ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/৯৫ পৃষ্ঠা ২
  • অক্টোবর মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অক্টোবর মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অক্টোবর ২ থেকে যে সপ্তাহ শুরু
  • অক্টোবর ৯ থেকে যে সপ্তাহ শুরু
  • অক্টোবর ১৬ থেকে যে সপ্তাহ শুরু
  • অক্টোবর ২৩ থেকে যে সপ্তাহ শুরু
  • অক্টোবর ৩০ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/৯৫ পৃষ্ঠা ২

অক্টোবর মাসের পরিচর্যা সভাগুলি

অক্টোবর ২ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৪৯ (৬৯)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্য্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী। সকলকে তাদের “১৯৯৬ সালের জন্য ঐশিক পরিচর্য্যা বিদ্যালয়ের তালিকা” রাখতে উৎসাহ দিন যেটি আমাদের রাজ্যের পরিচর্য্যা-র এই সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৯৬ সাল ব্যাপী ব্যবহারের জন্য সহজে পাওয়া যায় এমন জায়গায় এটিকে রাখা উচিত।

১৫ মি: “সর্বদা যিহোবার প্রশংসা করুন।” প্রশ্নোত্তর। উদ্ধৃত ও উল্লেখিত শাস্ত্রপদগুলির প্রয়োগের উপর জোর দিন।

২০ মি: “প্রত্যেকটি উপলক্ষে গ্রাহকভুক্তি অর্পণ করুন।” মুখ্য বিষয়গুলি আলোচনা করুন এবং তারপর সম্প্রতি সংখ্যার প্রবন্ধগুলি পুনরালোচনা করুন যা হয়ত গ্রাহকভুক্তি অর্পণে ব্যবহৃত হতে পারে। প্রদর্শেত দুই অথবা তিনটি উপস্থাপনা রাখুন।

গান ১৫৩ (৪৪) এবং সমাপ্তির প্রার্থনা।

অক্টোবর ৯ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৩১ (৫৫)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট।

১৫ মি: স্থানীয় প্রয়োজনগুলি। অথবা জুলাই ১৫, ১৯৯৫, প্রহরীদুর্গ পৃষ্ঠা ২৫-৭-এ দেওয়া “সমাজচ্যুত করা—একটি প্রেমপূর্ণ আয়োজন?” নামক প্রবন্ধটির উপর ভিত্তি করে একজন প্রচীনের দ্বারা বক্তৃতা।

২০ মি: “আমরা কি জেগে আছি—বিক্ষেপগুলি এড়িয়ে চলছি?” প্রশ্নোত্তর। যদি সময় থাকে, মে ১, ১৯৯২, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ২০-২ এর উপর ভিত্ত করে অতিরিক্ত মন্তব্য করুন।

গান ১২৮ (৮৯) এবং সমাপ্তির প্রার্থনা।

অক্টোবর ১৬ থেকে যে সপ্তাহ শুরু

গান ১২০ (২৬)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। সর্বজাতির জন্য সুসমাচার (ইংরাজি) পুস্তিকাটির প্রতি মনোযোগ আনুন, যেটি ৫৯টি ভাষায় একটি করে উপস্থাপনা প্রদান করে। যখন এমন কোন ব্যক্তির সম্মুখীন হন যিনি যে ভাষায় কথা বলেন তা আমরা জানি না, তখন এই পুস্তিকাটি ব্যবহারের জন্য উৎসাহিত করুন।

১৫ মি: “ভারতে প্রথম পরিচারক প্রশিক্ষণ স্কুল।” সচিবের দ্বারা বক্তৃতা। আধ্যাত্মিক উপকারগুলির প্রতি জোর দিন এবং যে ভাইয়েরা আবেদন করার যোগ্য তাদের পরবর্তী সীমা অধিবেশনে আবেদন করতে উৎসাহ দিন।

২০ মি: “উদ্দেশ্য নিয়ে পুনর্সাক্ষাৎ করা।” পুনর্সাক্ষাৎ করার আমাদের লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করুন। দুটি পৃথক উপস্থাপনা প্রদর্শন করতে দক্ষ প্রকাশকদের রাখার ব্যবস্থা করুন। যদি প্রথম সাক্ষাতে গ্রাহকভুক্তি প্রত্যাখান করা হয়ে থাকে, তাহলে পুনর্সাক্ষাতে কিভাবে গ্রাহকভুক্তি অর্পণ করতে হয় তা দেখান।

গান ১৩০ (৫৮) এবং সমাপ্তির প্রার্থনা।

অক্টোবর ২৩ থেকে যে সপ্তাহ শুরু

গান ১০০ (৫৯)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী।

১৫ মি: “আমাদের মণ্ডলীর প্রয়োজন।” প্রশ্নোত্তর।

২০ মি: সংগঠনের প্রতি সরাসরি আগ্রহ। যিহোবার সাক্ষীবৃন্দ—পৃথিবীব্যাপী একত্রে ঈশ্বরের ইচ্ছা পালন করে ব্রোশরটি ব্যবহার করে পরিচালক অধ্যক্ষ দুই বা তিন জন প্রকাশকের সাথে একটি আলোচনা করেন। সংগঠনের কাজকর্ম কিধরনের, কিভাবে বিভিন্ন কাজকর্ম আয়োজন করা হয় এবং কিভাবে তারা অন্তর্ভুক্ত হতে পারে তা আগ্রহী ব্যাক্তিদের অবগত করা কেন উপকারী ব্যাখ্যা করুন। পৃষ্ঠা ১৪ ও ১৫ থেকে “প্রেম এবং সৎক্রিয়া সম্বন্ধে উদ্দীপিত করার জন্য সভাগুলি” নামক প্রবন্ধটির উপর বিষয়গুলি পুনরালোচনা করুন। সভার যোগদানের প্রয়োজনীয়তাকে উপনব্ধি করতে আগ্রহী ব্যক্তিদের সাহায্য করতে পুনর্সাক্ষাতে অথবা বাইবেল অধ্যয়নে কিভাবে এই বিষয়বস্তুটির অন্তর্ভক্ত করা যেতে পারে তা দুই কিংবা তিন জন প্রকাশক প্রদর্শন করে।

গান ১২৬ (১০) এবং সমাপ্তির প্রার্থনা।

অক্টোবর ৩০ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৫৯ (৬৭)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। ডিসেম্বরে জাগতিক ছুটির দিনগুলি এগিয়ে আসার সাথে সাথে সহায়ক অগ্রগামী হিসাবে নাম লেখানোর বিষয়টি বিবেচনা করতে সকলকে উৎসাহ দিন।

১৫ মি: আপনি কি উল্লিখিত ব্যক্তিদের চেষ্টা করেছেন। একটি বক্তৃতা। কিছু প্রকাশকেরা এইভাবে নতুন বাইবেল অধ্যয়ন শুরু করতে সমর্থ হয়েছে; আগ্রহী ব্যক্তির সাথে কিছুদিন যাবৎ অধ্যয়নের পর, তারা ব্যক্তিটিকে জিজ্ঞাসা করে তিনি তার বন্ধুদের, আত্মীয়দের অথবা পরিচিতদের মধ্যে এমন কাউকে জানেন কি না যে বাইবেল অধ্যয়নে আগ্রহী হতে পারে। প্রায়ই কিছু নাম দেওয়া হয়। এই ব্যক্তিদের যখন সাক্ষাৎ করছেন তখন জিজ্ঞাসা করুন আপনি তার নাম ব্যবহার করতে পারেন কি না। যখন সাক্ষাৎ করছেন, আপনি হয়ত বলতে পারেন যে, “অমুক অমুক ব্যক্তি বাইবেল অধ্যয়নকে এত বেশি উপভোগ করেছেন যে তিনি মনে করেন আপনিও আমাদের বিনামূল্যে বাইবেল অধ্যয়নের কার্যক্রম থেকে উপকৃত হতে চাইবেন।” এটি পুনর্সাক্ষাতের একটি উত্তম তালিকা প্রদান করতে পারে যা ফলোৎপাদক বাইবেল অধ্যয়ন গড়ে তোলার দিকে পরিচালিত করতে পারে প্রকাশকদের থেকে একটি অথবা দুটি অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করুন যারা এই উপায়টির দ্বারা আগ্রহী ব্যক্তিদের খুঁজে পেয়েছেন অথবা নতুন বাইবেল অধ্যয়ন শুরু করেছেন।

২০ মি: নভেম্বরে নতুন জগৎ অনুবাদ এর সাথে বাইবেল—ঈশ্বরের অথবা মানুষের বাক্য (ইংরাজি) বইটি অর্পণ করা। যুক্তি বইটি পৃষ্ঠা ২৭৬-৮০-তে নতুন জগত অনুবাদ এর বৈশিষ্ট্য পুনরালোচনা করুন। “সংজ্ঞা” পড়ুন ও কেন এটি প্রস্তুত করা হয়েছে তা ব্যাখ্যা করুন। নতুন জগৎ অনুবাদ অর্পণ করা সম্বন্ধে ইতিবাচক হতে সকলকে উৎসাহিত করুন, কিন্তু সঙ্গে সঙ্গে ১৯২-পৃষ্ঠার পুরনো বইগুলি যেগুলি আপনার ভাষায় পাওয়া যায় সেগুলিও অথবা আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় এই মাসের জন্য প্রস্তাবিত অন্যান্য অর্পণগুলির একটি রাখুন। বাইবেল—ঈশ্বরের অথবা মানুষের বাক্য বইটির ১৮৪ পৃষ্ঠায় ১৪ অধ্যায় থেকে ভূমিকামূলক মন্তব্যগুলি ব্যবহার করে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদর্শন করতে একজন দক্ষ প্রকাশককে রাখুন। দ্বিতীয় নমুনায় বিকল্পরূপে এমন একটি উপস্থাপনা তুলে ধরা উচিত যা স্থানীয়ভাবে ব্যবহৃত হচ্ছে। এই সপ্তাহে পরিচর্যায় ব্যবহারের জন্য কপিগুলি নিতে সকলকে মনে করিয়ে দিন।

গান ১৩৮ (৭১) এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার