনার্থে সাক্ষাৎ করার ব্যবস্থা করা যেতে পারে। তাদের উচিত সমস্যার আসল কারণটিকে নির্ণয় করা এবং কিভাবে সাহায্য দেওয়া যেতে পারে এই বিষয়ে চিন্তা করা।-----সেপ্টেম্বর ১৫, ১৯৯৩, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২০-৩ (ইংরাজি) দেখুন।

৪ অন্যেরা কিভাবে সাহায্য করতে পারে: আমাদের মধ্যে অধিকাংশই অন্ততঃ কাউকে জানে যে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। হতে পারে সে এমন কোন ব্যক্তি যে হয়ত অতীতে আমাদের খুব ঘনিষ্ঠ ছিল। সাহায্য করার জন্য আমরা কী করতে পারি? কিছু সময়ের জন্য তার সাথে সাক্ষাৎ করুন না কেন। তাকে বলুন যে তার সাহচর্যের অভাব আপনি অনুভব করছেন। উৎফুল্ল ও ইতিবাচক হোন। আপনার চিন্তা ব্যক্ত করুন কিন্তু এটা বুঝতে দেবেন না যে সে আধ্যাত্মিকভাবে অসুস্থ। গঠনমূলক অভিজ্ঞতাগুলি অথবা মণ্ডলীর দ্বারা সম্পাদিত অন্যান্য উত্তম কাজগুলির বর্ণনা দিন। উদ্দীপনার সাথে “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলন সম্বন্ধে বলুন এবং যোগদান করতে তাকে উৎসাহ দিন। মণ্ডলীর সাথে আবার মেলামেশা করা তাকে সবচাইতে বেশি সাহায্য করবে। তাকে সভাগুলিতে সঙ্গে করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিন। কিধরনের সাড়া আপনি পেলেন তা যেন প্রাচীনেরা জানতে পারেন।

৫ একজন যে নিষ্ক্রিয় সে যখন পুনরায় সভাগুলিতে ফিরে আসে, তখন সম্ভবত সে ইতস্তত বোধ করতে পারে যখন তার অন্যান্য ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হয় যাদের সে অতীতে জানত। কখনও জিজ্ঞাসা করবেন না, “আপনি কোথায় ছিলেন?” বরঞ্চ তাকে সম্ভাষণ জানান। আলোচনার মধ্যে তাকে অন্তর্ভুক্ত করুন। যাদের সাথে তার পরিচয় নেই তাদের সাথে পরিচয় করিয়ে দিন। সভার সময় তার সাথে বসুন এবং দেখুন যে তার কাছে গানের বই ও পাঠ্য বিষয়গুলি রয়েছে কি না। তাকে আবার ফিরে আসতে উৎসাহ দিন এবং প্রয়োজন মতো সাহায্য করার প্রস্তাব দিন।

৬ যারা সরে গেছে তাদের প্রতি প্রেমপূর্ণ স্নেহ থাকার দরুন, যিহোবা ও যীশু অত্যন্ত আনন্দিত হন যখন সেই ধরনের ব্যক্তিরা আধ্যাত্মিকভাবে আবার সুস্থ হয়ে ওঠে। (মালাখি ৩:৭; মথি ১৮:১২-১৪) আমরাও ঠিক একই রকম আনন্দ উপভোগ করতে পারি যদি অপরকে পুনরায় যিহোবার সেবা করার ক্ষেত্রে সাহায্য করতে সফল হতে পারি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার