মে মাসের পরিচর্যা সভাগুলি
মে ১ থেকে যে সপ্তাহ শুরু
৪৩ (১১)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী এবং আমাদের রাজ্যের পরিচর্য্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী।
১৫ মি: “নম্র ব্যক্তিদের জন্য সুসমাচার।” শ্রোতাদের সাথে প্রবন্ধটি আলোচনা করুন ও তারপর একটি অথবা দুটি প্রদর্শিত উপস্থাপনা রাখুন।
২০ মি: “প্রত্যেকের জন্য এক বিশেষ রাজ্য সংবাদ।” পরিচর্যা অধ্যক্ষের দ্বারা বক্তৃতা ও শ্রোতাদের সাথে আলোচনা। রাজ্য সংবাদ ব্যাপক বন্টনের ক্ষেত্রে করটুকু সম্পাদিত হয়েছে তা নিয়ে পুনরালোচনা করুন, বিশষে করে উল্লেখ করুন প্রচারের ব্যবস্থাকে যে সমর্থন জানানো হচ্ছে সেই বিষয় এবং নতুন যারা ক্ষেত্রের পরিচর্যায় আসছে তাদের কথাও উল্লেখ করুন। কতগুলি এলাকায় কাজ শেষ করা হয়েছে সেই সম্বন্ধে রিপোর্ট দিন; যদি অন্য কোন মণ্ডলীর সাহায্যের প্রয়োজন হয় তাহলে কী করা যেতে পারে তা ব্যাখ্যা করুন। সকলকে উৎসাহ দিন যে তারা যেন তাদের নিজস্ব রাজ্য সংবাদ এর যে অংশভাগ তা সকলের কাছে বন্টন করার চেষ্টা করে। বিশেষভাবে জোর দিন তাদের নাম লিখে রাখতে যারা উৎসাহ দেখিয়েছে এবং তাদের পুনর্সাক্ষাৎ করতে যাতে করে তাদের সাথে বাইবেল অধ্যয়ন শুরু করা যায়। যে উপস্থাপনাটির প্রস্তাব দেওয়া তা করে দেখানোর ব্যবস্থা করুন।
গান ৫৫ (১৮) এবং সমাপ্তির প্রার্থনা।
মে ৮ থেকে যে সপ্তাহ শুরু
গান ৬১ (৫৯)
১৫ মি: স্থানীয় ঘোষণাবলী। “উত্তম অভিজ্ঞতাগুলি আপনিও উপভোগ করতে পারেন!” যদি সময় থাকে তাহলে দর্শকদের আমন্ত্রন জানান রাজ্য সংবাদ বন্টন করার ক্ষেত্রে যে উৎসাহজনক অভিজ্ঞতাগুলি তাদের হয়েছে সেই বিষয় মন্তব্য করতে
১৫ মি: স্থানীয় প্রয়োজন। অথবা “ লোকেদের নিন্দার প্রতি খ্রীষ্টানেরা কিরূপ প্রতিক্রিয়া দেখায়” আলোচ্য প্রবন্ধটির উপর বক্তৃতা, যা এপ্রিল ১, ১৯৯৫ সালের প্রহরীদুর্গ এর পৃষ্ঠা ২৬-৯ প্রকাশিত হয়েছে।
১৫ মি: “গৃহে না থাকার তালিকা কেন রাখবেন?” প্রশ্নোত্তর।
গান ৬০ (৮৬) এবং সমাপ্তির প্রার্থনা।
মে ১৫ থেকে যে সপ্তাহ শুরু
গান ৫৪ (১৩)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট।
১৫ মি: “জ্যোতিবাহক হিসাবে আমাদের আদর্শ ব্যাক্তিকে অনুসরণ করা।” প্রশ্নোত্তর।
২০ মি: স্বীকৃতির মাধ্যমে মানুষের একটি মৌলিক চাহিদাকে পরিপূর্ণ করা,” ডিসেম্বর ১, ১৯৯৪ সালের প্রহরীদুর্গ (ইংরাজি) এর পাক্ষিক সংস্করণে পৃষ্ঠা ২৮-৩০ প্রকাশিত প্রবন্ধের উপর একজন প্রাচীনের বক্তৃতা।
গান ৪৫ (১০৭) এবং সমাপ্তির প্রার্থনা।
মে ২২ থেকে যে সপ্তাহ শুরু
