ঘোষণাবলী
▪ সাহিত্য অর্পণ অক্টোবর: আওয়েক! অথবা প্রহরীদুর্গ এর গ্রাহকভুক্তি। এক বছরের পাক্ষিক সংস্করণের গ্রাহকভুক্তি ৭০·০০ টাকা মূল্যে। মাসিক সংস্করণের এক বছরের এবং পাক্ষিক সংস্করণের জন্য ছয় মাসের গ্রাহকভুক্তি ৩৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। দয়া করে লক্ষ্য করুন: প্রহরীদুর্গ পাক্ষিক গ্রাহকভুক্তি পাওয়া যাচ্ছে কান্নাড়া, তামিল তেলুগু, মালায়ালাম এবং মারাঠি ভাষায়; মাসিক গ্রাহকভুক্তি পাওয়া যাচ্ছে উর্দু, গুজরাটি, নেপালি, বাংলা এবং হিন্দী ভাষায়। আওয়েক! পাক্ষিক গ্রাহকভুক্তি পাওয়া যাচ্ছে তামিল এবং মালায়ালাম ভাষায়; মাসিক গ্রাহকভুক্তি পাওয়া যাচ্ছে কান্নাড়া, গুজরাটি এবং তেলুগু ভাষায়। ত্রৈমাসিক সচেতন থাক! বিতরণের জন্য মণ্ডলীতে পাওয়া যাচ্ছে নেপালি, বাংলা, মারাঠি এবং হিন্দী ভাষায় কিন্তু এই চারটি ভাষায় ব্যক্তিগত গ্রাহকভুক্তি পাওয়া যাচ্ছে না। নভেম্বর: নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন অফ দ্যা হোলি স্ক্রীপচারস্ এবং বাইবেল—ঈশ্বরের অথবা মানুষের বাক্য? ইংরাজি ছাড়া অন্য যে কোন ভাষায়, স্কুল ব্রোশার ছাড়া যে কোন ব্রোশার অথবা যে কোন ১৯২-পৃষ্ঠার বই অর্পণ করা যেতে পারে। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বই ৪০·০০ টাকা মূল্যে। যদি আপনাদের স্টকে এই বইটি না থাকে অথবা পরিস্থিতির জন্য আপনাকে অন্য বই দিতে হয়, তাহলে আমার বাইবেলের গল্পের বই অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই একই মূল্যে দিতে পারেন (ছোট সাইজ অনন্তকাল বই ২০·০০ টাকা)। জানুয়ারি: ১৯২-পৃষ্ঠার পুরনো বইয়ের বিশেষ অর্পণ, প্রত্যেকটি ৬·০০ টাকা মূল্যে।
▪ মণ্ডলীর সাথে যুক্ত প্রত্যেকের প্রহরীদুর্গ ও আওয়েক!, নতুন এবং পুনর্নবীকরণ, এমনকি ব্যক্তিগত সকল গ্রাহকভুক্তি, মণ্ডলীর মাধ্যমে পাঠান উচিত, সরাসরি সমিতিকে নয়।
▪ আমাদের রাজ্যের পরিচর্য-র এই সংখ্যার ইনসার্ট হল “ঐশিক পরিচর্যা বিদ্যালয় তালিকা ১৯৯৫ সালের জন্য।” এটি পুরো ১৯৯৫ সাল ব্যাপী ব্যবহৃত হবে। আপনি লক্ষ্য করবেন যে যদিও ১৯৯৪ সালের তালিকা ফেব্রুয়ারি ২০, ১৯৯৫, সপ্তাহ পর্যন্ত, তবুও, ১৯৯৫ সালের তালিকা শুরু হবে জানুয়ারি ২, ১৯৯৫, সপ্তাহ থেকে। এই কিছুটা অংশকে পুনর্বার দেওয়ার কারণ হল যে বহু দশক ধরে আমরা দুই মাস পিছনে যাওয়ার পরিবর্তে আমরা এখন ব্রুকলিনের মুখ্য তালিকা অনুসরণ করব। ফলে, ১৯৯৪ সালের তালিকায় জানুয়ারি ও ফেব্রুয়ারির বিষয়বস্তু এবং ফেব্রুয়ারি ২০, সপ্তাহের জন্য লিখিত পুনরালোচনা বাদ যাবে। ভবিষ্যৎ সভাগুলিতে বিদ্যালয় অধ্যক্ষদের এই বিষয়গুলি তুলে ধরা উচিত, কিন্তু জানুয়ারি ২, ১৯৯৫, শুরুর সপ্তাহ থেকে সমস্ত মণ্ডলীর ১৯৯৪ সালের তালিকা ব্যবহার বন্ধ করা উচিত এবং এর সাথে যুক্ত ১৯৯৫ সালের তালিকা ব্যবহার করা উচিত। এখন থেকে বিদ্যালয় তালিকা শুরু হবে জানুয়ারি থেকে ডিসেম্বর, মার্চ থেকে ফেব্রুয়ারি নয়, যেমন পূর্ববর্তী বছরগুলিতে করা হয়েছে। আমরা খুশি যে ১৯৯৫ সালে জগতে আমাদের অধিকাংশ ভাইদের বিদ্যালয় তালিকা অনুসরণ করায় আমরা সমতায় আসব।
▪ দয়া করে আমাদের রাজ্যের পরিচর্য-য় এপ্রিল ১৯৯৪ সালে দেওয়া প্লাস্টিক-কার্ড হোল্ডার অর্ডারের বিষয়ে বিগত ঘোষণাটি পুনরালোচনা করুন।
▪ বড় অক্ষরের গান বই প্রকাশকদের জন্য ৬০·০০ টাকা মূল্যে এবং অগ্রগামীদের জন্য ৪৫·০০ টাকা মূল্যে।
▪ যে নতুন প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে:
কান্নাড়া গুজরাটি, মারাঠি এবং হিন্দী ভাষায়: বিংশ শতাব্দীতে যিহোবার সাক্ষীবৃন্দ।
▪ যে প্রকাশনাগুলি আবার পাওয়া যাচ্ছে:
ইংরাজি: নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন অফ দ্যা হোলি স্ক্রীপচারস্—রেগুলার সাইজ (bi12), যিহোবার প্রশংসা গান কর—বড় বই; কান্নাড়া: এক সুরক্ষিত ভবিষ্যৎ—কিভাবে আপনি তা পেতে পারেন, কুরুক্ষেত্র থেকে আরমাগিদোন—এবং আপনার সংরক্ষণ, মুক্তিতে পরিচালিত ঐশিক সত্যের পথটি; নেপালি: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! বাংলা: কুরুক্ষেত্র থেকে আরমাগিদোন—এবং আপনার সংরক্ষণ, একজন ঈশ্বর কি আছেন যিনি যত্ন নেন?; হিন্দী: এক সুরক্ষিত ভবিষ্যৎ—কিভাবে আপনি তা পেতে পারেন।
▪ যে প্রকাশনাগুলি স্টকে নেই:
ইংরাজি: কিভাবে পরম দেশের পথটি খুঁজে পাওয়া যায় (ট্র্যাক্ট); যিহোবার সাক্ষীবৃন্দ—ঈশ্বরের রাজ্যের ঘোষণাকারী; গুজরাটি: একজন ঈশ্বর কি আছেন যিনি যত্ন নেন?, “রাজ্যের এই সুসমাচার;” তামিল: আপনার পারিবারিক জীবন সুখী করা। মালায়ালাম: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? হিন্দী: আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, “রাজ্যের এই সুসমাচার।”