ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ৩/১ পৃষ্ঠা ৩-৪
  • গির্জাগুলি পাপ স্বীকার করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • গির্জাগুলি পাপ স্বীকার করে
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যখন পোপ ক্ষমা চান
  • কেন?
  • কেন তারা ক্ষমা চাইছেন?
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ৩/১ পৃষ্ঠা ৩-৪

গির্জাগুলি পাপ স্বীকার করে

“পোপ গির্জাকে বিচারের সম্মুখীন করেন।” “ধর্মীয় বিচারসভা এবং যিহূদী-বিদ্বেষ—গির্জা মিয়া কুল্পারa জন্য প্রস্তুত হচ্ছে।” “ব্যাপক হত্যাকাণ্ডের জন্য মিয়া কুল্পা।” “মেথোডিস্টরা পশ্চিম আমেরিকার আদিবাসীদের কাছে অপরাধ স্বীকার করেন।”

আপনি কি কখনও এইধরনের শিরোনামগুলি পড়েছেন? এটি দেখায় যে ক্রমবর্ধিষ্ণুভাবে বারংবার গির্জাগুলি দোষারোপ মেনে নিচ্ছে আর শতাব্দীগুলি ধরে তারা যা করে এসেছে তার জন্য তারা ক্ষমাপ্রার্থী। সংবাদমাধ্যমগুলি অবিরতভাবে পোপের নতুন নতুন মিয়া কুল্পাগুলি তুলে ধরছে।

যখন পোপ ক্ষমা চান

১৯৮০ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন পল দ্বিতীয় অন্তত ৯৪ বার ‘গির্জার ঐতিহাসিক দোষগুলিকে স্বীকার করেছিলেন অথবা ক্ষমা চেয়েছিলেন,’ ভ্যাটিকান মন্তব্যকারী লুইজি একাটোলি তার কোয়ানডো এল পাপা কেডে পারডোনো (যখন পোপ ক্ষমা চান) নামক বইয়ে বলেন। একাটোলির মতানুসারে “ক্যাথলিক গির্জায় একমাত্র পোপই ন্যায়সংগতরূপে মিয়া কুল্পা করতে পারেন।” আর ক্যাথলিক ইতিহাসের সর্বাপেক্ষা বিতর্কমূলক অধ্যায়—ধর্মযুদ্ধ, যুদ্ধ, একনায়কতন্ত্রের সমর্থন, গির্জাগুলির মধ্যে বিভাজন, যিহূদী-বিদ্বেষ, ধর্মীয় বিচারসভা, মাফিয়া এবং বর্ণবৈষম্যের জন্য তিনি তা করেছেন। ১৯৯৪ সালে উচ্চপদস্থ যাজকদের কাছে পাঠান এক স্মারকলিপিতে (যেটিকে কিছুজন ধর্মাধ্যক্ষের দ্বারা প্রণীত খুবই গুরুত্বপূর্ণ দলিল বলে মনে করা হয়) জন পল দ্বিতীয় “সাধারণ ও সহস্র বছরের পাপের এক স্বীকারোক্তির” প্রস্তাব করেছিলেন।

কয়েকজন বিশপ পোপের উদাহরণ অনুসরণ করেছেন। ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে, ইতালির সংবাদপত্র এল জার্নালে বিবৃতি দিয়েছিল: “আমেরিকার অনেক বিশপেরা টেলিভিশনের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন।” কিসের জন্য? বালকগামী যাজক সংক্রান্ত সমস্যাকে তুচ্ছ হিসাবে দেখার জন্য, যার ফলে অসংখ্য অল্পবয়স্ক শিকারদের ক্ষতি হয়েছিল। ১৯৯৫ সালের জানুয়ারি মাসে সংবাদপত্র লা রিপাবলিকা “সমকালীন ক্যাথলিকবাদের ইতিহাসে এক নজিরবিহীন কাজ”—ব্যাপক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে পোপ পায়াস দ্বাদশের নীরব থাকা জনিত সমস্যা সম্বন্ধে বিবৃতি দিয়েছিল। ১৯৯৫ সালের জানুয়ারি মাসে, সেই একই সংবাদপত্র বিবৃতি দিয়েছিল যে রোমান ক্যাথলিকেরা যারা নাৎসী অপরাধগুলিকে সমর্থন করেছিলেন তাদের “অসংখ্য দোষের” জন্য জার্মান বিশপেরা ক্ষমা চেয়েছিলেন। বিভিন্ন প্রটেস্ট্যান্ট গির্জাগুলিও আত্ম সমালোচনার জন্য প্রস্তুত ছিল।

কেন?

যখন আমরা দোষ করি, বাইবেল আমাদের ক্ষমা চাইতে উৎসাহিত করে আর যখন গির্জাগুলি আত্ম সমালোচনার জন্য প্রস্তুত হয় তখন অনেকে সেগুলির প্রশংসা করেছিলেন। (যাকোব ৫:১৬) কিন্তু কেন গির্জাগুলি এটি করছে? আমরা সেগুলিকে যে দৃষ্টিতে দেখে থাকি আমাদের সেই দৃষ্টিভঙ্গিকে এটির কিভাবে প্রভাবিত করা উচিত?

[পাদটীকা]

a এই ল্যাটিন শব্দটির অর্থ “আমার নিজস্ব দোষ,” যা (কনফিটেয়র, অথবা “আমি পাপ স্বীকার করি”) নামক এক ক্যাথলিক প্রার্থনার অংশ যেটি করার সময় গির্জার বিশ্বস্ত সদস্যেরা এই অভিব্যক্তিটির পুনরাবৃত্তি করেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার