ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৬ পৃষ্ঠা ৭
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রশ্নবাক্স
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • কেন উপাসনার জন্য আমাদের একত্রে মিলিত হওয়া উচিত?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মণ্ডলীতে মস্তকপদের ভূমিকা কী?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৬ পৃষ্ঠা ৭

প্রশ্ন বাক্স

◼ “ভাই” ও “বোন” এই সম্বোধনগুলির সঠিক ব্যবহার কী?

যখন আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়, তখন “ভাই” ও “বোন” এই সম্বোধনগুলি সেই ব্যক্তিদের নির্দেশ করে যারা একই পিতামাতার সন্তান। এই স্বাভাবিক সম্পর্ক সাধারণত এক উষ্ণ সংযুক্তি সৃষ্টি করে ও যে ঘনিষ্ঠতা এই ব্যক্তিরা অনুভব করে তা আরও বৃদ্ধি পায় তাদের সামাজিক, পারিপার্শ্বিক ও আবেগগত বন্ধনের দ্বারা।

যীশু তাঁর শিষ্যদের প্রার্থনায় যিহোবাকে “আমাদের পিতা” বলে সম্বোধন করতে শিখিয়েছিলেন। এই অভিব্যক্তির ব্যবহার ইঙ্গিত করে যে খ্রীষ্টান হিসাবে আমরা সকলে এক ঘনিষ্ঠ পারিবারিক বৃত্তের অংশ যেখানে আমরা এক উৎকৃষ্ট আধ্যাত্মিক সম্পর্ক উপভোগ করি। যীশু এর প্রতি পুনর্বার গুরুত্ব প্রদান করেন যখন তিনি তাঁর অনুগামীদের বলেছিলেন “তোমরা সকলে ভ্রাতা।”—মথি ৬:৯; ২৩:৮.

ঈশ্বরের বাটীর মধ্যে আমাদের ঘনিষ্ঠ আধ্যাত্মিক বন্ধনের জন্য আমরা একে অপরকে “ভাই” ও “বোন” বলে সম্বোধন করে থাকি, বিশেষত মণ্ডলীর সভাগুলিতে। এই আধ্যাত্মিক পরিবেশে থাকাকালীন একজন যিনি সভা পরিচালনা করছেন বাপ্তিস্মিত প্রত্যেক ব্যক্তিকে “ভাই” অথবা “বোন” এই অভিব্যক্তি ব্যবহার করে চিহ্নিত করেন, ব্যক্তির নামের শেষ অংশ উল্লেখ করে।

যদি একজন অবাপ্তাইজিত ব্যক্তি সভাগুলিতে অংশগ্রহণে ইচ্ছুক হয় সে ক্ষেত্রে কী? যখন এক ব্যক্তি বেশ কিছু সময় ধরে যিহোবার লোকেদের সাথে মেলামেশা করছে ও উৎসর্গ করার দিকে অগ্রসর হচ্ছে আর নিজেকে একজন যিহোবার সাক্ষী হিসাবে মনে করে সেই ক্ষেত্রে নামের শেষ অংশ উল্লেখ করে “ভাই” ও “বোন” বলাতে কোন বাধা নেই। এটি আরও বেশি করে সত্য হয় যদি সেই ব্যক্তি অবাপ্তাইজিত প্রকাশক হয়।

অপরদিকে, আগ্রহী ব্যক্তিরা যারা সম্প্রতি আমাদের সভাগুলিতে যোগ দিতে শুরু করেছে, কিন্তু এখনও কোন পদক্ষেপ যা তাদের ঈশ্বরের বাটীর লোক হিসাবে চিহ্নিত করে তা গ্রহণ করেনি। এই ব্যক্তিরা “ভাই” ও “বোন” বলে সম্বোধিত হবে না কারণ তাদের ক্ষেত্রে ঈশ্বরের পরিবারের আধ্যাত্মিক সম্পর্ক বিদ্যমান নয়। সুতরাং সভাগুলি চলাকালীন এই ব্যক্তিদের আমরা আরও সৌজন্যমূলকভাবে তাদের নামের শেষ অংশের সাথে একটি উপযুক্ত উপাধি যেমন মি: ব্যবহার করে সম্বোধন করব।

আমাদের মণ্ডলীর সভাগুলিতে “ভাই” ও “বোন” এই অভিব্যক্তিগুলি ব্যবহার করা এক বন্ধনকে ইঙ্গিত করে যা নামের প্রথম অংশ ব্যবহার করে সম্বোধন করার চেয়ে আরও অনেক বেশি নিকট ও মূল্যবান। এটি আমাদের সেই আশীর্বাদযুক্ত সম্পর্ক যা আমরা একমাত্র পিতা, যিহোবা ঈশ্বরের অধীনে আধ্যাত্মিক পরিবার রূপে উপভোগ করি সে বিষয়ে স্মরণ করিয়ে দেয়। এর দ্বারা আমাদের এটিও স্মরণ করিয়ে দেওয়া হয় যে আমাদের একে অপরের জন্য গভীর প্রেম ও স্নেহ আছে।—ইফি. ২:১৯; ১ পিতর ৩:৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার