আমাদের রাজ্যের একতাকে বজায় রাখা
১ ঈশ্বরের রাজ্য হল একটি বাস্তব সরকার যার ক্ষমতা ও কর্তৃত্ব আছে। এটিই ছিল যীশুর প্রচারের মূল বিষয়বস্তু। (মথি ৪:১৭) যীশুর পরিচর্যার মুখ্য অংশ ছিল অন্যদের শিক্ষা ও রাজ্যের সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়া। সেই রাজ্যের জন্য প্রার্থনা করতে এবং প্রথমে তার বিষয় সচেষ্ট হতে তিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন। (মথি ৬:৯, ১০, ৩৩) যিহোবা ও তাঁর সংগঠনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে থাকা, আমাদের প্রচারের আদেশ পরিপূর্ণ করা এবং জগৎ থেকে পৃথক থাকা আমাদের রাজ্যের একতাকে বজায় রাখতে সাহায্য করে। আমাদের কাজ ও কথার দ্বারা আমরা দেখাই যে আমরা রাজ্যের পক্ষে।—যোহন ১৮:৩৭.
২ ১৯১৪ সালের পর থেকে লক্ষ লক্ষ প্রজাদের কাছে সেই রাজ্য বাস্তব হয়ে উঠেছে। রাজ্যের এই প্রজাদের দ্বারা প্রদর্শিত সেই একতা এই বিভক্ত জগতের থেকে সম্পূর্ণরূপে বিপরীত। যদি এটি আমাদের জীবনে ঐক্য সাধনকারী হয়, তাহলে অবশ্যই রাজ্য আমাদের জীবনে বাস্তব হওয়া উচিত। আমাদের কাছে কী এটিকে বাস্তব করে?
৩ অন্যান্য সরকারগুলির মত, সেই রাজ্যের নিয়মাবলী আছে। কিন্তু এর তফাৎ এই যে, এর নিয়মগুলি বাইবেলে পাওয়া যায়। রাজ্যের প্রজা হিসাবে আমাদের কাছ থেকে কী আশা করা হয়, নিয়মিতভাবে ঈশ্বরের বাক্যের অধ্যয়ন আমাদের সেই সব প্রয়োজনীয় বিষয়গুলিকে মনে করিয়ে দেয়। আমাদের প্রকাশনাগুলি ব্যক্তিগতভাবে পড়া এবং “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” থেকে আগত নির্দেশনা আমাদের ঈশ্বরের নিয়মগুলিকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে সাহায্য করে। (মথি ২৪:৪৫) যখন আমরা এগুলিকে ব্যক্তিগতভাবে প্রয়োগ করি, তখন রাজ্য আমাদের কাছে ক্রমাগতভাবে বাস্তব হয়ে উঠে, আমাদের একত্রে পৃথিবীব্যাপী ভ্রাতৃত্বের ঘনিষ্ঠ সান্নিধ্যে নিয়ে আসে এবং যীশুর শাসনের অধীনে উপাসকদের এক একতাবদ্ধ পরিবারে আমাদের পরিণত করে।
৪ রাজ্যের প্রচারের মাধ্যমে একতা: আমাদের কাজ হল রাজ্যের সুসমাচার “পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত” প্রচার করা। (প্রেরিত ১:৮) “একচিত্তে” প্রচার আমাদের ঐক্যবদ্ধ করে যেহেতু আমরা যিহোবার “গৌরব” করতে প্রচেষ্টা করি। (রোমীয় ১৫:৫, ৬) উদ্যোগের সাথে আমাদের জগদ্ব্যাপী সহকর্মীদের সাথে অংশগ্রহণ আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং তাঁর ইচ্ছা সম্পাদনে আমাদের মাধ্যমে যিহোবার আত্মাকে কাজ করতে অনুমতি দেয়। ‘প্রভুর কাজে আমাদের উপচিয়ে পড়া’ আমাদের ‘সুস্থির, নিশ্চল’ করে।—১ করি. ১৫:৫৮.
৫ অনেক দেশে আমাদের প্রচার কাজের উপর হস্তক্ষেপ করার দ্বারা শয়তান আমাদের একতাকে ভাঙতে চেষ্টা করে। তার হাতে যত রকমের উপায় আছে তার সবকটাকেই ব্যবহার করে সে আমাদের মধ্যে বিবাদ ও ভুলবোঝাবুঝির বীজ ছড়ায় যাতে অসন্তোষ ও শত্রুতার উদ্রেক হয়। (হিতো. ৬:১৯; গালা. ৫:১৯-২১, ২৬) সে চায় আমরা যেন জগতের বিতর্কগুলিতে জড়িয়ে পড়ি এবং এমনকি রাজনীতি ও সামাজিক বিষয়-সংক্রান্ত বিষয়গুলির পক্ষ নিই। (যাকোব ৩:১৪-১৬) শাস্ত্র আমাদের প্রেরণা দেয় তার প্রভাবকে প্রতিরোধ করতে; অন্যথায়, সে আমাদের তার শিকার হিসাবে গ্রাস করবে। (১ পিতর ৫:৮, ৯) রাজ্যের আশার বাস্তবতাকে আমাদের হৃদয় ও মন থেকে অবশ্যই ম্লান হতে দেবেন না।
৬ আমাদের একতাকে বজায় রাখার জন্য সংযমশীলতা এবং উর্দ্ধ থেকে প্রজ্ঞার প্রয়োজন। যখন সমস্যাগুলি উপস্থিত হয়, বিশেষত যদি সেগুলি আমাদের ভাইদের জড়িত করে, তাহলে শান্তি বজায় রাখতে আমাদের অবশ্যই আত্মার ফল প্রদর্শন করতে হবে। জাগতিক বৈশিষ্ট্যগুলি, যেমন অহঙ্কার, ঘৃণা, আমিত্ব হল বিবাদসৃষ্টিকারী আর সেগুলি অবশ্যই এড়িয়ে চলতে হবে। (ইফি. ৪:১-৩; কল. ৩:৫-১০, ১২-১৪) আমাদের প্রয়োজন আশাবাদী, গঠনমূলক চিন্তাধারা দিয়ে আমাদের মনকে ভরিয়ে তোলা। আমাদের জীবনে রাজ্য হল বাস্তব! কিন্তু এটিকে সেইভাবে রাখতে আমাদের সতর্ক হতে হবে!—ইফি. ৬:১১, ১৩.
৭ আমাদের রাজ্যের অপূর্ব আশার বাস্তবতা আমাদের একতাবদ্ধ হওয়ার এক আত্মায় একত্রিত করে যা কখনও শেষ হবে না।—গীত. ১৩৩:১.