গান ৬৬ (৩৭)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। গ্রীষ্মের মাসগুলিতে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য উৎসাহ দিন। উল্লেখিত বই আমাদের পরিচর্য্যা সম্পাদন করতে সংগঠিত, পৃষ্ঠা ১১৩-১৪, যার মধ্যে যোগ্যতা সম্বন্ধে দেওয়া আছে তা পুনরালোচনা করুন।
১৫ মি: “চিহ্নিতকরণ যা পরিত্রাণ নিয়ে আসে।” শ্রোতাদের সাথে আলোচনা। একটি বা দুইটি নমুনা প্রদর্শন করুন যা দেখায় যে কিভাবে পুনর্সাক্ষাৎ করা যেতে পারে।
২০ মি: “আপনার ব্যবসার জন্য আপনাকে কতটা মুল্য দিতে হবে?” মে ১, ১৯৯৫ সালের প্রহরীদুর্গ পৃষ্ঠা ২৮-৩১-এ প্রকাশিত প্রবন্ধের উপর বক্তৃতা। স্থানীয় ক্ষেত্রে প্রয়োগ করুন এবং দেখান যে কিভাবে ন্যায্য উপায়ে রোজকার করাও একটা ফাঁদস্বরূপ হয়ে উঠতে পারে যদি তা আমাদের জীবনে প্রধান স্থান নেয়।
গান ৭৪ (৪১) এবং সমাপ্তির প্রার্থনা।
মে ২৯ থেকে যে সপ্তাহ শুরু
গান ৭৯ (৫০)
১৫ মি: স্থানীয় ঘোষণাবলী। কিছু প্রস্তাব দিন যা প্রকাশকদের উৎসাহ দেবে ঘরে ঘরে প্রচার করার সময় শাস্ত্রীয় পদ ব্যবহার করতে। অনেক লোক বাইবেলের প্রতি সম্মান দেখিয়ে থেকে এবং পড়ার সময় তারা তা শোনে। এর মধ্যে যে উপদেশ আছে তা গুরুসম্ভীর এবং তা একজন সহৃদয় ব্যাক্তিকে অনুপ্রাণিত করতে পারে। দরজার সামনে উপস্থিত হওয়ার আগে বাইবেল হাতে রাখা হয়ত যথার্থ হতে পারে। শাস্ত্র পদটি যেন অনুভূতির সাথে ও সাবলীলগতিতে পড়া হয়।—বিদ্যালয় নির্দেশ পুস্তক (ইংরাজি), পৃষ্ঠা ৩২-৩, অনুচ্ছেদ ১২-১৫ পড়ুন।
১২ মি: প্রশ্ন বাক্স। প্রশ্নোত্তর। ব্যাখ্যা করুন যে কেন আগে থেকে প্রস্তুত করার দ্বারা এবং অধ্যয়নের জন্য নির্দিষ্ট বইগুলিকে আনার দ্বারা আমরা সভা থেকে আরও বেশি উপকৃত হতে পারি।
১৮ মি: জুন মাসে সৃষ্টি বই অর্পণ করুন। জীবন—কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরাজি) এই বইটি পেয়ে আগ্রহী ব্যক্তিদের অভিব্যক্তির কথা বলুন। প্রহরীদুর্গ (ইংরাজি), মার্চ ১৫, ১৯৮৭, পৃষ্ঠা ৩২; মে ১, ১৯৮৬, পৃষ্ঠা ৩২; সেপ্টেম্বর ১, ১৯৮৬, পৃষ্ঠা ৩১ দেখুন।) পৃষ্ঠা ৬, ২৩৬-৭, ২৪৩ এবং ২৪৫-এ দেওয়া চিত্রগুলি দেখান এবং বলুন যে কিভাবে এগুলিকে আলোচনা শুরু করার জন্য ব্যবহার করা যেতে পারে। একজন যোগ্য প্রকাশককে একটি উপস্থাপনা দেখাতে বলুন যা ব্যাখ্যা করবে যে কিভাবে প্রত্যেকের সুযোগ রয়েছে অনন্ত জীবনকে বেছে নেওয়ার এবং এটি সে দেখাবে পৃষ্ঠা ২৫০-১ দেওয়া চিন্তা ধারা ও উল্লেখিত শাস্ত্রপদগুলি ব্যবহার করার মাধ্যমে। এর বিকল্প অর্পণের কথাও উল্লেখ করুন অর্থাৎ ১৯২ পৃষ্ঠার নতুন বইগুলি নিয়মিত দামে এবং ঘোষণা করুন যে মণ্ডলীর মধ্যে কোন্ প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে। প্রত্যেককে উৎসাহ দিন সপ্তাহের শেষে ব্যবহার করার জন্য নিজস্ব কপিগুলিকে নিয়ে নিতে।
গান ৬৩ (৩২) এবং সমাপ্তির প্রার্থনা।