ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ২/১৫ পৃষ্ঠা ৩০-৩১
  • উদারতার আশীর্বাদগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • উদারতার আশীর্বাদগুলি
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • খ্রীষ্টীয় মণ্ডলীতে উদারতা
  • সমস্ত ব্যক্তিদের প্রতি উদারতা?
  • উদারতা যে আশীর্বাদগুলি আনে তা উপভোগ করুন
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ২/১৫ পৃষ্ঠা ৩০-৩১

উদারতার আশীর্বাদগুলি

উদারতা হল অন্যদের সুখী করতে নির্দ্বিধায়, সর্বদা মুক্তহস্ত প্রসারিত করার জন্য মহৎ ও আন্তরিক আগ্রহ। আর উদারতা, গ্রহীতা ও যিহোবা উভয়ের কাছ থেকে দাতার জন্য অনেক আশীর্বাদও নিয়ে আসে।

ইব্রীয় শব্দ নাধিব, যেটি যিশাইয় ৩২:৮ (NW) পদে “উদার” হিসাবে অনুবাদিত হয়েছে, অন্যান্য ক্ষেত্রে “ইচ্ছুক” এবং ‘মহৎ’ হিসাবেও অনুবাদ করা হয়েছে। (গীতসংহিতা ৫১:১২; গণনাপুস্তক ২১:​১৮, পাদটীকা, NW) গ্রীক বিশেষ্য পদ হেপ্লোটেস, ২ করিন্থীয় ৮:​২ (NW) এবং ৯:​১১ (NW) পদগুলিতে “উদারতা” হিসাবে অনুবাদিত হয়েছে; রোমীয় ১২:​৮ (NW) পদে ‘মুক্তহস্ত’ এবং ইফিষীয় ৬:৫ পদে ‘সরলতা’ হিসাবে অনুবাদ করা হয়েছে। যিহোবা স্বয়ং উদারতার এক বিশিষ্ট উদাহরণ, যিনি তাঁর বাধ্য প্রাণীদের সমস্ত চাহিদাগুলি “তাঁহার ইচ্ছানুসারে” সম্পূর্ণরূপে সরবরাহ করেন। (১ যোহন ৫:১৪; ফিলিপীয় ৪:১৯) প্রজ্ঞার মত অননুভবনীয় দানসহ, সমস্ত উত্তম দান ও সিদ্ধ বর তাঁর কাছ থেকে আসে।​—⁠যাকোব ১:​৫, ১৭.

মোশি তার সহইস্রায়েলীয়দের উদারতা এই ঐশিক গুণটি উৎপন্ন করতে বলেছিলেন, এমনকি বন্ধকী ঋণের ক্ষেত্রেও। “তুমি আপন হৃদয় কঠিন করিও না, বা দরিদ্র ভ্রাতার প্রতি আপন হস্ত রুদ্ধ করিও না; কিন্তু তাহার প্রতি মুক্তহস্ত হইয়া . . . তুমি তাহাকে অবশ্য দিবে, দিবার সময়ে হৃদয়ে দুঃখিত হইবে না; . . . অতএব আমি তোমাকে এই আজ্ঞা দিতেছি, তুমি আপন দেশে তোমার ভ্রাতার প্রতি, তোমার দুঃখী ও দীনহীনের প্রতি, তোমার হাত অবশ্য খুলিয়া রাখিবে।” (দ্বিতীয় বিবরণ ১৫:​৭-১১) এই ঐশিক পরামর্শ পালন, সেই ইস্রায়েলীয়দের জন্য আশীর্বাদ আনত যারা অভাবে পড়ত।

কিন্তু যে ব্যক্তিরা অন্যদের প্রতি উদার হন, তাদের জন্য কোন্‌ আশীর্বাদগুলি আসবে? হিতোপদেশ ১১:২৫ পদে আমরা পড়ি: “দানশীল [“উদার,” “NW”] ব্যক্তি [আক্ষরিকভাবে, আশীর্বাদ দানপ্রাপ্ত ব্যক্তি] পরিতৃপ্ত [সমৃদ্ধ] হয়, জল-সেচনকারী আপনিও জলে সিক্ত হয়।” যীশু খ্রীষ্ট এটিকে এইভাবে ব্যক্ত করেছিলেন: “গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়।” (প্রেরিত ২০:৩৫) আবারও তিনি বলেছিলেন: “দেও, তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে; লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকরিয়া উপচিয়া তোমাদের কোলে দিবে; কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ কর, সেই পরিমাণে তোমাদেরও নিমিত্তে পরিমাণ করা যাইবে।” (লূক ৬:৩৮) সুতরাং উদারতার দ্বিমুখী প্রবাহ রয়েছে যা ফলস্বরূপ, দাতা ও একই সাথে গ্রহীতাকেও আশীর্বাদযুক্ত করে।

খ্রীষ্টীয় মণ্ডলীতে উদারতা

প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের উদারতা সম্বন্ধে প্রেরিত পৌলের অনেক কিছু বলার ছিল। তিনি বর্ণনা করেন: “যে অল্প পরিমাণে বীজ বুনে, সে অল্প পরিমাণে শস্যও কাটিবে; আর যে ব্যক্তি আশীর্ব্বাদের সহিত বীজ বুনে, সে আশীর্ব্বাদের সহিত শস্যও কাটিবে।” যেহেতু বিষয়টি এইরকম তাই প্রেরিত যুক্তি দেখান, “প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্ব্বক কিম্বা আবশ্যক বলিয়া না দিউক; কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভাল বাসেন।” তিনি উদারতার ক্ষেত্রে যিহোবার মহান উদাহরণের প্রতি নির্দেশ করার মাধ্যমে আরও বলে চলেন যে কেবল বপনকারীর জন্য প্রচুর পরিমাণে বীজ সরবরাহ ও আহারের জন্য রুটি সরবরাহ করেই নয় কিন্তু করিন্থীয় ভাইদের “সর্ব্বপ্রকার দানশীলতার [“উদারতার,” “NW”] নিমিত্তে” সমৃদ্ধ করেছিলেন যেন তারা অন্যেদের প্রতি উদার হতে পারেন। পৌল ঘোষণা করেছিলেন, উদারতার এইধরনের অভিব্যক্তি ফলস্বরূপ “ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে।” (২ করিন্থীয় ৯:​৬-১৩) এছাড়াও উদার খ্রীষ্টানদের জন্য এটি যিহোবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসবে।

রোমের খ্রীষ্টানদের এই একই ঈশ্বরীয় উদারতা প্রদর্শন করার জন্য উৎসাহিত করে পৌল লিখেছিলেন: “যে দান করে, সে মুক্তহস্তে, . . . করুক।” (রোমীয় ১২:⁠৮) এছাড়া ইব্রীয় খ্রীষ্টানদের প্রতি তিনি লিখেছিলেন: “আর উপকার ও সহভাগিতার কার্য্য ভুলিও না, কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন।” (ইব্রীয় ১৩:১৬) মাকিদনিয়ার মণ্ডলীগুলি উদার দানের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণস্বরূপ ছিল। দরিদ্রতা সত্ত্বেও আনন্দের সাথে তাদের “সাধ্যের অতিরিক্ত পরিমাণে” দান করায় তারা “তাহাদের দানশীলতারূপ [“উদারতা,” “NW”] ধনের উদ্দেশে উপচিয়া” পড়েছিল।​—⁠২ করিন্থীয় ৮:​১-৪.

সমস্ত ব্যক্তিদের প্রতি উদারতা?

কিন্তু, কিছু ব্যক্তিরা থাকতে পারেন, যারা উদারতা ও মুক্তহস্তে দান পাওয়ার যোগ্য নাও হতে পারেন। বাইবেল অকৃতজ্ঞ, নিষ্ক্রিয় এবং অলস ব্যক্তিদের নিন্দা করে। উদাহরণস্বরূপ, অলস ব্যক্তি যিনি শীত প্রযুক্ত হাল চাষ করেন না, শস্যচ্ছেদনের সময় মিনতি করলেও তিনি কিছুই পাওয়ার যোগ্য নন; যিনি কাজ করতে অস্বীকার করেন তিনি অন্যদের কাছ থেকে উদারতা দাবি করতে পারেন না। (হিতোপদেশ ২০:৪; ২ থিষলনীকীয় ৩:১০) যোগ্য না হলে বিধবাদের সাহায্যের জন্য গণনা করা হত না। (১ তীমথিয় ৫:​৯, ১০) গালাতিয়া, মাকিদনিয়া এবং আখায়ার মণ্ডলীগুলিতে যে দানগুলি দেওয়া হয়েছিল, সেগুলি পৌত্তলিক উপাসনাকারী অভাবী সর্বসাধারণের জন্য ছিল না কিন্তু “পবিত্রগণের” মধ্যে যারা অভাবগ্রস্ত ছিলেন তাদের জন্য ছিল।​—⁠১ করিন্থীয় ১৬:১; ২ করিন্থীয় ৯:​১, ২.

উদারতা যে আশীর্বাদগুলি আনে তা উপভোগ করুন

আজকে খ্রীষ্টানেরা, উদার ও মুক্তহস্ত দাতা হিসাবে যিহোবার উত্তম উদাহরণ অনুসরণ করেন। যোগ্য অভাবগ্রস্তদের তারা অবাধে তাদের বস্তুগত সম্পদ দান করে থাকেন। যিহোবার রাজ্যের আগ্রহগুলিকে অগ্রসর করে এমন সমস্ত প্রকল্পগুলিতে তারা মুক্তহস্তে অংশগ্রহণ করে থাকেন। আর তারা সর্বান্তকরণে আধ্যাত্মিক সত্যগুলি ‘সমুদয় মনুষ্যের’ সাথে বন্টন করে নেন।​—⁠১ তীমথিয় ২:⁠৪.

যেহেতু এইভাবে অভাবগ্রস্তদের আশীর্বাদগুলি নিয়ে আসায় তাদের অংশ রয়েছে, তাই প্রতিদানে তারা নিজেদের জন্য আশীর্বাদজনক উৎকৃষ্ট পুরস্কার অর্জন করেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার