“আপনাদের যা আছে তা ধরে রাখুন”
গ্রীসের সাইক্লাডিস দ্বীপপুঞ্জ প্রায় ৩০টি দ্বীপ নিয়ে গঠিত যার একটিতে একদল সাক্ষী প্রচার করছিলেন। তাদের মধ্যে দুজন যখন একটি রাস্তার পাশে ঘরে ঘরে প্রচার করছিলেন, তারা একজন পুলিশের দেখা পান যিনি তাদেরকে তার সঙ্গে পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছিলেন। পুলিশ স্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ পরেই, টেলিফোনটি বেজে উঠেছিল। এটি গ্রামের যাজকের কাছ থেকে ছিল। “আমি শুনতে পেয়েছি যে গ্রামে যিহোবার সাক্ষীরা এসেছেন,” তিনি বলেছিলেন। “হ্যাঁ, আমার এখানে দুজন রয়েছেন,” পুলিশটি উত্তর দিয়েছিলেন। “আমি এখনই আসছি।” কথোপকথনের ধরনে, ভাইয়েরা কিছুটা ভয় পেয়েছিলেন।
কিন্তু, সেখানে পৌঁছানোর পর যাজকটি হেসেছিলেন, তাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং পুলিশের পাশের চেয়ারটিতে বসেছিলেন। আলোচনা এগিয়ে চলার সময়, পুলিশটি তর্ক করতে শুরু করেছিলেন কিন্তু যাজক যুক্তিপূর্ণ এবং বিনয়ী ছিলেন। তিনি পুলিশকে সাক্ষীদের মর্যাদাহানি করতে নিষেধ করেছিলেন এবং আরও বলেছিলেন: “তারা যে কোন প্রশ্নের উত্তর দিতে পারেন কারণ তারা ঐশিক পরিচর্যা বিদ্যালয় থেকে প্রশিক্ষণ পান। একজন যিহোবার সাক্ষীর বিশ্বাস পরিবর্তন করার চেয়ে, জগতের ভিত্তি নাড়িয়ে দেওয়া অনেক সহজ কাজ।”
পরের দিন সকালে প্রচার করার সময়, ভাইয়েরা আবারও যাজকের সম্মুখীন হয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন: “পুলিশ স্টেশনে আলোচনার সময় আপনি কেন আমাদের প্রতি এত বন্ধুত্বপরায়ণ ছিলেন?” যাজকটি তাদের বলেছিলেন যে তিনি সিরোসে অনেক সাক্ষীদের সঙ্গে পরিচিত ছিলেন এবং তিনি বহু বছর ধরে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলি পড়ে আসছেন। বস্তুত, বেশ কয়েকবার তিনি প্রহরীদুর্গ পত্রিকা নিয়ে এটিকে ফোল্ডারের নিচে লুকিয়ে রেখে গির্জায় উপদেশ দেওয়ার সময় তা ব্যবহার করেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন: “আমার মনে হয় এ জীবনে বেঁচে থাকা কতই না অনর্থক হত যদি কি না আপনাদের সাহিত্যাদি আমার না থাকত। এগুলি আমাকে আশা যোগায়।”
পরে, যাজক সাক্ষীদের বলেছিলেন: “আমি আপনাদের একটি বিষয় বলবই। আপনাদের যা আছে তা ধরে রাখুন। এগুলি ত্যাগ করার মত ভুল করবেন না। আর আমি এখন আপনাদের যা বলছি এটিই হচ্ছে আমার জীবনে দেওয়া উপদেশগুলির মধ্যে সর্বোত্তম উপদেশ এবং আমি কেবল এটি মুখেই বলছি না কিন্তু হৃদয় থেকে বলছি।”