ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৫ পৃষ্ঠা ৩-৪
  • ‘প্রভুর কাজে উপচিয়ে পড়ার আছে’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘প্রভুর কাজে উপচিয়ে পড়ার আছে’
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • রাজ্য সংবাদ নং. ৩৫ ব্যাপকভাবে বিতরণ করুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “নতুন সহস্রাব্দ—আপনার জন্য কী আনবে?”
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বিশেষ অভিযান ১৬ই অক্টোবর—১২ই নভেম্বর!
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এপ্রিল মাসে “সৎক্রিয়াতে উদ্যোগী” হোন!
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৫ পৃষ্ঠা ৩-৪

‘প্রভুর কাজে উপচিয়ে পড়ার আছে’

১ আমাদের সত্যই প্রতীক্ষিত এপ্রিল ও মে মাসে ঐশিক কাজকর্মের এক ব্যস্ত তালিকা রয়েছে! ১৪ই এপ্রিল আমরা খ্রীষ্টের মৃত্যু উপলক্ষে স্মরণার্থক দিবস পালন করব। সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যতজনকে সম্ভব উপস্থিত হতে উৎসাহিত করা উচিত: পরিচিত ব্যবসায়ী, অবিশ্বাসী আত্মীয়স্বজন, সহপাঠী, নতুন আগ্রহী ব্যক্তি ও বাইবেল ছাত্রদের। যাদের আমন্ত্রণ জানাতে চান তাদের একটা তালিকা করুন যাতে কেউ বাদ না পড়ে।

২ পরের সপ্তাহে আমরা যারা স্মরণার্থক দিবসে যোগদান করেছিল তাদের ২৩শে এপ্রিল “মিথ্যা ধর্মের শেষ নিকট” বিষয়টির উপর বিশেষ বক্তৃতাটি শোনার জন্য উৎসাহিত করব। আশা করা হচ্ছে যে অনেক আগ্রহী ব্যক্তিরা যারা এই স্পষ্ট বার্তাটি শুনবে, তারা শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানগুলিতে নয়, কিন্তু নিয়মিত ভিত্তিতে মণ্ডলীর সাথে মেলামেশা করার প্রয়োজনটি বুঝতে পারবে।

৩ বিশেষ রাজ্য সংবাদ প্রকাশিত হবে: ২৩শে এপ্রিল সভার একটি মুখ্য বিষয় হবে চার-পৃষ্ঠার সময়োপযোগী রাজ্য সংবাদ নং ৩৪ প্রকাশ, যা ১৪ই মের মধ্যে ব্যাপকভাবে বিতরণের জন্য দেওয়া হবে। আপনি কি একমত হবেন না যে এই স্মরণার্থক মরশুমে ‘প্রভুর কাজে উপচিয়ে পড়ার’ থাকবে?—১করি. ১৫:৫৮.

৪ রাজ্য সংবাদ এর সরবরাহ প্রত্যেক মণ্ডলীতে পাঠানো হবে। রাজ্য সংবাদ-টিকে পিচবোর্ডের বাক্সে একটি নিরাপদ স্থানে রাখতে হবে এবং যতক্ষণ পর্যন্ত ২৩শে এপ্রিলের কার্যক্রম শেষ হচ্ছে ততক্ষণ এটি খুলবেন না। সেই সময়েই রাজ্য সংবাদ-টি ভাইদের ও জনসাধারণে বিতরণের জন্য পাওয়া যাবে। ২৩শে এপ্রিল মণ্ডলীর সভাগুলি, সীমা অধিবেশনগুলি অথবা বিশেষ অধিবেশন দিনের শেষে যোগদানকারীরা একটি করে কপি পাবে যাতে করে তারা এর বিষয়বস্তুর সাথে পরিচিত ও এগুলিকে বিতরণের জন্য সুসজ্জিত হতে পারে।

৫ প্রাচীনদের অনেক করার থাকবে: এই মাসের প্রথম দিকে এই বিশেষ অভিযান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনার জন্য প্রাচীন গোষ্ঠীদের মিলিত হওয়া উচিত। তাদের নির্বাচিত এলাকা সম্পূর্ণ শেষ করার জন্য মণ্ডলীর প্রচেষ্টা করা উচিত। অভিযান শেষ করার আগে বিগত ছয় মাসে যে এলাকাগুলি শেষ হয়নি সেখানে কাজ করতে বিশেষ প্রচেষ্টা করুন। কাজের গুরুত্বের বিষয়ে উপলব্ধি করে, আমরা চাইব পরিচর্যার জন্য যতটা সম্ভব ততটা সময় নির্ধারণ করতে। নিঃসন্দেহে সাধারণের চাইতে আরও বেশি প্রকাশকেরা সহায়ক অগ্রগামী হিসাবে তালিকায় নাম লিখাবে। খুব সম্ভবত অনেক বাইবেল ছাত্ররাও নতুন অনুমোদিত অবাপ্তাইজিত প্রকাশক হিসাবে আমাদের সাথে যোগ দেবে। যখন আমরা প্রভুর কাজে একত্রে পরিশ্রম করব, তখন তা আমাদের জন্য কী উপভোগের সময়ই না হবে!

৬ শনি-রবিবারগুলিতে দলগত সাক্ষ্যাদানের জন্য মণ্ডলীর বুকসটাডি পরিচালকদের সুনির্দিষ্ট ব্যবস্থা করা উচিত। প্রত্যেকের সক্রিয় অংশ নিতে উৎসাহিত হওয়া উচিত। এছাড়াও সপ্তাহের শেষে কাজের এই অভিযানের সময়ে অন্তত একবার সন্ধ্যায় সাক্ষ্যদান অন্তর্ভুক্ত করা উচিত। যেসব ছাত্ররা পরিচর্যায় বাড়তি সময় ব্যয় করতে চায়, কেউ কেউ হয়ত স্কুলের ছুটির পর তাদের সাথে যোগ দিতে পারে।

৭ ক্ষেত্র পরিচর্যার জন্য সভাগুলি তালিকাভুক্ত হওয়া উচিত, যাতে প্রকাশক ও অগ্রগামীরা প্রতিদিন সকাল সকাল পরিচর্যা শুরু করতে পারে। এই সভাগুলি সংক্ষিপ্ত হওয়া উচিত। প্রত্যেকের রাজ্য সংবাদ থেকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরা উচিত। পরিচর্যার জন্য দুপুরের সভাগুলিতে হয়ত যারা রাজ্য সংবাদ-টি গ্রহণ করেছে তাদের পুনর্সাক্ষাৎ করার জন্য একটি অথবা দুটি প্রস্তাব অন্তর্ভুক্ত করা যেতে পারে। কিন্তু কোন কোন প্রকাশক হয়ত বিতরণের জন্য সকাল ও দুপুর উভয় সময়েই যোগ দেওয়া পছন্দ করতে পারে। তা সম্পন্ন করতে পরিচর্যা অধ্যক্ষ যেন এ বিষয়ে নিশ্চিত হন যে যথেষ্ট এলাকা আছে। যারা আগ্রহ দেখায় তাদের প্রত্যেকের নাম ও ঠিকানা গৃহ থেকে গৃহের তালিকায় লিখে রাখা উচিত। সংক্ষিপ্ত আলোচনার মুখ্য বিষয়গুলি হয়ত মন্তব্যের কলমে অন্তর্ভুক্ত করা যেতে পারে। পরবর্তী সপ্তাহ অথবা মাসে পুনর্সাক্ষাতের জন্য এটি একটি প্রস্তুতির উপায় হবে।

৮ এলাকা শেষ করতে যদি একটি মণ্ডলী অন্যদের সাহায্য করে তাহলে আগ্রহী ব্যক্তিদের নাম ও ঠিকানাগুলি মণ্ডলীতে যাদের এলাকা দেখার দায়িত্ব আছে তাদের ফিরিয়ে দেওয়া উচিত।

৯ পিতামাতারা, আপনাদের সন্তানেরা কি অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার জন্য চেষ্টা করছে? দেখা গেছে কোন কোন মণ্ডলীতে ভদ্র ছেলেমেয়েরা বেশ কিছু বছর ধরে পরিচর্যায় তাদের উৎসর্গীকৃত পিতামাতাদের সহযোগী হয়েছে ও তারা ফলপ্রদ বলে প্রমাণিত হয়েছে, যদিও তখনও পর্যন্ত তারা সুসমাচারের প্রকাশক হয়নি। পিতামাতাদের বিবেচনা করা উচিত তাদের ছেলেমেয়েরা সত্যই এই সুযোগের জন্য যোগ্য কি না। দুজন প্রাচীন পরিবারের মস্তকের সাথে সমস্ত বিষয় আলোচনা করতে ও নির্ধারণ করতে পারে যে সন্তানটি অবাপ্তাইজিত প্রকাশক হিসাবে যোগ্য পরিগণিত হতে পারে কি না।—Om পৃষ্ঠা ৯৯-১০০.

১০ আপনার মণ্ডলীর এলাকায় এমন কোন প্রকাশক কি আছে যে যিহোবার প্রশংসাবলি অর্পণে নিষ্ক্রিয় হয়ে পড়েছে? (ইব্রীয় ১৩:১৫) কেউ কেউ যারা নিষ্ক্রিয় তারা হয়ত নিরুৎসাহের অথবা জীবনের ভাবনাগুলির দ্বারা জর্জরিত, যদিও বাইবেলের নৈতিক মানগুলির প্রতি অনুরক্ত। একজন প্রাচীনের বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ হয়ত তাদের পুনরায় নিয়মিতভাবে মণ্ডলীর সাথে মেলামেশা করতে প্ররোচিত করতে ও একই সাথে পরিচর্যায় তাদের কাজকে পুনরুজ্জীবিত করতে পারে।

১১ সকলেই যারা যোগ্য এই উপভোগ্য কাজে অংশ নিতে পারে: তোমরা ছেলেমেয়েরা অথবা কিশোর-কিশোরীরা কি গৃহ থেকে গৃহে পরিচর্যায় অংশ নিতে কঠিন মনে কর? নতুনদের সম্বন্ধে কি, যাদের প্রচার কাজের অভিজ্ঞতা খুবই সীমিত? আপনি দেখবেন এই বিশেষ রাজ্য সংবাদ নিয়ে কাজ করা সবচেয়ে উপভোগ্য হবে! একটি সংক্ষিপ্ত উপস্থাপনাই হল সমস্ত কিছু যা প্রয়োজনীয়।

আপনি হয়ত এইরকম কিছু বলতে পারেন:

◼ “এই মাসে সারা পৃথিবীতে ২৩২টি দেশে আমরা একটি গুরুত্বপূর্ণ সংবাদ বিতরণ করছি। সংবাদটি গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের নির্ভরযোগ্য কারণ দেয় বিশ্বাস করতে যে আজকের দিনে যে সমস্যাগুলির সম্মুখীন আমরা হই, তার সমাধান আছে। আমরা চাই যে আপনি আপনার জন্য একটি ব্যক্তিগত কপি রাখুন।”

অথবা আপনি হয়ত এইরকম বলতে পারেন:

◼ “এই মাসে প্রায় ৫০ লক্ষ সেবকেরা অনেক ভাষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বিতরণ করছে। আজকের দিনে আমরা সকলেই যে সব সমস্যাগুলির সম্মুখীন হই, যারা তার শেষ দেখতে চায় এটি তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। এটি হল আপনার নিজস্ব কপি।”

এই সহজ উপস্থাপনাটি হয়ত আপনার জন্য যথাযোগ্য হতে পারে:

◼ “আমরা সকলকে [রাজ্য সংবাদ নামকরণটি পড়ুন] এই গুরুত্বপূর্ণ সংবাদটি পড়তে উৎসাহ দিচ্ছি। ক্রমাগত বৃদ্ধি প্রাপ্ত সমস্যাগুলির বিষয়ে ২ পৃষ্ঠায় এটি কী বলে তা লক্ষ্য করুন . . . [রাজ্য সংবাদ থেকে নির্বাচিত বাক্যটি পড়ুন]। আমরা নিশ্চিত আপনি এই সময়োপযোগী সংবাদের বাকি অংশটি পড়ে উপভোগ করবেন। এটি হল আপনার কপি।

১২ যারা রাজ্য সংবাদ-টি গ্রহণ করেছেন তাদের প্রত্যেকের প্রতি ব্যক্তিগত আগ্রহ নিন। ধীরে ধীরে ও স্পষ্টভাবে কথা বলুন; আপনার উপস্থাপনা তাড়াতাড়ি বলার কোন প্রয়োজন নেই। আমাদের এলাকাটি শেষ করার ক্ষেত্রে আমরা ব্যাপক হতে এবং সকলে যারা রাজ্য সংবাদ পড়তে আগ্রহ দেখায় তাদের কাছে যেন একটি ব্যক্তিগত কপি থাকে। যখন কেউ বাড়িতে থাকে না, সঠিকভাবে তা আপনার গৃহ থেকে গৃহের তালিকায় চিহ্নিত করুন যাতে করে আপনি পুনরায় কোন এক উপযুক্ত সময়ে রাজ্য সংবাদ-টি গৃহকর্তাকে অর্পণ করতে ফিরে যেতে পারেন। এই রাজ্য সংবাদ রাস্তায় সাক্ষ্যদানে ব্যবহার করা যেতে পারে যখন বিষয়বস্তুটি পড়ে একজন আগ্রহ দেখায়। কিন্তু কপিগুলিকে বাছবিচারহীনভাবে প্রচারপত্রের মত বিতরণ করা উচিত নয়। বরং পথচারীদের কাছে এগিয়ে যান এবং সংবাদটির গুরুত্ব ব্যাখ্যা করুন। রীতিবহির্ভূত সাক্ষ্যদানে যেমন ভ্রমণের সময়ে অথবা টিফিনের সময়ে সহকর্মীদের সাথে কথা বলার সময়ে রাজ্য সংবাদ-টি ব্যবহার করুন। যারা বাড়িতে থাকে অথবা প্রতিবন্ধী এবং যারা তাদের দেখতে আসে তাদের, ডাক্তার এবং নার্স, বিক্রয়কারী অথবা অন্যান্যেরা যারা তাদের বাড়িতে আসে সেগুলি তাদের হয়ত অর্পণ করা যেতে পারে।

১৩ অভিযান চলাকালীন আপনি কতগুলি পুনর্সাক্ষাৎ করবেন? নিঃসন্দেহে অনেক, কারণ যারা রাজ্য সংবাদ-টিত আগ্রহ দেখাবে তাদের পুনর্সাক্ষাৎ করা উচিত। প্রারম্ভে রাজ্য সংবাদ-কেই একমাত্র তুলে ধরা সবচেয়ে ভাল। তারপর, যখন ফিরে যাবেন, রাজ্য সংবাদ এর বার্তার সময়ানুর্তীতা সম্পর্কে কিছু মন্তব্য করুন। তিনি যা পড়েছেন তার উপর যখন গৃহকর্তা তার অভিমত প্রকাশ করেন, তা মনোযোগসহকারে শুনুন। তার মন্তব্য সম্প্রতি পত্রিকাগুলির কোন্‌টি অর্পণ করবেন এবং সম্ভবত কিভাবে আরও আলোচনা করতে প্রস্তুত হবেন তা জানতে আপনাকে সাহায্য করবে। পুনর্সাক্ষাতে আপনি যদি অনুকূল সাড়া পান, তাহলে একটি বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করুন।—১ করি. ৩:৬, ৭.

