অক্টোবরের পরিচর্যা সভাগুলি
টীকা: আমাদের রাজ্যের পরিচর্য প্রতি সপ্তাহের জন্য নিয়মিত একটি পরিচর্যা সভা তালিকা করবে, এমনকি সম্মেলনকালীন সময়েও। প্রত্যেক মণ্ডলীকে “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলনে যেটিতে তারা যোগদানের জন্য নির্দিষ্ট, সেখানে যোগদানের জন্য এবং সম্মেলনের পরবর্তী সপ্তাহে কার্যক্রমের মুখ্য বিষয়গুলির পুনরালোচনার জন্য ৩০-মিনিট রাখতে হয়ত তাদের প্রয়োজনীয় কিছু রদবদল করতে হবে। প্রতিদিন সম্মেলন কার্যক্রম পুনরালোচনার জন্য আগে থেকে দুই অথবা তিন জন যোগ্য ভাইকে নিযুক্ত করা উচিত যারা উল্লেখযোগ্য বিষয়গুলি তুলে ধরতে সক্ষম হবেন। এই উত্তম-ভাবে প্রস্তুত পুনরালোচনা ব্যক্তিগত প্রয়োগের ও ক্ষেত্রে ব্যবহারের জন্য মুখ্য বিষয়গুলি মনে রাখতে মণ্ডলীকে সাহায্য করবে। শ্রোতাদের থেকে বর্ণিত মন্তব্য ও অভিজ্ঞতাগুলি সংক্ষিপ্ত ও প্রসঙ্গমত হতে হবে।
অক্টোবর ৩ থেকে যে সপ্তাহ শুরু
গান ২০৩ (৪৩)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী এবং আমাদের রাজ্যের পরিচর্য থেকে নির্বাচিত ঘোষণাবলী।
১৭ মি: “এখনই সময়।” প্রশ্নোত্তর। পৃষ্ঠা ৪ ও ৫ নভেম্বর ১৯৯৩ সালের আমাদের রাজ্যের পরিচর্য-এ “আধ্যাত্মিক লক্ষ্যগুলি অনুধাবন কর,” উপশিরোনামের উপর মন্তব্য করুন।
১৮ মি: “অক্টোবরে গ্রাহকভুক্তি সচেতন হোন।” শ্রোতাদের সাথে আলোচনা। কথোপকথন আরম্ভ করতে কিভাবে পত্রিকা ব্যবহার করবেন তা দেখিয়ে দুটি উত্তমভাবে-প্রস্তুত করা নমুনা রাখুন। প্রতিটি ঘরে গ্রাহকভুক্তি প্রস্তাব করার গুরুত্বতার উপর জোর দিন। যদি গৃহকর্তা গ্রাহকভুক্তি প্রস্তাব গ্রহণ না করেন, তাহলে পত্রিকাগুলির একটি কপি অর্পণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিন এবং ঐ ধরনের গৃহকর্তাদের একত্রিত পত্রিকা রুট শুরু করতে এবং তা বজায় রাখতে উৎসাহ দিন।
গান ২১২ (১১০) এবং সমাপ্তির প্রার্থনা।
অক্টোবর ১০ থেকে যে সপ্তাহ শুরু
গান ১০৪ (৫৭)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট ও কোন দান থাকলে তার স্বীকারপ্রাপ্তি।
১৫ মি: “পিতামাতারা—সমর্থক হোন!” আওয়েক! আগস্ট ৮, ১৯৯৪, প্রথম তিনটি প্রবন্ধের উপর ভিত্তি করে প্রাচীনের দ্বারা বক্তৃতা। বিষয়বস্তুর স্থানীয় প্রয়োগ প্রস্তুত করুন। সংক্ষেপে এক পিতামাতার সাক্ষাৎকার নিন যাদের হয়ত শিক্ষকদের অথবা বিদ্যালয় আধিকারিকদের সাথে কথা বলার অভিজ্ঞতা আছে। কিভাবে পিতামাতারা তাদের ছেলেমেয়েদের সমর্থক হতে পারেন সেই বিষয়ে জোর দিন।
২০ মি: বিদ্যালয়ে খ্রীষ্টীয় আচরণ। তিন অথবা চার কিশোর-কিশোরীর সাথে প্রাচীনের আলোচনা। বাইবেলের নীতিগুলির প্রতি তাদের শ্রদ্ধার ফলে আপোশ করার জন্য আমাদের যুবক-যুবতীদের বিদ্যালয়ে বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হতে হয়। এর বেশির ভাগই সরাসরিভাবে ক্লাসরুম সম্বন্ধীয় কার্যাবলী থেকে আসে না। খেলাধূলা, যুবক-যুবতীদের মেলামেশা, সামাজিক মেলামেশা বিপদ ডেকে আনে। স্কুল ব্রোশার, পৃষ্ঠা ২২-৫ ব্যবহার করে “নিয়মিত পাঠক্রম বহির্ভূত কার্যাবলী” নিয়ে কিশোর-কিশোরীদের সাথে প্রাচীন আলোচনা করেন। যুবক-যুবতীরা মন্তব্য করে দেখাচ্ছে, এইগুলিতে অংশ নিতে তারা চাপের সম্মুখীন হয় আর প্রদত্ত উপদেশটি তারা খুবই উপলব্ধি করে।
গান ১০৮ (৬৯) এবং সমাপ্তির প্রার্থনা।
অক্টোবর ১৭ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৯৪ (১০৫)
৭ মি: স্থানীয় ঘোষণাবলী।
১৮ মি: আসুন সৎকর্ম করা যেন ছেড়ে না দিই। এক প্রাচীনের দ্বারা বক্তৃতা। আধ্যাত্মিক অবসন্ন আমাদের আনন্দ এবং যিহোবার পরিচর্যায় উদ্যোগকে নষ্ট করে দিতে পারে। আমাদের আধ্যাত্মিক শক্তিকে পুনরুজ্জীবিত করতে জানুয়ারি ১৫, ১৯৮৬, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ১৯-এ (বাক্স) দেওয়া প্রস্তাবগুলির কিছু পুনরালোচনা করুন। পূর্ণ হৃদয়ে মণ্ডলীর কাজকর্মকে সমর্থন করাকে জোর দিন।
২০ মি: “যারা আগ্রহ দেখায় প্রেমের সাথে তাদের সাহায্য করুন।” শ্রোতাদের সাথে আলোচনা। প্রস্তাবিত উপস্থাপনা ব্যবহার করে দুটি নমুনা প্রদর্শনের আয়োজন করুন। যদি উপযুক্ত মনে হয় গৃহকর্তা, প্রথম সাক্ষাতে যিনি পত্রিকাগুলির একটি অথবা দুটিরই একটি করে কপি রেখেছিলেন, যখন পুনর্সাক্ষাৎ করছেন উল্লেখ করুন যে, তখন একটি গ্রাহকভুক্তির প্রস্তাব করা যেতে পারে। বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য মনে রাখতে শ্রোতাদের উৎসাহ দিন।
গান ১৫৬ (১১৮) এবং সমাপ্তির প্রার্থনা।
অক্টোবর ২৪ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৪১ (৬৪)
১২ মি: স্থানীয় ঘোষণাবলী। “প্রকাশিত বাক্য পরিপূর্ণতা বইটি পুনরায় অধ্যয়ন” পুনরালোচনা। আগে থেকে পাঠ অধ্যয়ন এবং নিয়মিতভাবে যোগদানের গুরুত্বের বিষয় সকলকে মনে করিয়ে দিন। আমাদের মণ্ডলীর বুকস্টাডি এখন আমাদের পৃথিবীব্যাপী ভাইদের বেশির ভাগের সাথে এক, বিষয়টির উপর মনোযোগ আকর্ষণ করুন।
১৫ মি: আপনার কি নির্ধারিত অর্ডার আছে? রাজ্যের বার্তা ছড়াতে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলি হল এক অসাধারণ সহায়ক। প্রতিটি সুযোগে আমাদের সেগুলিকে অর্পণ করা উচিত। এপ্রিল ১৯৮৪ আমাদের রাজ্যের পরিচর্য, পৃষ্ঠা ৫, অনুচ্ছেদ ১৮ উপর সুপারিশ করেছিল যে প্রত্যেক প্রকাশক “প্রত্যেক সংখ্যার কতগুলি কপি হবে . . . তার একটি নির্দিষ্ট পত্রিকা অর্ডর” করবে। তা না হলে হয়ত আমরা দেখব যে অর্পণ করতে আমাদের সাম্প্রতিক সংখ্যাগুলি নেই আর আমাদের ট্র্যাক্ট অথবা ব্রোশারগুলির উপর নির্ভর করতে হয়। এটি ভাল হয় যদি প্রত্যেক পরিবারের সদস্যের নির্দিষ্ট অর্ডার থাকে। পত্রিকা কাউন্টারে অর্ডার দিন। প্রত্যেক সপ্তাহে পত্রিকাগুলি নিতে ভুলবেন না। নির্দিষ্ট অর্ডার রাখার ফলে যে উপকার আসে তা উল্লেখ করুন।
১৮ মি: “নিয়ত প্রশংসা-বলি উৎসর্গের—দ্বারা ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থান দিন।” প্রশ্নোত্তর। কিছু উপকারমূলক লক্ষ্যের বিষয় উল্লেখ করুন যা আমরা হয়ত ব্যক্তিগতভাবে চেষ্টা করতে পারি। আমরা হয়ত অন্যদের আরও বেশি সাহায্য করতে সমর্থ হব, এইরূপ উপায়গুলি আলোচনা করুন।
গান ১৭১ (৫৯) এবং সমাপ্তির প্রার্থনা।
অক্টোবর ৩১ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৬৯ (২৮)
১২ মি: স্থানীয় ঘোষণাবলী। নভেম্বর ও ডিসেম্বরে জাগতিক ছুটির দিন আসার সাথে সাথে সকলকে সহায়ক অগ্রগামী হিসাবে নথিভুক্ত করা সম্বন্ধে চিন্তা করতে উৎসাহ দিন। তা করতে কিভাবে আমরা সময় বার করে নিতে পারি তার উপর কিছু প্রস্তাব দিন।
১৫ মি: স্থানীয় প্রয়োজন। অথবা মে ১৫, ১৯৯৪ সালের পাক্ষিক সংস্করণ প্রহরীদুর্গ থেকে পৃষ্ঠা ২১-৩-তে দেওয়া প্রবন্ধ “আপনি কি সহিষ্ণুতা অনুশীলন করতে পারেন?” এর উপর ভিত্তি করে প্রাচীনের বক্তৃতা।
১৮ মি: নভেম্বরে অর্পণের জন্য প্রস্তুতি হওয়া। যদি ব্যক্তিরা বাইবেল জ্ঞানের পটভূমিকার না হন, অথচ তা পড়তে কিংবা বাইবেল সম্বন্ধে জানতে আরও আগ্রহী, আমাদের প্রয়োজন নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন এক আদর্শ, সহজ-পাঠ্য আধুনিক-ইংরাজি অনুবাদ রেফারেন্সসহ ও অধ্যয়ন সহায়ক হিসাবে তুলে ধরা। যে ব্যক্তিদের কাছে ইতিমধ্যেই বাইবেল আছে, আমাদের দেখান প্রয়োজন কেন নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন সবচেয়ে ভাল। “অল স্ক্রিপচার ইজ ইন্সপায়ার্ড অফ গড অ্যান্ড বেনিফিশিয়াল” (ইংরাজি) (পৃষ্ঠা ৩২৭-৮, অনু. ১-৬) বইটি দেখান। কেন যিহোবার নাম ব্যবহৃত হয়েছে ব্যাখ্যা করুন এবং আধুনিক ভাষা ব্যবহারে সুবিধা দেখিয়ে কিছু উদাহরণ দিন। বাইবেলের পশ্চাতে সাহায্যপূর্ণ বিষয়গুলি উল্লেখ করুন, যেমন “বাইবেলের কথাগুলির বর্ণনাক্রমিক” যা ব্যবহৃত হতে পারে পরিচিত পদগুলিকে দ্রুত নির্দেশ করতে। “বাইবেলের বইগুলির তালিকা” দেখায় প্রত্যেকটি বই কে লিখেছিল এবং কখন ও কোথায় এটি লেখা হয়েছিল এবং কত সময় ধরে তা লেখা হয়েছিল। যুক্তি বইটি (পৃষ্ঠা ৫৯, উপশিরোনাম “বাইবেল ভবিষ্যদ্বাণী জগৎ পরিস্থিতির অর্থ ব্যাখ্যা করে”) দেখান এবং যোহন ১৭:৩ ও গীতসংহিতা ৩৭:১০, ১১, ২৯ পদের উপর ভিত্তি করে কিভাবে আপনি শাস্ত্রীয় কথোপকথন শুরু করতে পারেন তা আলোচনা করুন। কিভাবে নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন অফ দ্যা হোলি স্ক্রীপচারস্ এবং বাইবেল—ঈশ্বরের অথবা মানুষের বাক্য? বইটি, যা হয়ত আপনার স্থানীয় এলাকায় উপস্থাপন করা যেতে পারে তা প্রদর্শন করতে দক্ষ প্রকাশকের ব্যবস্থা করুন। দ্বিতীয় নমুনায় একটি কিংবা তার থেকে বেশি ব্রোশার অথবা ১৯২-পৃষ্ঠার বই যা মণ্ডলীতে পাওয়া যাচ্ছে, একজন প্রকাশক তা প্রস্তাব করবেন।
গান ১৩৬ (৬১) এবং সমাপ্তির প্রার্থনা।