স্মরণ করার মতো একটা দিন
যীশু তাঁর মৃত্যুর আগের সন্ধ্যাবেলায়, তাঁর প্রেরিতদের তাড়ীশূন্য রুটি ও দ্রাক্ষারসের পানপাত্র দিয়ে সেখান থেকে খেতে ও পান করতে বলেছিলেন। তিনি তাদের আরও বলেছিলেন: “ইহা আমার স্মরণার্থে করিও।”—লূক ২২:১৯.
এই বছর এই অনুষ্ঠান ১লা এপ্রিল বৃহস্পতিবার সূর্যাস্তের পর পালন করা হবে। সারা পৃথিবীতে যিহোবার সাক্ষীরা যীশুর কথামতো তা পালন করার জন্য মিলিত হবেন। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকেও আমরা সাদর আমন্ত্রণ জানাই। আপনার এলাকার যিহোবার সাক্ষীদের জিজ্ঞাসা করে নিন যে এই বিশেষ সভা কখন আর কোথায় হবে।