১৪ ‘আপনার পরিশ্রম নিষ্ফল নয়: এই সমস্ত কাজই কি সময়োপযোগী হবে? পৌল করিন্থীয়দের আশ্বাস দেন: “প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়।” (১ করি. ১৫:৫৮) বিগত বছরগুলিতে রাজ্য সংবাদ বিতরণ করার আমাদের প্রচেষ্টা প্রচুররূপে আশীর্বাদপ্রাপ্ত হয়েছে। এক দম্পতি যখন একটি বহুতলবিশিষ্ট খালি বাড়িতে আসেন, তখন তারা একটি ড্রয়ারের মধ্যে রাজ্য সংবাদ এর একটি পুরনো কপি দেখতে পান। বাড়িটিতে এটাই ছিল একমাত্র পরিত্যক্ত বস্তু। সেটি পড়ার পর তারা স্থানীয় মণ্ডলীর সাথে যোগযোগ ও বাইবেল অধ্যয়নের অনুরোধ করেন। তারা সমস্ত সভাগুলিতে যোগদান করতে আরম্ভ করে ও তারপর বাপ্তাইজিত হবার ইচ্ছা প্রকাশ করে। তাই একটি কপি যদি আপনি ছেড়ে যান সম্ভবত একইরকম ফল আনবে!—Km ১২⁄৭৪ পৃ. ১; এছাড়াও সচেতন থাক! (ইংরাজি), নভেম্বর ৮, ১৯৭৬, পৃষ্ঠা ১৫ দেখুন।

১৫ আমাদের সকলের সামনে এক অসাধারণ কাজ রয়েছে। আমাদের লক্ষ্য হল ১৪ই মে অথবা রাজ্য সংবাদ বিতরণের জন্য যদি প্রয়োজন হয়, সময় বাড়িয়ে সেই মাসের শেষের মধ্যে প্রত্যেক মণ্ডলীর নির্বাচিত এলাকা শেষ করা। অগ্রগামীরা যাতে রাজ্য সংবাদ এর ২৫০টি কপি পায় তার জন্য তা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মণ্ডলীর প্রত্যেক প্রকাশক ৫০টি অবধি কপি পাবে। প্রকাশক ও অগ্রগামীর উভয়ের জন্য প্রতিটি ট্র্যাক্ট পিছু ১০ পয়সা মূল্যে তা সাহিত্য বিভাগ থেকে পাওয়া যাবে, কিন্তু সেগুলি জনসাধারণে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রকাশক ও অগ্রগামীরা যতটা বিতরণ করতে সমর্থ কেবলমাত্র ততটাই নেওয়া উচিত, বাকিগুলি অন্যদের জন্য ছেড়ে আসা উচিত। এই বিষয়ে উত্তম সহযোগিতা এই গুরুত্বপূর্ণ সংবাদের ব্যাপকতর বিতরণের সম্ভাবনাকে নিশ্চিত করবে। যদি নির্বাচিত এলাকা বড় হওয়ার জন্য কিছু মণ্ডলী মে মাসের মাঝামাঝি এলাকা শেষ করতে না পারে ও কপিগুলিও রয়ে যায়, তাহলে হয়ত কাছাকাছি মণ্ডলীকে সাহায্যের জন্য আমন্ত্রণ জানানো যথার্থ হবে। অন্য মণ্ডলীতে, স্থানীয়ভাবে হয়ত প্রয়োজনটি পূরণ হতে পারে যদি প্রকাশকেরা সহায়ক অগ্রগামীরূপে কাজ করার অথবা পরিচর্যায় আরও বেশি করে যোগদান করার দ্বারা তাদের কাজকে বৃদ্ধি করে।

১৬ যদি আমাদের কাজকে সম্পন্ন করতে চাই তাহলে যিহোবার কাছে সম্পূর্ণ হৃদয়ে ভক্তির প্রয়োজন হবে। (কল. ৩:২৩) জীবন জড়িত। লোকেরা আজকের দিনে জগৎ পরিস্থিতির অর্থ জানার প্রচেষ্টাকে অস্বীকার করতে পারে না। সময় শেষের দিকে এগিয়ে চলেছে। তাদের অবশ্যই এই বিষয়ের মুখোমুখি হতে হবে যে মানুষের কাছে এই জগৎ সমস্যাগুলির কোন সমাধান নেই। ঈশ্বরের কাছে তা আছে। যারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে চায়, দেরি না করে, তিনি যা চান তার সাথে সামজ্ঞস্য রেখে চুড়ান্তভাবে অবশ্যই কাজ করতে হবে।

১৭ ১৪ই মের বিশেষ অভিযানের শেষে আমরা কি আমাদের কাজে ধীরগতি সম্পন্ন হব? না! পৌলের অনুপ্রাণিত উপদেশের সাথে সামজ্ঞস্য রেখে আমরা ব্যস্ত থাকব।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার