ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৫ পৃষ্ঠা ২
  • এপ্রিল মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এপ্রিল মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • এপ্রিল ৩ থেকে যে সপ্তাহ শুরু
  • এপ্রিল ১০ থেকে যে সপ্তাহ শুরু
  • এপ্রিল ১৭ থেকে যে সপ্তাহ শুরু
  • এপ্রিল ২৪ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৫ পৃষ্ঠা ২

এপ্রিল মাসের পরিচর্যা সভাগুলি

এপ্রিল ৩ থেকে যে সপ্তাহ শুরু

২০৩ (৪৩)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী এবং আমাদের রাজ্যের পরিচর্য্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী। “স্মরণার্থক সভার জন্য জিনিসগুলিকে প্রস্তুত করা” পুনরালোচনা।

১৫ মি: “আমাদের যা আছে তার জন্য আমরা কৃতজ্ঞ।” প্রশ্নোত্তর। যদি সময় থাকে, তাহলে আগস্ট ১, ১৯৯০, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ১৯-২০, অনুচ্ছেদ ১৫-২০ এর উপর ভিত্তি করে অতিরিক্ত মন্তব্য করুন।

২০ মি: “আমাদের জরুরি সময়ের জন্য—প্রহরীদুর্গ ও সচেতন থাক!—পত্রিকাগুলি!” শ্রোতাদের সাথে আলোচনা। পত্রিকাগুলির জন্য উপলব্ধি প্রকাশ করে অভিজ্ঞতা বর্ণনা করুন। (g৯১ ৭⁄২২ পৃ. ৯) প্রদত্ত পরামর্শগুলি ব্যবহার করে কিভাবে একটি উপস্থাপনা প্রস্তুত করা যায় তা দেখাতে দুই জন প্রকাশককে রাখুন এবং তারপর নিজেরা পরস্পর উপস্থাপনা দেওয়ার দ্বারা সেগুলিকে প্রদর্শন করুন।

গান ২১৯ (৫০) এবং সমাপ্তির প্রার্থনা।

এপ্রিল ১০ থেকে যে সপ্তাহ শুরু

গান ২১২ (১১০)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকারপ্রাপ্তি। “ইহোভা কে সাক্‌শী” বাক্সটির প্রতি মনোযোগ আকর্ষণ করান। স্মরণার্থক সভায় উপস্থিত হতে আগ্রহী ব্যক্তিদের সাহায্য করার প্রয়োজনীয়তা সম্বন্ধে প্রত্যেককে মনে করিয়ে দিন। সপ্তাহশেষে ক্ষেত্র পরিচর্যায় অংশ নিতে বিশেষ প্রচেষ্টা করতে সকলকে উৎসাহ দিন।

১৫ মি: “আমাদের রাজ্যের একতাকে বজায় রাখা।” শ্রোতাদের সাথে আলোচনা।

২০ মি: ‘প্রভুর কাজে উপচিয়ে পড়ার আছে।’ পরিচর্যা অধ্যক্ষের দ্বারা প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা। গৃহ থেকে গৃহে বিশেষ রাজ্য সংবাদ বিতরণের জন্য বর্ধিত আয়োজনগুলি পুনরালোচনা করুন। স্থানীয় মণ্ডলীর নির্বাচিত এলাকা সবটা অথবা যতটা সম্ভব সম্পূর্ণ করতে পরিকল্পনাগুলির বিষয় আলোচনা করুন। পরিচর্যায় নতুনদের প্রথম অংশ নিতে কিভাবে সাহায্য করা যেতে পারে তা ব্যাখ্যা করুন। (১৯৯৫ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় ১ পৃষ্ঠা দেখুন।)

গান ১৫০ (৮৩) এবং সমাপ্তির প্রার্থনা।

এপ্রিল ১৭ থেকে যে সপ্তাহ শুরু

গান ২১৪ (৮২)

১৩ মি: স্থানীয় ঘোষণাবলী। স্মরণার্থক সভা উদ্‌যাপনের উৎসাহজনক মুখ্যবিষয়গুলিকে বর্ণনা করুন এবং সেই উপায়গুলির পুনরালোচনা করুন যাতে নতুনদের যারা যোগদান করেছিল আরও সাহায্য করা যেতে পারে। ২৩শে এপ্রিল বিশেষ বক্তৃতায় যোগদান করতে সকলকে উৎসাহ দিন এবং ফিরে গিয়ে নতুন আগ্রহী ব্যক্তিদের সাহায্যও করুন। রাজ্য সংবাদ বিতরণে ক্ষেত্র পরিচর্যার আয়োজনগুলি পুনরালোচনা করুন।

১৫ মি: “আপনি কি প্রয়োজন অনুভব করেন?” প্রশ্নোত্তর। পালকের কাজে প্রাচীনেরা সম্প্রতি লক্ষ্যগুলি লাভ করতে চেষ্টা করছে তা সংক্ষেপে বর্ণনা করুন। সাহায্য করতে কী করা যেতে পারে তা ব্যাখ্যা করুন।

১৭ মি: “শিক্ষাগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের অন্বেষণ করা।” পুনর্সাক্ষাতের গুরুত্বতার বিষয় আলোচনা করা। বাইবেল ব্যবহার করতে উৎসাহ দিন। সংক্ষেপে প্রদর্শন করার জন্য একটি অথবা দুটি উপস্থাপনা রাখুন।

গান ১৯৭ (৫৭) এবং সমাপ্তির প্রার্থনা।

এপ্রিল ২৪ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৬৭ (৪২)

১৫ মি: স্থানীয় ঘোষণাবলী। ঐশিক সংবাদ। এলাকায় রাজ্য সংবাদ বিতরণে উন্নতির পুনরালোচনা। রাজ্য সংবাদ বিতরণে উপভোগ করার অভিজ্ঞতাগুলি বর্ণনা করতে প্রকাশকদের আমন্ত্রণ জানান। পত্রিকা উপস্থাপনার প্রস্তাব দিন যা স্থানীয় এলাকায় উপযুক্ত হবে। দিনের আলো বাড়ার সাথে সাথে সন্ধ্যায় সাক্ষ্যদানে অংশ গ্রহণের জন্য মণ্ডলীর যে কোন ব্যবস্থা সম্পর্কে ঘোষণা করুন।

১২ মি: স্থানীয় প্রয়োজন। অথবা জানুয়ারি ১৫, ১৯৯৫, প্রহরীদুর্গ পৃষ্ঠা ২১-৩-এ অপরের প্রতি উৎসাহপরায়ণ হোন, এর উপর ভিত্তি করে একটি বক্তৃতা দিন।

১৮ মি: নিয়মিতভাবে আপনার পারিবারিক অধ্যয়ন পরিচালনা করুন। স্বামী ও স্ত্রী তাদের ছেলেমেয়েদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির অভাব সম্পর্কে উদ্বিগ্নতা প্রকাশ করেন। স্বামী স্বীকার করেন যে যখন পারিবারিক অধ্যয়ন পরিচালনার বিষয়টি আসে, তিনি তা অবহেলা করেছেন; কখনও কখনও বেশ কয়েক সপ্তাহ কোন রকম পারিবারিক নিদের্শনা ছাড়াই অতিবাহিত হয়। তারা বিদ্যালয় নির্দেশ পুস্তক এর পৃষ্ঠা ৩৭-৮-এ, অনুচ্ছেদ ১২-১৪-এ পরামর্শ ও নির্দেশনার পুনরালোচনা করে। অন্যান্য কাজকর্মকে বাধা হতে না দিয়ে, প্রতি সপ্তাহে পারিবারিক অধ্যয়নকে অগ্রাধিকার দিতে উভয়েই একমত হন।

গান ১৪২ (৯৩) এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার