স্মরণার্থক সভার জন্য জিনিসগুলিকে প্রস্তুত করা
বক্তাসহ প্রত্যেককেই কি উদ্যাপনের সঠিক সময় ও স্থান সম্পর্কে অবগত করা হয়েছে? এই বিষয়ে বক্তা কি সচেতন যে অনুষ্ঠানটি যেন ৪৫ মিনিটের মধ্যেই অতিক্রান্ত হয়?
প্রতীকগুলিকে তৈরি করে এনে রাখার জন্য কাউকে কি নিযুক্ত করা হয়েছে? (১৯৯০ সালের ১৫ই ফেব্রুয়ারি, প্রহরীদুর্গ (ইংরাজি) এর পৃষ্ঠা ১৬-১৮ দেখুন।) পরিষ্কার কাপড় এবং যথেষ্ট সংখ্যক গেলাস ও পাত্রসহ টেবিলটি কি ঠিকমত প্রস্তুত করা হয়েছে?
সভার আগে ও পরে কি কিংডম হল পরিষ্কারের ব্যবস্থা ঠিক করা হয়েছে? পরিচারক ও পরিবেশকদের কি নিযুক্ত করা হয়েছে? তাদের দায়িত্ব সম্পর্কে কি তাদের সাথে আলোচনা করা হয়েছে? নিশ্চিত হতে কোন্ প্রণালী অনুসরণ করা উচিত যাতে করে সকলের কাছে কার্যকারীভাবে প্রদর্শন করা যেতে পারে?
বয়স্ক ও দুর্বল ভাইবোনেদের উপস্থিত হওয়ার জন্য সাহায্য করতে কি ব্যবস্থা করা হয়েছে? যদি কোন অভিষিক্ত ব্যক্তি যিনি হয়ত অসামর্থ্য আছেন ও উপস্থিত হতে অক্ষম তাদের জন্য কি তা পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে?