ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৫ পৃষ্ঠা ৮
  • শিক্ষাগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের অন্বেষণ করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • শিক্ষাগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের অন্বেষণ করা
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • উদ্দেশ্য নিয়ে পুনর্সাক্ষাৎ করা
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পুনর্সাক্ষাৎগুলি করার জন্য সাহসী হয়ে উঠুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পুনর্সাক্ষাৎ বাইবেল অধ্যয়নের দিকে পরিচালিত করে
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • রাজ্য সংবাদ এর প্রতি প্রদর্শিত আগ্রহকে অনুসরণ করা
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৫ পৃষ্ঠা ৮

শিক্ষাগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের অন্বেষণ করা

১ “পিতা, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না।” (যোহন ৬:৪৪) যিহোবা যিনি হৃদয় অনুসন্ধান করেন, তিনি যারা শিক্ষাগ্রহণে ইচ্ছুক ও তারা যা শেখে সেই অনুসারে চলে তাদের পুরস্কার দেবেন। (যির. ১৭:১০; যোহন ৬:৪৫) তাঁর সহকর্মী রূপে, যারা এক নতুন জগতের জন্য আকাঙ্ক্ষী এমন নম্র ব্যক্তিদের অনুসন্ধান করার সুযোগ আমাদের রয়েছে।—গীত. ৩৭:১১; ১ করি. ৩:৯.

২ যীশু তাঁর শিষ্যদের “মনুষ্যধারী” রূপে বর্ণনা করেছিলেন। (মথি ৪:১৯) যদিও এইধরনের কাজ কয়েক সময় কষ্টকর হতে পারে, কিন্তু উত্তম ফল পেলে বেশি পরিতৃপ্তি আসে। ব্যক্তিগত সুবিধা লাভের জন্য কাজ করার পরিবর্তে, আমরা প্রকৃতপক্ষে নির্ধারিত ধ্বংস থেকে “মাছকে” উদ্ধার করছি। একজন সফল জেলের জানা দরকার যে মাছকে আকৃষ্ট করতে কী করা দরকার। একইভাবে, আমাদের অবশ্যই রাজ্যের বার্তাকে মর্মস্পর্শী উপায়ে উপস্থিত করতে হবে যা আমাদের শ্রোতাদের আগ্রহ জাগিয়ে তুলবে। এটি বিশেষভাবে সত্য যখন আমরা পুনর্সাক্ষাৎ করি। আমরা কী বলতে পারি?

৩ যদি “প্রহরীদুর্গ”-এ ধর্ম নিয়ে আলোচিত প্রবন্ধ গুলিতে আগ্রহ দেখা গিয়ে থাকে, তাহলে আপনি হয়ত বলতে পারেন:

◼ “গতবারে আমরা কেন অনেক লোকেরা ধর্ম নিয়ে আলোচনা করতে চায় না সেই বিষয়ে কথা বলেছিলাম। আপনার কি বরং এতে আশ্চর্য লাগে না কারণ আমাদের প্রতিবেশীদের অধিকাংশই ধার্মিক বলে নিজেদের দাবি করে থাকে? সম্ভবত আপনি ভাবতে পারেন কেন ধর্ম এই রকম এক বিভেদ সৃষ্টিকারী ও বিতর্কিত বিষয়।” উত্তরের অপেক্ষা করুন। যুক্তি বইয়ের ৩২২ পৃষ্ঠা খুলুন এবং “কেন এত বেশি ধর্ম?” শিরোনামটির নিচে কিছু চিন্তাধারা আলোচনা করুন।

৪ ধর্মের উপরে একটি আলোচনা শুরু করতে আপনি এই একই উপস্থাপনা ব্যবহার করতে পারেন:

◼ “এমন কোন উপায় কি আছে যাতে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের ধর্ম সত্য? [উত্তরের অপেক্ষা করুন।] যেহেতু এত বেশি পৃথক পৃথক ধর্ম আছে, তাই অনেক লোকেরা বিভ্রান্ত ও অনিশ্চয়তা বোধ করে।” যুক্তি বইয়ের, ৩২৮-৯ পৃষ্ঠা খুলুন, যেখানে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করে “কোন্‌ ধর্ম সঠিক কিভাবে একজন ব্যক্তি তা জানতে পারে?” ৫ নম্বর প্রশ্নটির উপর সংক্ষিপ্ত মন্তব্য করুন, “এর সদস্যেরা কি প্রকৃতই একে অপরকে প্রেম করে?” ব্যক্তিগত বাইবেল অধ্যয়নের মাধ্যমে কিভাবে আরও বেশি শেখা যেতে পারে তা ব্যাখ্যা করুন।

৫ যদি গৃহকর্তকে জগৎ পরিস্থিতি সম্বন্ধে উদ্বিগ্ন বলে মনে হয়, তাহলে আপনি হয়ত এটি বলতে পারেন:

◼ “স্পষ্টতই আপনি আমাদের বেঁচে থাকতে ও আমাদের পরিবারগুলির ভরণপোষণে যে মন্দ পরিস্থিতির মোকাবিলা করতে হয় তার জন্য চিন্তিত। বাইবেল এক অপূর্ব প্রতিজ্ঞার বিষয় প্রকাশ করে যা নিকট ভবিষ্যতে ঈশ্বর পরিপূর্ণ করবেন।” হিতোপদেশ ২:২১, ২২ পদ পড়ুন এবং এক চিরস্থায়ী শান্তির জগতের বিষয়ে যিহোবা কিভাবে প্রতিজ্ঞা করেছেন তা ব্যাখ্যা করুন।

৬ রাজ্য সংবাদ বিশেষ অভিযানটি শুরুর পর যখন পুনর্সাক্ষাতে যাচ্ছেন, দয়া করে নিশ্চিত হয়ে নিন যে গৃহ কর্তাকে রাজ্য সংবাদ এর একটি কপি ছেড়ে এসেছেন। রাজ্য সংবাদ ছেড়ে আসার পর পুনর্সাক্ষাতে কী বলবেন সেবিষয়ে মে মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা সংখ্যায় আলোচনা করা হবে।

৭ যেহেতু ঈশ্বরের বাক্য হল “কার্য্যসাধক,” তাই আমাদের উপস্থাপনাগুলিতে এটিকে ব্যবহার করার চেষ্টা করা উচিত। (ইব্রীয় ৪:১২) বাইবেলটি গৃহকর্তাকে নিজে সরাসরি পড়তে উৎসাহ দিতে ভুলবেন না। (প্রেরিত ১৭:১১ পদ তুলনা করুন।) যদি আমরা অধ্যাবসায়ের সাথে আমাদের কাজ করি, তাহলে যিহোবা আমাদের প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার